১০:১০ পি.এম
ঝিনাইদহের শৈলকুপার ধলহরাচন্দ্র ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন নতুন ভুক্ত মালিথিয়ার চাকদা ব্রিজের সামনে জায়গায় বালু ভরাটের মাধ্যমে দখলের অভিযোগে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শৈলকুপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বালু সরিয়ে ব্রিজটি দখলমুক্ত করার নির্দেশ দেওয়ার পরও সেই নির্দেশকে উপেক্ষা করে ভেকু মেশিনের মাধ্যমে বালু ভরাটের কাজ দ্রুত গতিতে চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ওপরে বালু ফেলে দখল করার চেষ্টা চালাচ্ছে একটি চক্র। বিষয়টি জানাজানি হওয়ার পর শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী কর্তৃক ব্রিজটি দখলমুক্ত করতে দুই দিনের মধ্যে বালু সরানোর নির্দেশ দেওয়া হয়। স্থানীয় জাহিদ নামের একজন ব্যক্তি জানান, সরকারি কর্মকর্তার নির্দেশ না মেনে এই চক্রটি এখনও বালু ফেলা বন্ধ করেনি, বরং বরং আরও দ্রুত গতিতে বালু ভরাট শুরু করেছে। স্থানীয়রা দাবি করছেন, এবার শ্রমিকদের পাশাপাশি ভেকু মেশিন ব্যবহার করে দ্রুত জায়গাটি দখলের চেষ্টা চলছে।
জানা গেছে, স্থানীয় দুই ব্যক্তি দুলাল খা এবং শুকুমার এ দখলচেষ্টায় জড়িত রয়েছে। স্থানীয়দের দাবী, প্রশাসনিক জমি এবং ব্রিজের অংশ দখল করে বালু ভরাটের এ কাজ দ্রুত বন্ধ করা হোক এবং ব্রিজটি দখলমুক্ত করা হোক। একই সঙ্গে প্রশাসনের নির্দেশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। এ বিষয়ে শৈলকূপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী বলেছেন, অবৈধভাবে বালু ফেলে যারা জায়গা দখল করেছে, তাদের দ্রুত বালু সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, "শুনছি তারা আমার নির্দেশ না মেনে পূর্বের মতোই ভালো খেলে যাচ্ছে।" তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন