ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জার্মানিতে গোলাগুলিতে প্রাণ গেল অন্তত ৫ জনের, আটক ১


জার্মানিতে গোলাগুলিতে প্রাণ গেল অন্তত ৫ জনের, আটক ১

উত্তর জার্মানির স্টাডে শহরে গোলাগুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের বরাত দিয়ে সোমবার (২৯ জুন) সংবাদমাধ্যম ইউরো নিউজ এ তথ্য জানিয়েছে।

একজন পুলিশ মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শব্দচয়ন নিয়ে আইজিপিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সতর্কবার্তা, গুম-হত্যা রোধের আহ্বান

তবে তিনি মৃত্যুর সঠিক সংখ্যা অথবা অন্য কোনো বিস্তারিত তথ্য প্রদান করেননি।

তদন্তকারীরা বর্তমানে হামলার প্রেক্ষাপট সম্পর্কে কোনো তথ্য দেননি।

এখন ঘটনাস্থলে বিপুল সংখ্যক জরুরি সেবাকর্মী উপস্থিত রয়েছেন।

সূত্র: ইউরো নিউজ

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৫ পি.এম


শেরপুরে পুলিশের মাসিক কল্যাণ সভা

জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের বিবিধ বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়ে চলেছে।

জেলা পুলিশের উদ্যোগে আজ সোমবার সকালে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত কল্যাণ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ. কে. এম জহিরুল ইসলাম।

সভায় জেলা পুলিশ সুপার পুলিশের সদস্যদের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সকল পদমর্যাদার অফিসার-ফোর্সদের সমস্যা শুনেছেন এবং সেসব সমস্যার সমাধান করতে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেছেন।

এছাড়া, তিনি উপস্থিত সকল অফিসার ও ফোর্সকে পেশাদারিত্ব বজায় রেখে যথাযথভাবে দৈনন্দিন কার্যক্রম সম্পন্ন করার জন্য আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আक्तার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) আব্দুল আল মামুন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) সরকার ফরহাদ আহমেদ, সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত) সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক ও থানার পুলিশ সদস্য এবং সিভিল স্টাফও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

বাগেরহাটের মোরেলগঞ্জে ২০২৫-২০২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মূল লক্ষ্য কৃষকের উৎপাদন ব্যয় কমিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধি করা এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি এ কর্মসূচি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে। একই সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রম জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমার, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্র নাথ বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা ত্রিদীপ সরকার, কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এ কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ উপজেলায় মোট ৫ হাজার ৬০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, সাড়ে ৬ টন উফশী রোপা আমন ধানের বীজ, ১৩ টন ডিএপি সার এবং ১৩ টন এমওপি সার বিতরণ করা হবে। পর্যায়ক্রমে উপজেলার ৩ হাজার ২২০ জন প্রকৃত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের হাতে এসব কৃষি উপকরণ বিনামূল্যে পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, "কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। সরকারের দেওয়া কৃষি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা আরও সুদৃঢ় হবে এবং জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচি পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতেও সহায়ক হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় বক্তব্য রাখেন।  

তিনি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা অবসানের মাধ্যমে দেশের অর্থনৈতিক ক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি বিদেশে পাচারকৃত অর্থ দ্রুত ফেরত আনতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।  

প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের করভার হ্রাসের উদ্দেশ্যে কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার, ডিজিটাল শিল্প ও বেসরকারি উচ্চশিক্ষার প্রসারের জন্য একাধিক জনবান্ধব সংশোধনী প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রী।  

জাতীয় সংসদে সোমবার বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব প্রস্তাব উপস্থাপন করেন।  

প্রধানমন্ত্রী ব্যক্তি করদাতাদের করমুক্ত আয়ের সীমা আরও বাড়ানোর প্রস্তাব করেছেন। প্রস্তাবিত বাজেটে উল্লিখিত ২০২৬-২৭ ও ২০২৭-২৮ কর বছরের জন্য ৩ লাখ ৭৫ হাজার টাকা প্রস্তাব করা হলেও প্রধানমন্ত্রী তা বাড়িয়ে ৪ লাখ টাকা করার অনুরোধ জানিয়েছেন।  

এছাড়া, ২০২৮-২৯ ও ২০২৯-৩০ কর বছরের জন্য ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ২০৩০-৩১ কর বছরের জন্য ৫ লাখ টাকা করার প্রস্তাবও করেন।  

তিনি কালো টাকা সাদা করার বিধান তুলে নেওয়ার বিষয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।  

শিক্ষা ও কাজের ক্ষেত্রের উন্নয়নেও প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ কিছু প্রস্তাব তুলে ধরেন। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য ১০ শতাংশ কর হ্রাস করে ৫ শতাংশ করার প্রস্তাব করেছেন তিনি।  

তিনি সঙ্গে সঙ্গে এসব বিশ্ববিদ্যালয়কে গবেষণা ও উন্নয়ন জোরদার করতে, শিক্ষার্থীদের বহু ভাষায় পারদর্শী করার জন্য ল্যাংগুয়েজ ল্যাব স্থাপন এবং গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বিনা বেতনে পড়ার সুযোগ দেওয়ার আহ্বান জানান।  

এ সময় সংসদে সরকারি ও বিরোধীদলের সদস্যরা টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।  

ক্ষুদ্র নৃগোষ্ঠীর অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে পার্বত্য তিন জেলায় তাদের পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডের আয়ের পাশাপাশি পাহাড়ি ও সমতল উভয় অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত ব্যক্তিদের বেতনভোগী আয়ের করমুক্ত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী।  

দেশীয় শিল্পের উন্নয়ন এবং আমদানি শুল্ক কমানোর বিষয়ে প্রধানমন্ত্রী একগুচ্ছ সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন। দেশের চিংড়ি চাষের প্রসার এবং রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে একিউফিড, ফিড এডিটিভস, প্রোবায়োটিক্স, ভিটামিন এবং মিনারেলস আমদানিতে সকল আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানান।  

তিনি আরও বলেন, স্থানীয় শিল্পের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা প্রদান করা, ওষুধ এবং স্থানীয় শিল্পে ব্যবহৃত মধু আমদানির ১০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার এবং পিভিসি ও পেট রেজিন আমদানির প্রস্তাবিত ১০ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাবও করেন।  

তিনি জানান, ফায়ার ডোর উৎপাদনের কাঁচামাল কোল্ড রোল্ড শিট আমদানির ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক এবং ফ্ল্যাট রোল্ড প্রোডাক্ট আমদানির ১০ শতাংশ আগাম কর পুরোপুরি প্রত্যাহার করার অনুরোধও জানান।  

তাছাড়া, বৈদ্যুতিক তার উৎপাদনকারী প্রতিষ্ঠানের রিফাইন কপার আমদানির ১০ শতাংশ রেগুলেটরি শুল্ক প্রত্যাহার এবং ক্যাশনাট প্রসেসিং শিল্পের কাঁচামাল অপ্রক্রিয়াজাত বাদাম আমদানির কাস্টমস শুল্ক ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।  

তিনি স্থানীয়ভাবে এলইডি ল্যাম্প এবং প্রি-ফ্যাব্রিকেটেড বিল্ডিং উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানির রেয়াতি সুবিধা ৩০ জুন ২০৩০ সাল পর্যন্ত বৃদ্ধি করার অনুরোধ জানান।  

ব্যবসায়ীবান্ধব ভ্যাট ব্যবস্থা প্রণয়নের লক্ষ্যে স্বর্ণ, ডায়মন্ড ও রৌপ্য অলংকারের ভ্যাটের হার পুনর্নির্ধারণ এবং বিটিআরসির রেভিনিউ শেয়ারিংয়ের ১৫ শতাংশ ভ্যাট ও মাছ সরবরাহের জোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেন তিনি।  

রাজনীতি এবং নির্বাচনী প্রচারণায় বহুল ব্যবহৃত ডাবল কেবিন পিকআপ এবং মাইক্রোবাস স্থানীয় উৎপাদনের ক্ষেত্রে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার কথাও বলেন প্রধানমন্ত্রী।  

প্রধানমন্ত্রী বলেন, ‘এবারের প্রস্তাবিত বাজেটে ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য বর্তমান সরকার একটি বিশাল ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের ইতিহাসে এবারই প্রথমবারের মত সরকার বাজেটে স্টার্টআপ ফান্ডিং-এর জন্য ৫শ কোটি টাকার একটি বাজেট রেখেছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন,জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

আন্তর্জাতিক ডেস্ক

এস. এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি :

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

০৬:৪০ পি.এম


বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মোরেলগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন,জাকির সভাপতি,জাকারিয়া সম্পাদক

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা শাখার একটি নতুন কমিটি গঠন করা হয়েছে, যা তিন বছর মেয়াদের জন্য কার্যকর হবে। রবিবার বিকেলে অনুষ্ঠিত এক সভায়, যা সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়, ৫১ সদস্যবিশিষ্ট এই কমিটির নাম ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে উপজেলা কেন্দ্রের মধ্য পুটিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মল্লিক সভাপতি নির্বাচিত হয়েছেন। এনায়েতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম সহ-সভাপতি এবং হরতকীতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুম জাকারিয়া সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য পদে রয়েছেন— নির্বাহী সম্পাদক মো. ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির আহমদ, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, মহিলা সম্পাদক মরিয়ম আক্তার, অর্থ সম্পাদক আব্দুল কাইউম, প্রচার সম্পাদক রায়হান মুস্তাকিম, ধর্মবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান, সহ-প্রচার সম্পাদক মো. জুয়েল এবং ক্রীড়া সম্পাদক রফিকুল আলমসহ মোট ৫১ সদস্য।

নবনির্বাচিত নেতৃবৃন্দ সংগঠনের ঐক্যকে সুদৃঢ় করা, প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করা, শিক্ষকদের পেশাগত মর্যাদা এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এদিকে, নবগঠিত এ কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে মোরেলগঞ্জে প্রাথমিক শিক্ষা উন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ এবং সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%