১১:১১ পি.এম
প্রীতি ভারতে থাকেন না। বিয়ের পর তিনি লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন। তবে ভারতে তাঁর যাতায়াত লেগেই থাকে। দিল্লির রাজপথে পড়ুয়াদের বিক্ষোভ দেখে প্রীতি সরকারের উদ্দেশ্যে কী বলেছেন?
নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সোমবার সংসদ অভিযানের কর্মসূচি ছিল পড়ুয়াদের। অভিযানের পথে তাঁদের লক্ষ্য করে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। আন্দোলনকারীদের উপর লাঠিচার্জও হয়, এতে বহু ছাত্রছাত্রী আহত হয়েছে। এমন সব ঘটনায় নানা ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার পর পরই পড়ুয়াদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের একাধিক তারকা। বর্ষীয়ান অভিনেত্রী শবানা আজমী নিজে উপস্থিত ছিলেন সেই মিছিলে। ৭৫ বছর বয়সী শবানাকে পড়ুয়াদের সঙ্গে দিল্লির রাজপথে হাঁটতে দেখা গেছে। পুলিশের কাঁদানে গ্যাসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এবার সরকারের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী প্রীতি জিন্টা।
তিনি ভারতে থাকেন না। বিয়ের পর লস অ্যাঞ্জেলেসে সংসার পেতেছেন প্রীতি। তবে ভারতে যাতায়াত লেগেই থাকে। এবার প্রীতি সরকারের কাছে অনুরোধ করে লিখেছেন, "আশা করব, এবার সরকার ছাত্রদের সঙ্গে এবং সোনম ওয়াংচুকের সঙ্গে ফলপ্রসূ কিছু কথাবার্তা বলবে, যাতে তাঁদের শারীরিক অবস্থা আরও খারাপ না হয়।" পাশাপাশি, দেশের ভবিষ্যতের কথা ভেবেই সোনমকে অনুরোধ করেছেন, "আপনি দয়া করে অনশন ভাঙুন। এই লড়াইটা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই আপনার সুস্থ থাকাটা দরকার। আপনি এবং আমাদের ছাত্রেরা দেশের ভবিষ্যতের জন্য লড়াই করছে। যাঁরা এই দেশের শিক্ষাব্যবস্থা উন্নত করার জন্য লড়াই করছেন, তাঁদের প্রতি আমার ভালোবাসা রইল।"
আরও পড়ুন: তেলের দাম কমবে কবে: রুশ উপপ্রধানমন্ত্রীর বক্তব্য
উল্লেখ্য, সোমবার কাকরোচ জনতা পার্টির অভিযান আটকাতে ঢাকার মতো নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল দিল্লিতে। চতুর্দিকে ব্যারিকেড তৈরি করা হয়, ১৬৩ ধারা (সাবেক ১৪৪ ধারা) জারি করা হয়। অর্থাৎ, পাঁচ বা ততোধিক মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা ছিল। মিছিল আটকাতে লাঠি ও কাঁদানে গ্যাস নিয়ে তৈরি ছিল পুলিশ। তবে পুলিশের এত "বাধা" কাটিয়ে সংসদ ভবনের কাছে পৌঁছে যায় বিক্ষোভকারীরা। যদিও শেষ পর্যন্ত সংসদ ভবন পর্যন্ত পৌঁছাতে পারেননি তাঁরা। এর আগেই পুলিশ তাঁদের আটকে দেয়। অভিযোগ, জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসও ছোড়া হয়। ধরপাকড় করে পুলিশ। শেষপর্যন্ত কাকারোচ দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডার সঙ্গে কথা বলেন তাঁরা। মোটামুটি ১০ মিনিট কথা হয় তাঁদের। জানা গেছে, মন্ত্রীর কাছে নিজেদের দাবিপত্র জমা দেন কাকারোচ দলের প্রতিনিধিরা। সেইসব দাবি নিয়ে সরকার আলোচনা করবে বলে জানান মন্ত্রী। তবে এখনও সোনম অনশন ভাঙেননি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন