ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

২০২৮ ফাইনাল মিউনিখে, ২০২৯’এ বার্সেলোনায় অনুষ্ঠিত হবে


২০২৮ ফাইনাল মিউনিখে, ২০২৯’এ বার্সেলোনায় অনুষ্ঠিত হবে

ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬ : ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা আজ ২০২৮ ও ২০২৯ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু ঘোষণা করেছে। ২০২৮ সালের ফাইনাল মিউনিখের আলিয়াঁজ এরেনায় অনুষ্ঠিত হবে এবং পরবর্তী বছর বার্সেলোনার ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

মিউনিখে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ২০২৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। ঐ ম্যাচে পিএসজি ইন্টার মিলানকে ৫-০ গোলে পরাজিত করে ইউরোপীয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব প্রথমবারের মত অর্জন করে।

অন্যদিকে, ক্যাম্প ন্যুতে সর্বশেষ ফাইনালটি ১৯৯৯ সালে অনুষ্ঠিত হয়েছিল। সেবারের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড স্টপেজ টাইমে দুই গোল করে বায়ার্ন মিউনিখকে ২-১ ব্যবধানে পরাজিত করে শিরোপা জয় করে। ২০২৭ সালের ফাইনালের ভেন্যু ইতোমধ্যেই নির্ধারণ করা হয়েছে, যা মাদ্রিদের মেট্রোপালিটানো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ক্রিকেটে আসছে নতুন ফরম্যাট ‘টেস্ট টোয়েন্টি’, উদ্বোধন ১৪ নভেম্বর

এদিকে, পরবর্তী দুই বছরের ইউরোপা লিগের ফাইনালের ভেন্যু চূড়ান্ত করেছে উয়েফা। ২০২৮ সালে বুখারেস্টে এবং ২০২৯ সালে বুদাপেস্টে ফাইনাল অনুষ্ঠিত হবে। এই দুই বছরের কনফারেন্স লিগের ফাইনাল যথাক্রমে তুরিন ও বুদাপেস্টে অনুষ্ঠিত হবে।

এছাড়া, ২০২৭ সালের উয়েফা সুপার কাপের ফাইনাল এ্যামাস্টারডামে অনুষ্ঠিত হবে এবং ২০২৮ সালের ফাইনাল আস্তানায় হবে। নারী চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু হিসেবে ২০২৮ সালে লিঁও এবং ২০২৯ সালে কার্ডিফকে নির্বাচন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেনীতে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৪ পি.এম


ফেনীতে বিজিবির অভিযানে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি কার্যক্রমের জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।

তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’, আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর সহযোগিতায় আবারও ‘রবি বোলার হান্ট’ নামের একটি দেশব্যাপী কর্মসূচি শুরু করেছে রবি। এর আগে ২০২৬ সালে রবির উদ্যোগে পেসার হান্ট অনুষ্ঠিত হয়েছিল। তবে এবারের বোলার হান্টে পেসার ও স্পিনার উভয় বিভাগের জন্যই সুযোগ থাকবে, যেখানে ছেলে-মেয়েরা অংশগ্রহণ করতে পারবেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবারের বোলার হান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জিয়াদ সাতারা বলেন, "রবি বোলার হান্টের মাধ্যমে নারী ও পুরুষ, উভয় শ্রেণির সম্ভাবনাময় ফাস্ট বোলার ও স্পিনারদের নিজেদের দক্ষতা তুলে ধরার জন্য দেশব্যাপী একটি প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে।" তিনি আরও বলেন, "বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে অংশীদারত্বে এই উদ্যোগের লক্ষ্য শুধু প্রতিভা খুঁজে বের করা নয়, বরং তাদের ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি পথ তৈরি করা।"

আগামী ২৭ সেপ্টেম্বর সিলেট দিয়ে ট্রায়াল শুরু হবে। এরপর দেশের সব বিভাগীয় শহরে পর্যায়ক্রমে ট্রায়াল অনুষ্ঠিত হবে। ঢাকায় ২টি ট্রায়াল আয়োজন করা হবে এবং সব মিলিয়ে মোট ৯টি ট্রায়াল অনুষ্ঠিত হবে।

বিভাগীয় ট্রায়াল শেষে প্রতিটি স্থান থেকে নির্বাচিত নির্দিষ্ট সংখ্যক বোলারকে ঢাকায় শেষ পর্বের ক্যাম্পে ডাকা হবে। সেখান থেকে বিজয়ীদের হাই পারফরর্ম্যান্স ইউনিটের অধীনে ট্রেনিং করাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ট্রায়ালে অংশ নিতে মাই রবি ও মাই সার্কেল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এবারের জন্য ১৬ থেকে ২৫ বছর পর্যন্ত নারী-পুরুষ ক্রিকেটাররা আবেদন করতে পারবেন।

এই বোলার হান্টে পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদ এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার কোরি কলিমোর এবং এইচপির হেড কোচ মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি তত্ত্বাবধান করবেন।

২০১৬ সালে রবি-বিসিবি স্পিন হান্ট সারাদেশে অনুষ্ঠিত হয়েছিল। একই বছর হওয়া রবি-বিসিবির পেস হান্টও আলোচনায় আসে ইবাদত হোসেনের কারণে। প্রায় ৪০ হাজার তরুণ পেসারের সেই প্রতিযোগিতায় ঘণ্টায় ১৩৯ দশমিক ৯ কিলোমিটার গতিতে বল করে সবচেয়ে দ্রুতগতির বোলার হয়েছিলেন এবাদত। পরবর্তীতে তিনি বাংলাদেশ দলের পেস আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠেন।

বোলার হান্ট থেকে প্রাপ্ত এই সাফল্য এবারের উদ্যোগের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তবে এবারের লক্ষ্য শুধুমাত্র দ্রুতগতির পেসার খোঁজা নয়। বিসিবি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বোলিং প্রতিভার বৈচিত্র্য খুঁজে বের করতে চায়।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাছাইয়ের পরেই এই প্রক্রিয়া শেষ হয়ে যাবে না। নির্বাচিত প্রতিভাদের আধুনিক প্রশিক্ষণ ও নিয়মিত পরিচর্যার মধ্যে রাখার পরিকল্পনা রয়েছে বিসিবির। অর্থাৎ, এক দিনের ট্রায়ালে প্রতিভা খুঁজে নিয়ে থেমে না থেকে তাদের দীর্ঘমেয়াদে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এগোতে চায় বোর্ড। ভবিষ্যতে জাতীয় দল ও জাতীয় দলের পাইপলাইনের জন্য প্রস্তুত করা হবে তাদের।

নারী ক্রিকেটারদের অন্তর্ভুক্তি এবারের আয়োজনকে আলাদা মাত্রা দিচ্ছে। তাদের বাছাইয়ের সময় নির্বাচকেরাও মাঠে থাকবেন। আর জাতীয় দলের আশপাশে থাকা কোচরা থাকবেন সামগ্রিক বাছাই প্রক্রিয়ায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৯৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৫৯৩

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৭ জনের মৃত্যু ঘটেছে। এই সময়ের মধ্যে ১ হাজার ৫৯৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে ডেঙ্গু সম্পর্কিত একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় যেসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৫ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৩৮৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৭১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৩২ জন, খুলনা বিভাগে ২৯০ জন, ময়মনসিংহ বিভাগে ৮২ জন, রাজশাহী বিভাগে ১৩৭ জন, রংপুর বিভাগে ৬৫ জন এবং সিলেট বিভাগে ৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে ১৬৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫৫ হাজার ১৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সউদী অর্থনীতি ‘অচল’ করার হুমকি হুথিদের: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৬ পি.এম


সউদী অর্থনীতি ‘অচল’ করার হুমকি হুথিদের: যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা

ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের হামলার অব্যাহত হুমকির প্রেক্ষাপটে সউদী আরব কর্তৃপক্ষ দেশের সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রেখেছে। বিশ্লেষকদের মতে, সউদী আরবের অর্থনীতিকে অচল করে দেওয়ার এই পরোক্ষ হুমকি আসলে ওয়াশিংটনের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করছে।

জর্জেটাউন ইউনিভার্সিটির কাতারের সহকারী অধ্যাপক লুসিয়ানো জ্যাকারা আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে উল্লেখ করেন, "হুথিরা কৌশলগতভাবে সউদী আরবকে এই বার্তা দিতে চাইছে যে— রিয়াদ ও তার অর্থনৈতিক কাঠামোকে লক্ষ্যবস্তু করার মতো সক্ষমতা এবং রাজনৈতিক সদিচ্ছা তাদের রয়েছে।"

তিনি আরও বলেন, "এবারে হুথিরা বেশ কৌশলী চাল চালছে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বুঝিয়ে দিচ্ছে যে, তাদের মূল লক্ষ্য সউদী আরব এবং দেশটির অর্থনৈতিক সক্ষমতাকে আঘাত করা।"

ইরানের সাথে হুথিদের জোট এবং যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে এই বিশ্লেষক সতর্ক করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যদি নৌ-অবরোধ বা অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে তেহরানের অর্থনীতিকে কোণঠাসা করার চেষ্টা করে, তবে ইরান ও তার সহযোগীরাও একই পথ বেছে নেবে। হুথিরা এখন ভালো করেই বোঝে যে, কেবল রণক্ষেত্রে সামরিক সুবিধা পেলেই চলবে না; বরং সউদী অর্থনীতিকে বিপদে ফেলতে হলে কৌশলী ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আঘাত হানতে হবে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হতে পারে, যা পরোক্ষভাবে বিশ্ব অর্থনীতিতেও প্রভাব ফেলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%