১০:৩৬ পি.এম
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপদেষ্টা হিসেবে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ক্যাবিনেট মন্ত্রীর মর্যাদায় এই দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাজ্যের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের আইএএস সেল থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে মিঠুনের নিয়োগের বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রাজ্যপালের অনুমোদন নিয়ে তাকে পশ্চিমবঙ্গ সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে।
আরও পড়ুন: ২০২৭ সালে আবুধাবিতে ‘ইউনিফাইড’ সংগীত উৎসবে শাহরুখ খান
মিঠুন চক্রবর্তীর অভিনয় জীবনের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। অভিনয়ের পাশাপাশি সাম্প্রতিক সময়ে রাজনীতিতে তার সক্রিয়তা লক্ষ্য করা গেছে।
এখন তিনি সরকারি কাঠামোর মধ্যে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেছেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে তার নতুন ভূমিকা যুক্ত হওয়ায় প্রশাসনিক মহলে এই নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গের মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়ালের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মিঠুনের নিয়োগের পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর, তথ্য ও সংস্কৃতি দপ্তর, স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরসহ একাধিক জায়গায় বিজ্ঞপ্তির কপি পাঠানো হয়েছে।
এখন থেকে মিঠুন চক্রবর্তী শুধুমাত্র সাংস্কৃতিক জগতের পরিচিত মুখ হিসেবে নয়, বরং রাজ্য সরকারের প্রশাসনিক ব্যবস্থার অংশ হিসেবেও নতুন ভূমিকায় দেখা যাবে।
আরও পড়ুন: নাসিমা খানের শেষ ইচ্ছা নিয়ে বড় ছেলের মন্তব্য
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন