ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ক্রিকেটের জার্সি নয়, কুর্তা-পায়জামায় ফুলেরার পিটারসেনের নতুন রূপ!


ক্রিকেটের জার্সি নয়, কুর্তা-পায়জামায় ফুলেরার পিটারসেনের নতুন রূপ!

ক্রিকেট মাঠে ব্যাট হাতে বহু বছর দাপট দেখানোর পর, কেভিন পিটারসেন এবার মন মজিয়েছেন ভারতের একটি ছোট্ট গ্রাম ফুলেরায়। তিনি ক্রিকেটের জার্সি ছেড়ে কুর্তা-পায়জামা পরিধান করেছেন। হাতে গামছা, মুখে ফুলেরার জনপ্রিয় সংলাপ নিয়ে হাজির হয়েছেন। এই পরিবর্তনের পেছনে রয়েছে জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’-এর পঞ্চম মৌসুমের প্রচারণা।

প্রাইম ভিডিও কর্তৃক প্রকাশিত একটি প্রচারণামূলক ভিডিওতে দেখা যায়, পিটারসেন ফুলেরার বাসিন্দা হিসেবে জীবনযাপন করছেন। তিনি দাঁত মাজার জন্য নিমের ডাল ব্যবহার করছেন এবং ভুটকুন কি চায়ে চুমুক দিচ্ছেন। ভিডিওতে তিনি গ্রামের পরিচিত স্থানগুলো ঘুরে দেখছেন।

নিজের পরিচয় তুলে ধরে পিটারসেন বলেন, ‘আমি কেভিন পিটারসেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি, পৃথিবীর অনেক জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা কোথাও নেই।’

আরও পড়ুন: ৩ শটে গোল করতে ব্যর্থ ‘হাবু ভাই’, সমর্থন করবেন কোন দলকে?

সিরিজের জনপ্রিয় সংলাপেও কণ্ঠ মিলিয়েছেন পিটারসেন। তিনি ‘গজব বেইজ্জতি হ্যায় ইয়ার’ সংলাপটি আওড়ানোর পাশাপাশি সিরিজের পরিচিত গানের তালে নেচেছেন। গ্রামের পানির ট্যাংকিকে তুলনা করেছেন প্যারিসের আইফেল টাওয়ারের সঙ্গে। পিটারসেনের ভাষায়, আইফেল টাওয়ার যেমন প্রেমের জন্য পরিচিত, ফুলেরার পানির ট্যাংকিও তেমনি ভালোবাসার স্মৃতিবিজড়িত জায়গা।

হিন্দিতে কথা বলে সিরিজের বিভিন্ন ঘটনা স্মরণ করেছেন পিটারসেন। তিনি নতুন প্রধানের সঙ্গেও পরিচয় করিয়ে দিয়েছেন। তার মতে, ফুলেরায় চায়ের অর্ডার দিতে হয় ‘অ্যাই, দো কাপ চায়ে’ বলে।

দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের নির্মাণে ‘পঞ্চায়েত’ মুক্তি পায় ২০২০ সালে। চার মৌসুমের সাফল্যের পর এবার আসছে পঞ্চম মৌসুম। এটি আগামী ৩ ডিসেম্বর প্রাইম ভিডিওতে মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব ও নীনা গুপ্তাসহ অনেকে।

আরও পড়ুন: রোনালদো: ব্রাজিলের বর্তমান স্কোয়াড বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মতো শক্তিশালী নেই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৮ পি.এম


নোয়াখালীতে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ামোদীদের বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজু। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম। টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাaইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি এবং টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এমাদ মিয়া, (নরসিংদী) প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৫৪ পি.এম


বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

নরসিংদীর বেলাবোতে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় বেলাবো উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী ও বেলাবো উপজেলা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদাকে (৪১) গ্রেফতার করেছে বেলাবো থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর)বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহর নির্দেশে বেলাবো থানা পুলিশের বিশেষ অভিযানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার কৃত শারমিন আক্তার খালেদা বেলাবো উপজেলার মাটিয়ালপাড়া গ্ৰামের বাসিন্দা। তিনি মো. মাসুদ মিয়ার স্ত্রী এবং মো. আব্দুল সাত্তার শেখের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়,শারমিন আক্তার খালেদা ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি বেলাবো থানায় দায়ের করা ১৬ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় মামলাটি দায়ের করা হয়।
বেলাবো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান,শারমিন আক্তার খালেদা উপজেলা আওয়ামী মহিলা লীগের সভানেত্রী।তিনি সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি। গোপন তথ্য ও পুলিশের বিশেষ অভিযানের ভিত্তিতে তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে,চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নৈরাজ্যে ও অপরাধ দমনে উপজেলার বিভিন্ন এলাকায় তাদের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%