ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশি বংশোদ্ভূত নারীর অধিনায়কত্বে ইংল্যান্ডের মহিলা কাবাডি দল


বাংলাদেশি বংশোদ্ভূত নারীর অধিনায়কত্বে ইংল্যান্ডের মহিলা কাবাডি দল

বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা খান কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে ইংল্যান্ডের নারী কাবাডি দলের নেতৃত্ব গ্রহণ করবেন। এই টুর্নামেন্ট ২৩ অক্টোবর ভারতের আহমেদাবাদে শুরু হতে যাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ব্রিটিশ-বাংলাদেশি তরুণী আনিসা জানিয়েছেন, "আমাকে ইংল্যান্ড মহিলা কাবাডি দলের অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছে। কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে দলকে নেতৃত্ব দিতে আমি ভারতে যাচ্ছি।" তিনি দলে একজন রেইডারের ভূমিকায় থাকবেন।

আনিসা বিভিন্ন গুণের অধিকারী। কাবাডি খেলার পাশাপাশি তিনি একটি সফল পিৎসা কোম্পানি ‘বোম্বে পিৎসা’র মালিক। তার বাবা ইয়াওয়ার খান বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসে রেস্তোরাঁ ব্যবসা শুরু করেন। আনিসা ২০২৫ সালে বিবিসি ওয়ানের জনপ্রিয় ব্যবসাভিত্তিক রিয়েলিটি অনুষ্ঠান ‘দ্য অ্যাপ্রেন্টিস’-এ অংশগ্রহণের মাধ্যমে যুক্তরাজ্যে পরিচিতি অর্জন করেন। তিনি ব্রিটিশ ব্যবসায়ী লর্ড অ্যালান সুগারের আড়াই লাখ পাউন্ডের ব্যবসায়িক বিনিয়োগ পাওয়ার প্রতিযোগিতায় রানারআপ হন।

১৪ জাতির কমনওয়েলথ কাবাডি চ্যাম্পিয়নশিপে এশিয়া থেকে বাংলাদেশসহ ছয়টি দেশ অংশগ্রহণ করবে। প্রতিযোগিতা ২৩ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে।

আরও পড়ুন: প্রথম পাওয়ারপ্লেতেই তাসকিনের ৩ শিকার, বিপদে জিম্বাবুয়ে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার, আয়োজন জিয়ারত কর্মসূচির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী রোববার, আয়োজন জিয়ারত কর্মসূচির

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এই বিশেষ দিনটি উদযাপনের জন্য রোববার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করার আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সংগঠনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক ড. মোর্শেদ হাসান খান এবং সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৬ অক্টোবর) এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মাজার জিয়ারত অনুষ্ঠানে জেডআরএফের সব বোর্ড অব ডিরেক্টর, মনিটর, কো-অর্ডিনেটর, আজীবন সদস্য এবং প্রস্তাবিত সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে জিয়া উদ্যানস্থ কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৭ এম


সরকারি খেলার মাঠ দখল করে চাষাবাদের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি খাসজমিতে চাষাবাদ করে দখল নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর এক নেতার বিরুদ্ধে। স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা দীর্ঘদিন ধরে চার বিঘা আয়তনের ওই জমিতে ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলা করে আসছিল। মাঠটি দখলমুক্ত করে খেলাধুলার জন্য সংরক্ষণের দাবিতে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ও শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সলপ ইউনিয়নের নওকৈড় গ্রামে ট্রাক্টর দিয়ে মাঠটি চাষ করা হয় বলে অভিযোগ স্থানীয়দের।

অভিযুক্ত হেকমত আলী সরকার সলপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির। তিনি জমিটি নিজেদের বলে দাবি করেছেন। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ প্রশাসনের কর্মকর্তাদের ভাষ্য, জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে নওকৈড় গ্রামের শিশু-কিশোর ও তরুণেরা মাঠটি খেলাধুলার জন্য ব্যবহার করে আসছিল। গত বৃহস্পতিবার রাতে হেকমত আলী সরকারসহ কয়েকজন ট্রাক্টর দিয়ে জমিটি চাষ করে দখলে নেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা শুক্রবার বিক্ষোভ মিছিল করেন। তারা দ্রুত মাঠটি দখলমুক্ত করে খেলার জন্য সংরক্ষণের দাবি জানান।

সলপ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবুল হোসেন জানান, চার বিঘা আয়তনের জমিটি সরকারি খাস খতিয়ানভুক্ত। ভূমিহীনদের জন্য গুচ্ছগ্রাম নির্মাণের উদ্দেশ্যে ২০১৯ সালে তৎকালীন ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকত ওসমান সেখানে মাটি ভরাট করেছিলেন। তবে গুচ্ছগ্রাম নির্মাণ না হওয়ায় স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা জায়গাটিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করছিল।

জমিটি নিজেদের দাবি করে হেকমত আলী সরকার বলেন, আওয়ামী লীগের লোকজন তাদের জিম্মি করে জায়গাটি দখল করে মাটি ভরাট করেছিলেন। এখন তারা নিজেদের জায়গা দখলে নিয়ে চাষাবাদ করছেন। জমিটি নিয়ে মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

অন্যদিকে, সলপ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আবদুল মান্নান জমিটিকে সরকারি সম্পত্তি বলে উল্লেখ করেছেন। তিনি জানান, সাবেক ইউপি চেয়ারম্যান শওকত ওসমান গুচ্ছগ্রাম নির্মাণ প্রকল্পের আওতায় সেখানে মাটি ভরাট করেছিলেন। পরে জমিটি অব্যবহৃত থাকায় স্থানীয় শিশু-কিশোর ও তরুণেরা খেলাধুলার জন্য ব্যবহার করত। সরকারি জমি ব্যক্তিগত চাষাবাদে ব্যবহারের অভিযোগটি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হবে বলেও জানান তিনি।

তবে উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ শাহজাহান আলী বলেন, জায়গাটি খেলার মাঠ নয়। সেখানে সরকারি কিছু জমি ছিল, যা এলাকার লোকজন বিভিন্ন সময়ে লিজ নিয়ে চাষাবাদ করতেন। তাদের কাছে এ-সংক্রান্ত কাগজপত্রও রয়েছে বলে দাবি করেন তিনি।

শাহজাহান আলীর ভাষ্য, বিগত সরকারের আমলে সাবেক ইউপি চেয়ারম্যান শওকত ওসমান সেখানে আশ্রয়ণ প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছিলেন। মাটি ভরাটের সময় স্থানীয়দের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে এবং এ নিয়ে মামলা হয়। বর্তমানে সেই মামলা প্রত্যাহার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, নওকৈড় গ্রামটি সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদে বিরোধীদলীয় হুইপ মওলানা রফিকুল ইসলাম খানের নিজ গ্রাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্দি-কাশি ও গাঁটে ব্যথা কমাতে পানপাতার উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


সর্দি-কাশি ও গাঁটে ব্যথা কমাতে পানপাতার উপকারিতা

ঋতু পরিবর্তনের ফলে আবহাওয়ার ওঠানামা শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি সৃষ্টি করতে পারে। কখনো গরম, আবার কখনো ঠান্ডা- এমন পরিস্থিতিতে সর্দি-কাশি, গলায় খুসখুস কিংবা শ্বাসতন্ত্রের সংক্রমণের উপসর্গ দেখা দিতে পারে। এই সময় শরীরের যত্ন নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করাও অত্যন্ত জরুরি।

