ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ নিয়ে কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প: পিট হেগসেথ


হরমুজ নিয়ে কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প: পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘অটুট’ রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, ইরান যদি এই সমুদ্রপথ নিয়ে ‘খেলতে থাকে’, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

হেগসেথ সাংবাদিকদের সামনে বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তিনি দাবি করেন যে, ইরান ওই পথ দিয়ে ‘আক্ষরিক অর্থেই কিছুই’ পাঠাতে সক্ষম হয়নি। এ বিষয়ে বার্তা সংস্থা এপি তথ্য প্রকাশ করেছে।

ইরানকে ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ার’ আহ্বান জানিয়ে হেগসেথ বলেন, যদি দেশটি তা না করে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে প্রয়োজনীয় সব বিকল্প রাখা হবে। তবে তিনি উল্লেখ করেন যে, ট্রাম্প অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতি দীর্ঘায়িত হতে দেবেন না। তিনি মিশন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন এবং প্রয়োজন হলে তা সম্পন্ন করতে সক্ষম বলেও মন্তব্য করেন হেগসেথ।

আরও পড়ুন: ইরান যুদ্ধের পক্ষ, হুথিদের অস্ত্রদাতারা মধ্যস্থতাকারী হতে পারে না: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

এ সময় তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে ট্রাম্পের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। হেগসেথ বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ’।

তিনি বলেন, ‘বার্তাটি খুবই সহজ—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি নিশ্চিত করবেন যে ইরান তা অর্জন করতে না পারে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথের কবিতা বাদ, যুক্ত হচ্ছে অবনীন্দ্রনাথের কবিতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যসূচিতে রবীন্দ্রনাথের কবিতা বাদ, যুক্ত হচ্ছে অবনীন্দ্রনাথের কবিতা

পশ্চিমবঙ্গের স্কুল পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরিবর্তে সিলেবাসে অন্তর্ভুক্ত করা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ‘শিবাজী উৎসব’ কবিতাটি। রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান দেবাশিস চট্টোপাধ্যায় জানিয়েছেন, সনাতনী পরম্পরার গুরুত্বকে মাথায় রেখেই পাঠ্যসূচিতে এই পরিবর্তন আনা হচ্ছে।

সম্প্রতি এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাৎকারে সিলেবাস কমিটির চেয়ারম্যান উল্লেখ করেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আফ্রিকা’ কবিতায় ইউরোপীয় সভ্যতার যে চিত্র ও সমালোচনা তুলে ধরা হয়েছিল, তা পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর পরিবর্তে সনাতনী ধারা বজায় রাখতে ‘শিবাজী উৎসব’ কবিতাটি পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

এছাড়া, মুঘল সাম্রাজ্যের ইতিহাস কিছুটা সংক্ষেপিত করা হয়েছে এবং জাতীয়তাবাদী আন্দোলনকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। ইতিহাস থেকে কমিউনিজম বা সাম্যবাদের বড় পরিসরের আলোচনা বাদ দেওয়া হয়েছে। পাঠ্যবই থেকে ‘পানি’, ‘আব্বা’, ‘আম্মুর’ মতো শব্দগুলোও বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০০৬ সালে টাটার জমি অধিগ্রহণ বিরোধিতাকে কেন্দ্র করে সিঙ্গুরে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি বড় আন্দোলন গড়ে উঠেছিল। পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্ট সেই জমি অধিগ্রহণকে সম্পূর্ণ বেআইনি ঘোষণা করে কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরপর ২০১৭-১৮ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অষ্টম শ্রেণির ইতিহাস বইয়ে ‘সিঙ্গুর আন্দোলন’ অন্তর্ভুক্ত করা হয়েছিল।

তবে নতুন সিলেবাস অনুযায়ী আগামী বছরের জানুয়ারি মাসের ২ তারিখে ছাত্রছাত্রীদের হাতে যে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হবে, তাতে সিঙ্গুর আন্দোলন ও কন্যাশ্রী প্রকল্পের ইতিহাস আর থাকছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের সঙ্গে সুসম্পর্ক চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


পারমাণবিক শক্তিধর দেশের নেতাদের সঙ্গে সুসম্পর্ক চান ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন। তিনি এ সময় উল্লেখ করেছেন, ইরান কখনোই পারমাণবিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হবে না।

শনিবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে অনুষ্ঠিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প এসব মন্তব্য করেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বড় ও পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শি জিনপিংয়ের সঙ্গে সুসম্পর্ক থাকার কারণে তাকে নিয়ে প্রশ্ন তোলা হয় উল্লেখ করে ট্রাম্প বলেন, বিশাল ও পারমাণবিক শক্তিধর দেশগুলোর নেতাদের সঙ্গে সুসম্পর্ক থাকা একটি ভালো বিষয়। তিনি জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে।

এরপর ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ইরান কখনোই পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাবে না।” এটি ট্রাম্পের আগের অবস্থানের পুনরাবৃত্তি, যেখানে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বলছে, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।

অন্যদিকে, ইরানের সরকার বারবার বলছে, তারা পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি মন্তব্য করেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র চায় না এবং তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ওহাইওর সমাবেশটি আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান দলের প্রচারণার অংশ ছিল। এবারের নির্বাচনে সিনেটের ১০০ আসনের মধ্যে ৩৩টি এবং প্রতিনিধি পরিষদের সব ৪৩৫টি আসনে ভোট অনুষ্ঠিত হবে। তথ্যসূত্র: তাস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান ‘নতুন ব্যবস্থা’ গ্রহণ করেছে : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


মার্কিন নিষেধাজ্ঞা মোকাবেলায় ইরান ‘নতুন ব্যবস্থা’ গ্রহণ করেছে : পেজেশকিয়ান

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ এবং কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে ইরান একটি ‘নতুন ব্যবস্থা’ গ্রহণ করেছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কঠোর পদক্ষেপগুলো ইরানের অর্থনৈতিক নেটওয়ার্কগুলো ধ্বংস করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে, এবং এই নতুন কৌশল সেই পদক্ষেপের বিরুদ্ধে মোকাবেলার জন্য গৃহীত হয়েছে।

পেজেশকিয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) অভিযোগ করেছেন যে, শত্রুভাবাপন্ন দেশগুলো, বিশেষ করে আমেরিকা, ইরানের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক চ্যানেলগুলো বিচ্ছিন্ন করার চেষ্টা করছে, যাতে জনগণের ওপর দুর্ভোগ বৃদ্ধি পায়। যদিও অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়েছে, তিনি দাবি করেছেন যে জনগণের সমর্থন এবং সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে শত্রুর উদ্দেশ্য সফল হয়নি।

মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে, ইরান যে তেল চোরাচালান, নিষেধাজ্ঞা এড়ানো এবং সন্ত্রাসে অর্থায়নের জন্য বিভিন্ন নেটওয়ার্ক এবং আর্থিক চ্যানেল ব্যবহার করে, সেগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা বা মানচিত্র তারা তৈরি করেছে। দেশটির সরকারের যেকোনো অবৈধ আয়ের উৎসে আঘাত হানতে আমেরিকা কোনো আপস করবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এই প্রচার বিশ্বজুড়ে চালিয়ে যাচ্ছেন।

আমেরিকার এই কঠোর নজরদারি এবং চাপ এখন ইরানের বিমান চলাচল খাত পর্যন্ত পৌঁছেছে। ওয়াশিংটন বিদেশি কোম্পানি ও সেবা প্রদানকারীদের সতর্ক করেছে যে, ইরানি বিমান সংস্থাগুলোকে সমর্থন বা সহায়তা দিলে তাদেরও পরোক্ষ মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। গত মাসেই মার্কিন ট্রেজারি বিভাগ নতুন বেশ কয়েকটি ইরানি এয়ারলাইনস এবং বিমান খাতকে সহায়তাকারী বিদেশি প্রতিষ্ঠানগুলোর ওপর বিধি-নিষেধ আরোপ করেছে।

বছরের পর বছর ধরে চলতে থাকা মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের এভিয়েশন খাতে সংকট কাটছে না। এর ফলে নতুন বিমান কেনা, খুচরা যন্ত্রাংশ জোগাড় করা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ সেবা পাওয়া ইরানি এয়ারলাইন্সগুলোর জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। মূলত, এই পদক্ষেপগুলো ইরানের পুরো অর্থনীতিকে চেপে ধরার বৃহত্তর মার্কিন কৌশলেরই অংশ, যার আওতায় আগেই যুক্ত হয়েছে দেশটির জ্বালানি, জাহাজ চলাচল, প্রযুক্তি, সোনা ও ডিজিটাল সম্পদের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার ধ্বংসস্তূপের ছবি শেয়ার করে মানবিক সহায়তার আহ্বান জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৬ এম


গাজার ধ্বংসস্তূপের ছবি শেয়ার করে মানবিক সহায়তার আহ্বান জানালেন অ্যাঞ্জেলিনা জোলি

মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে গাজার অবরুদ্ধ এলাকার স্যাটেলাইট ছবিগুলো শেয়ার করেছেন, যা ইসরাইলি আগ্রাসনের আগে ও পরে তোলা হয়েছে। ছবিগুলো শেয়ার করার সময় তিনি লিখেছেন, ‘এখন গুগল আর্থ খুললেই দেখা যাবে গাজার কী অবস্থা করা হয়েছে।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা একটি প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জোলি একটি দীর্ঘ পোস্টে ইসরাইলের নাম উল্লেখ না করে বলেন, গাজার ‘পুরো এলাকাজুড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। তিনি আরও বলেন, বেঁচে থাকার জন্য মানুষের প্রয়োজনীয় অবকাঠামোর একটি বড় অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

জোলি জানান, গাজায় প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে তিনি উল্লেখ করেন, ‘ত্রাণ ও আশ্রয় সামগ্রী পৌঁছানোর ক্ষেত্রে এখনো নানা বিধিনিষেধ ও বিলম্ব রয়েছে।’

তিনি লেখেন, ‘গুগল আর্থে অভূতপূর্ব স্পষ্টতায় ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যাচ্ছে। শীত আসার আগেই মানুষের আশ্রয় প্রয়োজন। প্রয়োজন অনুযায়ী বিপুল পরিমাণ মানবিক সহায়তা বেসামরিক মানুষের কাছে পৌঁছাতে হবে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহ করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%