ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন বৃষ্টির সম্ভাবনা


ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুই দিন বৃষ্টির সম্ভাবনা

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টির প্রবণতা আগামী দুই দিন অব্যাহত থাকতে পারে। এ সময় কিছু স্থানে মাঝারি থেকে অতিভারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।

সোমবার থেকে বৃষ্টির প্রবণতা কমে আসার সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ঢাকা কলেজের হলপাড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনা, শিক্ষার্থীদের অভিজ্ঞতা শেয়ার

পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তত্সংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল সকালে ওড়িশার উপকূল অতিক্রম করেছে। এটি আরো উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী কয়েক দিন বৃষ্টির প্রবণতা থাকলেও ধীরে ধীরে তা কমে আসবে।

এদিকে গতকাল শুক্রবার সারা দিন বিক্ষিপ্তভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। সকাল থেকে প্রায় সারা দিনই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। মাঝে মাঝে হালকা বৃষ্টি হয়েছে। এতে সড়কে চলাচলকারী মানুষ কিছুটা ভোগান্তিতে পড়েছে। ২৪ ঘণ্টায় ঢাকায় ১৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

গতকাল সারা দেশে ৩২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ কুমিল্লায় ১০৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৩.৬ সেলসিয়াস এবং সর্বোচ্চ টেকনাফে ২৯.৮ সেলসিয়াস।

আরও পড়ুন: অকৃতকার্যের উচ্চহার: শিক্ষায় সুপারিশ ও সংস্কারের প্রয়োজন

সেন্ট মার্টিনে আটকা ১৫০০ পর্যটক

এদিকে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। ফলে দ্বীপটিতে আটকে পড়েছে প্রায় এক হাজার ৫০০ পর্যটক। তাদের মধ্যে প্রায় ১০০ জন দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষক।

নির্ধারিত সময়ে ফিরতে না পেরে পর্যটকরা সমস্যায় পড়েছেন। বাড়তি থাকা-খাওয়ার খরচের পাশাপাশি পরিবহন বুকিংয়ের আর্থিক ক্ষতিতেও পড়েছে অনেকে।

আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৩১ জন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন রয়েছেন।

আরও পড়ুন: ঢাবিতে পশুপ্রেমীদের মধ্যে ২০০ প্যাকেট ক্যাট ফুড বিতরণ ছাত্রদল নেতা আপনের

দীর্ঘ সময় দ্বীপে আটকে থাকায় তাদের মধ্যে খাদ্য ও অর্থ সংকট দেখা দিয়েছে। এরই মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন জাবিপ্রবির এক শিক্ষার্থী। দ্বীপে প্রয়োজনীয় চিকিত্সার ব্যবস্থা না থাকায় তাকে উন্নত চিকিত্সা দেওয়া সম্ভব হচ্ছে না। তাঁকে টেকনাফে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

জাবিপ্রবির উপাচার্য ড. আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত পর্যটককে উন্নত চিকিত্সার জন্য টেকনাফে নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁকে স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ।

সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, ‘আটকে পড়া শিক্ষক-শিক্ষার্থীরা আর্থিক সংকটে পড়লে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। তাঁদের খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা করা হচ্ছে।’

আরও পড়ুন: চবির হলের কক্ষে বই নেই, মিলল গাঁজা-বিয়ারের বোতল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুতিদের সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

০২:০৩ এম


হুতিদের সৌদি বিদ্যুৎকেন্দ্র ও জিজান বন্দরে হামলার দাবি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের শুআইক বিদ্যুৎকেন্দ্র এবং জিজান বন্দরে হামলা চালানোর দাবি করেছে। এই দাবি করেছেন হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি।

একটি পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি উল্লেখ করেন, সৌদি হামলার প্রতিক্রিয়ায় এসব আক্রমণ করা হয়েছে, যা ইয়েমেনের সাদা ও মোখা বিদ্যুৎকেন্দ্রে এবং আজ হোদেইদা বন্দরে হামলার জবাব হিসেবে হয়েছে।

হুতি মুখপাত্র ইয়াহইয়া সারি সতর্ক করে বলেন, হোদেইদা বন্দর বা বিদ্যুৎকেন্দ্রে যে কোনো হামলার জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেওয়া হবে। এর ফলে সৌদি আরবের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হবে।

তবে আলজাজিরা হুতিদের হামলার দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এই বিষয়ে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে, ইয়েমেনের সরকারি সশস্ত্র বাহিনী দাবি করেছে যে, তারা হুতিদের বিরুদ্ধে ৮৫৪ বারের বেশি হামলা চালিয়েছে। এসব হামলায় হুতিদের ১৯৩ জন যোদ্ধা হতাহত হয়েছেন বলে জানিয়েছেন বাহিনীর মুখপাত্র মাজেদ আবদুল্লাহ আল-নুজাইলি।

আল-নুজাইলি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে এই দাবি করেন। তিনি জানান, সরকারি বাহিনী ইয়েমেনের আল-জাওফ ও মারিব রণাঙ্গনে হুতিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তাইজ ও দক্ষিণ ইয়েমেনে হুতিদের হামলার জবাবও দেওয়া হচ্ছে।

এদিকে, সংঘাতের মধ্যে বিমান হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। আল-নুজাইলি বলেন, সৌদি আরবের সমর্থনপুষ্ট জোট হোদেইদা বন্দর ও রাজধানী সানায় হুতিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তবে এসব হামলা ও হতাহতের দাবির বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%