সর্দি-কাশির অস্বস্তি কমানোর জন্য অনেকেই ঘরোয়া উপায়ের ওপর নির্ভর করেন। প্রচলিত এসব উপায়ের মধ্যে পানপাতার ব্যবহার অন্যতম। অতিথি আপ্যায়নে পরিচিত এই পাতাটি দীর্ঘকাল ধরে লোকজ চিকিৎসা ও ঘরোয়া পরিচর্যায় ব্যবহৃত হয়ে আসছে। গলার অস্বস্তি, পেট ফাঁপা কিংবা গাঁটে ব্যথার মতো সমস্যায় পানপাতা ব্যবহারের বিভিন্ন প্রচলিত পদ্ধতি বিদ্যমান। তবে এসব পদ্ধতির কার্যকারিতা সম্পর্কে যথেষ্ট বৈজ্ঞানিক প্রমাণ নেই। তাই ব্যবহারের আগে সম্ভাব্য ঝুঁকি ও সতর্কতা সম্পর্কে জানা প্রয়োজন।

কাশির অস্বস্তিতে পানপাতা ও গোলমরিচ

গলায় খুসখুস, কাশির অস্বস্তি বা গলা বসে যাওয়ার সমস্যায় পানপাতার সঙ্গে গোলমরিচ, তুলসীপাতা ও মিছরি ব্যবহারের প্রচলন রয়েছে। লোকজ পদ্ধতিতে একটি পরিষ্কার পানপাতার সঙ্গে কয়েকটি গোলমরিচ, এক-দুটি তুলসীপাতা ও সামান্য মিছরি চিবিয়ে খাওয়ার কথা বলা হয়।

তবে কাশির পেছনে একাধিক কারণ থাকতে পারে। ভাইরাসজনিত সংক্রমণ, অ্যালার্জি কিংবা শ্বাসতন্ত্রের অন্যান্য সমস্যার কারণে কাশি হতে পারে। তাই শুধুমাত্র ঘরোয়া পদ্ধতির ওপর নির্ভর না করে উপসর্গের কারণ বোঝা জরুরি। কাশি যদি দীর্ঘস্থায়ী হয় বা ক্রমে বাড়তে থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শ্বাসকষ্ট, বুকে ব্যথা কিংবা কাশির সঙ্গে রক্ত বের হলে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন।

পেট ফাঁপা ও হজমের সমস্যা

পেট ফাঁপা, পেটে ভারী ভাব বা হজমের অস্বস্তি কমাতে অনেকে জোয়ান ব্যবহার করেন। প্রচলিত একটি ঘরোয়া পদ্ধতিতে দুই-তিনটি পানপাতা পানিতে দিয়ে তার সঙ্গে সামান্য জোয়ান মিশিয়ে ফুটিয়ে নেওয়া হয়। পানি কিছুটা কমে এলে তা ঠান্ডা করে অল্প পরিমাণে পান করার কথা বলা হয়।

তবে পানপাতা ও জোয়ান দিয়ে তৈরি এই পানীয় হজমের সমস্যা বা কোষ্ঠকাঠিন্য কমায়— এমন দাবির পক্ষে পর্যাপ্ত নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। পেটের অস্বস্তি বারবার দেখা দিলে এর কারণ নির্ণয় করা জরুরি।

হজমের স্বাভাবিক প্রক্রিয়া ঠিক রাখতে পর্যাপ্ত পানি পান, আঁশযুক্ত খাবার খাওয়া এবং নিয়মিত শরীরচর্চা সহায়ক হতে পারে। বিশেষ করে শিশুদের চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ঘরোয়া মিশ্রণ খাওয়ানো উচিত নয়।

গাঁটে ব্যথায় সেঁক

আবহাওয়ার পরিবর্তনের সময় কারও কারও গাঁটে ব্যথা বা অস্বস্তি বাড়তে পারে। এ ধরনের ব্যথা কমাতে লোকজ পদ্ধতিতে পানপাতায় সামান্য সরিষার তেল মাখিয়ে হালকা গরম করে আক্রান্ত স্থানে সেঁক দেওয়ার প্রচলন রয়েছে। কেউ কেউ এর সঙ্গে হলুদও ব্যবহার করেন।

তবে পানপাতা, সরিষার তেল ও হলুদ দিয়ে সেঁক দিলে গাঁটের ব্যথা বা ফোলাভাব কমবে, এমন বৈজ্ঞানিক নিশ্চয়তা নেই। অতিরিক্ত গরম পাতা ত্বকে লাগালে পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। তাই এ ধরনের পদ্ধতি ব্যবহার করার সময় তাপমাত্রার বিষয়ে সতর্ক থাকতে হবে।

গাঁটে ব্যথা যদি দীর্ঘস্থায়ী হয়, আক্রান্ত স্থান ফুলে গেলে অথবা চলাফেরায় অসুবিধা দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ব্যবহারে যেসব সতর্কতা জরুরি

পানপাতার বিভিন্ন উপাদানের সম্ভাব্য স্বাস্থ্যগুণ নিয়ে গবেষণা হয়েছে। তবে কোনো উপাদানের সম্ভাব্য উপকারিতা নিয়ে গবেষণার ফল পাওয়া এবং ঘরোয়া পদ্ধতিতে তা ব্যবহার করে রোগ সারানো এক বিষয় নয়। তাই পানপাতাকে কোনো রোগের নিশ্চিত চিকিৎসা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

ঋতু পরিবর্তনে সুস্থ থাকতে যা করবেন

আবহাওয়ার পরিবর্তনের সময় সুস্থ থাকতে পর্যাপ্ত পানি পান, পুষ্টিকর খাবার খাওয়া, নিয়মিত বিশ্রাম এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। সর্দি-কাশি হলে পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেওয়ার পাশাপাশি অন্যদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে সতর্ক থাকতে হবে।

যদি জ্বর দীর্ঘস্থায়ী হয়, শ্বাসকষ্ট দেখা দেয় অথবা শিশুর শ্বাস নিতে অসুবিধা হয়, তাহলে ঘরোয়া টোটকার ওপর নির্ভর না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। মনে রাখতে হবে, ঘরোয়া পদ্ধতি চিকিৎসার বিকল্প নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৩৮ এম


ইউএস-বাংলা এয়ারলাইনসে ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার নিচ্ছে

দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বিমান রক্ষণাবেক্ষণ খাতে পেশাগত ক্যারিয়ার গড়তে আগ্রহীদের জন্য একটি চমৎকার নিয়োগের সুযোগ প্রদান করছে। প্রতিষ্ঠানটি 'ট্রেইনি এয়ারক্রাফট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার' (TAME) পদে জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

আবেদনের প্রয়োজনীয় যোগ্যতা

আবেদনকারীদের জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা রয়েছে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উভয় পরীক্ষায় মোট জিপিএ (GPA) কমপক্ষে ৪.৫০ থাকতে হবে। এছাড়া ইংরেজি, পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়ন-এই চারটি বিষয়ে প্রতিটিতে ন্যূনতম জিপিএ ৪.০০ থাকতে হবে।

জিসিই (O/A Level) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের ক্ষেত্রে পদার্থবিজ্ঞান, গণিত ও রসায়নে ন্যূনতম 'বি' (B) গ্রেড থাকতে হবে। এছাড়া, প্রকৌশল স্নাতক (B.Sc. in Engineering) ডিগ্রিধারীরাও এই পদে আবেদন করার সুযোগ পাবেন, যদি তারা উল্লিখিত শিক্ষাগত যোগ্যতা পূরণ করেন।

আবেদনের সময়সীমা

আগ্রহী প্রার্থীদের আগামী ৩১ অক্টোবর, ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। বিমান রক্ষণাবেক্ষণ পেশায় নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ইচ্ছুক প্রার্থীরা ইউএস-বাংলা এয়ারলাইনসের এই বিশেষ নিয়োগ সুযোগটি গ্রহণ করতে পারেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%