ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ


ইনিংস পরাজয়ের মুখে বাংলাদেশ

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস হারের শঙ্কায় থেকে তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে সফরকারী বাংলাদেশ।

প্রথম ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ৫ উইকেটে ১১৭ রান করেছে টাইগাররা। ইনিংস হার এড়াতে ৫ উইকেট হাতে নিয়ে আরও ১৫৩ রান করতে হবে বাংলাদেশকে।

হারারে স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় দিন শেষ করার পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ৪০ রান করেছিল। ৯ উইকেট হাতে নিয়ে তারা ২৩০ রানে পিছিয়ে ছিল।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

তৃতীয় দিনের দ্বিতীয় ওভারের প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ওপেনার মাহমুদুল হাসান জয় ২১ রান নিয়ে খেলতে নেমে ২২ রানে আউট হয়ে যান।

ব্যাট হাতে সুবিধা করতে পারেননি আগের দিন ৯ রানে অপরাজিত থাকা মোমিনুল হক। তিনি ১৩ রানে ফিরে যান।

৪৬ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম ৬১ রানের জুটি গড়ে দলের রান ১শ পার করেন। শান্ত ৩০ রান করে রিসোর্ট হন।

মধ্যাহ্ন বিরতির আগে ব্যক্তিগত ৩৪ রানে আউট হন মুশফিক। এর মধ্যে তাওহিদ হৃদয় ২ রানে অপরাজিত রয়েছেন।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি ৩টি উইকেট নিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ভাতিজা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


টাঙ্গাইলে ভাতিজা হত্যা মামলায় চাচার মৃত্যুদণ্ড

 জেলার গোপালপুরে ভাতিজা কে. এম. রাহেনুল ইসলাম আরাফ (৫)কে হত্যার দায়ে আদালত চাচা মো. নুরনবীকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে।

এছাড়া আদালত অপহরণের দায়ে নুরনবীকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং মরদেহ গুমের দায়ে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে।

আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আ ন ম ইলিয়াস এ রায় ঘোষণা করেন। দণ্ডিত নূরনবী গোপালপুর উপজেলার নবধূলটিয়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রায় ঘোষণার সময় নুরনবী আদালতে উপস্থিত ছিলেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌশুলী ওমরাও খান দিপু জানান, ২০২৪ সালের ৮ অক্টোবর মুক্তিপণের দাবিতে গোপালপুরের নাসির উদ্দিনের নাতি কে. এম. রাহেনুল ইসলাম আরাফ (৫)কে কয়েক জনের সহযোগিতায় অপহরণ করেন চাচা নুরনবী।

এরপর ১১ অক্টোবর দাদা নাসির উদ্দিন গোপালপুর থানায় মামলা দায়ের করেন। পর দিন কালিয়াকৈর এলাকা থেকে রাহেনুল ইসলাম আরাফের মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই মামলার প্রেক্ষিতে গত বছরের ২৭ মে গোপালপুর থানার এসআই মামুন ভূঞা, নুরনবীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সমস্ত সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন বিচারক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে নারী হত্যা: ঋণের চাপে সোনা লুটে হত্যাকাণ্ডের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


টাঙ্গাইলে নারী হত্যা: ঋণের চাপে সোনা লুটে হত্যাকাণ্ডের অভিযোগ

টাঙ্গাইল জেলার সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় নাজমা আলম নাজু (৫১) হত্যা ঘটনার পর স্থানীয় চৌরাস্তা জামে মসজিদের মোয়াজ্জিন মোশারফ হোসেনকে আটক করেছে পুলিশ।

৩০ জুন মঙ্গলবার, টাঙ্গাইল সদর থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার এসএম রেজুয়ান সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে আটক মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ঋণের চাপে ছিলেন। তিনি নিহত নাজমা আলম নাজুর একই বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি পরিকল্পনা করে নাজমা আলম নাজুর ঘরে প্রবেশ করেন।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সোনা-গয়না লুটের উদ্দেশ্যে তিনি নাজমা আলম নাজুর ঘরে ঢুকে মূল্যবান মালামাল ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে, বিষয়টি ধরা পড়ে যাওয়ার আশঙ্কায় নাজমা আলম নাজুকে হত্যা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান মোশারফ। পরে তদন্তের জন্য সংগৃহীত বিভিন্ন আলামত, প্রযুক্তিগত তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ মোশারফ হোসেনকে আটক করে।

প্রেস ব্রিফিংয়ে পুলিশ আরও জানায়, আটক ব্যক্তির কাছে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। হত্যা ঘটনার সাথে ব্যবহৃত আলামত উদ্ধার হয়েছে এবং লুট হওয়া স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অন্য কোনও ব্যক্তির সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, গত রোববার টাঙ্গাইল সদর উপজেলার বিশ্বাস বেতকা এলাকায় পুলিশের সহযোগিতায় নাজমা আলম নাজুর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। পরে হত্যার রহস্য উদঘাটনে তদন্তে নামে টাঙ্গাইল সদর থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মামলা করার সুযোগ থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


মামলা করার সুযোগ থাকায় ধর্ষণের পরিসংখ্যান বেশি দেখাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ দাবি করেছেন, বিগত ১০-১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ সার্বিক অপরাধ কমে এসেছে। তবে তিনি নির্দিষ্টভাবে ধর্ষণের পরিসংখ্যান বেশি থাকবার একটি কারণ উল্লেখ করেছেন। তিনি বলেছেন, "এখন থানায় গিয়ে মামলা করতে কোনো সামাজিক বা রাজনৈতিক বাধা নেই।" এই কারণেই রেকর্ডভুক্ত ঘটনার সংখ্যা বেড়ে গেছে।

মঙ্গলবার জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট বরাদ্দ এবং এর ওপর আনা ছাঁটাই প্রস্তাবের আলোচনায় তিনি এই মন্তব্য করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

অধিবেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য ৩১ হাজার ৯৮ কোটি ৮৮ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দের দাবি পেশ করা হয়। বিরোধী দলের সংসদ সদস্যরা এই দাবি ছাঁটাই করার প্রস্তাব দিয়েছেন এবং বরাদ্দ ১ টাকা করার প্রস্তাব করেছেন। তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির তীব্র সমালোচনা করেছেন।

ছাঁটাই প্রস্তাবের আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা সংবাদ মাধ্যমের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, "গত মার্চ ও এপ্রিলে সারা দেশে ৬০৫টি খুন, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ এবং ৩ হাজার ৪৯৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে।" তিনি আরও বলেন, "দেশে প্রতিদিন গড়ে ১০টির বেশি খুন হচ্ছে।"

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতি প্রশংসা জানিয়ে আইনজীবীদের ব্যান্ড পরে অধিবেশনে আসা রুমিন ফারহানা মন্তব্য করেন, "এই যখন আমাদের নিরাপত্তা পরিস্থিতি, তখন আমরা ৩১ হাজার কোটি টাকার বেশি বরাদ্দের দাবি তুলছি!" তিনি বলেন, "স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মুগ্ধতা যদি তিনি তার কাজের মাধ্যমে মন্ত্রণালয়ে ছড়িয়ে দিতে পারতেন, তাহলে ১ টাকা করার প্রস্তাব দিতাম না।"

অন্যদিকে, সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল খালেক দেশে মাদকের ভয়াবহতার কথা তুলে ধরেন। তিনি বলেন, "ইউনিয়ন ও মহল্লাভিত্তিক গ্রাম পুলিশ নিয়োগ করে তাদের মাধ্যমে মাদক ও দুর্নীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।" পাশাপাশি তিনি এ খাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানান।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জবাবে বলেন, "গত ১০-১৫ বছরের তুলনায় খুন, নারী ও শিশু নির্যাতন এবং ডাকাতির পরিসংখ্যানে আমরা ঐতিহাসিকভাবে উন্নত অবস্থানে আছি।" তবে তিনি এটাও বলেছিলেন যে ধর্ষণের মামলা রেকর্ডের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। তার মতে, "আগে সামাজিক বা রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ধর্ষণের শিকার ব্যক্তিরা থানায় যেতে পারতেন না।" এখন অভিযোগ দায়েরের ক্ষেত্রে কোনো ধরনের হস্তক্ষেপ না থাকায় রেকর্ডের সংখ্যা বেড়েছে।

মন্ত্রী আরও জানিয়েছেন, "ঘটনা যেখানেই ঘটুক, পুলিশ তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে।" গ্রাম পুলিশের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণের প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, "জনগণের প্রত্যক্ষ সহযোগিতা ও সামাজিক সচেতনতা ছাড়া কোনো দেশেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয়।"

মন্ত্রণালয়ের বাজেট প্রসঙ্গে তিনি বলেন, "প্রধানমন্ত্রীও মন্ত্রিসভার বৈঠকে বাজেট অনুমোদনের সময় জানতে চেয়েছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দ কতটুকু বেড়েছে।" তিনি বলেন, "গত বছরের তুলনায় এবার ৫০০ থেকে ৭০০ কোটি টাকা বেড়েছে।" ভবিষ্যতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া প্রতিরোধ আইনের মতো বিষয়গুলো পাস হওয়ার পর প্রকল্প অনুযায়ী আরও বরাদ্দ চাওয়া হবে।

এ ছাড়া, রুমিন ফারহানার পোশাক (আইনজীবীদের ব্যান্ড) প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করে বলেন, "সংসদের নিজস্ব কার্যপ্রণালী বিধি রয়েছে। এখানে বাইরের কোনো বিধি প্রযোজ্য নয় এবং পোশাকের ক্ষেত্রেও কোনো নিষেধাজ্ঞা নেই।" তবে তিনি বলেছেন, "তার পরা পোশাকটিও অত্যন্ত শোভন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


কাপ্তাইয়ে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারকে অনুদানের চেক প্রদান

 কাপ্তাই উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য, বন্য হাতির আক্রমণের ফলে, বন বিভাগের পক্ষ থেকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে, চিৎমরম ইউনিয়নের মুসলিম পাড়ার ক্ষতিগ্রস্ত মো. তাহেরের হাতে, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পক্ষ থেকে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়।

মো. তাহেরকে নগদ ৪৯ হাজার ৫ শত টাকার সরকারি অনুদানের চেক প্রদান করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম।

এ উপলক্ষে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কাপ্তাই থানার উপ পরিদর্শক সাইমুল ইসলাম, চন্দ্রঘোনা থানার উপ পরিদর্শক মো. আক্তারুজ্জামান, বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান, রাম পাহাড় বিট অফিসার মিঠু তালুকদার, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

উল্লেখ্য যে, গত বছরের ২৫ মে রাতে মো. তাহেরের ঘরে বন্য হাতি আক্রমণ করে ছিল, যার ফলে তার বসতবাড়ি ভেঙে গিয়েছিল। এ কারণে আজ সরকারের পক্ষ থেকে তাকে অনুদান প্রদান করা হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%