০২:৫৪ পি.এম
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউস বাংলাদেশ বিমানের এক কর্মী থেকে ১ কেজির বেশি সোনার বার উদ্ধার করেছে। এ ঘটনায় বিমানের কর্মী ওবায়দুর রহমানকে আটক করা হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এভসেকের সহযোগিতায় এবং অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমানবন্দরের এয়ারপোর্ট ইউনিট অভিযান পরিচালনা করে। এ সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কর্মী ওবায়দুর রহমানের দেহ তল্লাশি করা হয়। তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যুতে মোড়ানো ৯টি সোনার বার উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম, যা প্রায় ১ দশমিক ০৫ কেজি। কাস্টমসের হিসাব অনুযায়ী এর আনুমানিক মূল্য ২ কোটি ১০ লাখ টাকা।
আরও পড়ুন: দেশের অর্থনীতি তিন কাঠামোগত ফাঁদে আটকে, দারিদ্র্য ও বিনিয়োগে স্থবিরতা
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুর রহমানের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট এক যাত্রীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত সোনাসহ জড়িতদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও এনবিআর জানিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন