০৪:০৭ পি.এম
ফিলিস্তিনীদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের জন্য ইসরায়েলের জবাবদিহি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ‘তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ’ নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এই তথ্যটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। ফিলিস্তিনিদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ইসরায়েল দীর্ঘদিন ধরে দায়মুক্তি ভোগ করছে বলে মন্তব্য করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
একটি বিবৃতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় উল্লেখ করেছে, এনিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার নিহত হওয়ার প্রথম বার্ষিকী উপলক্ষে বিবৃতিটি প্রকাশ করা হয়। ২০২৪ সালের ৩১ জুলাই একটি অতিথিশালায় বোমা বিস্ফোরণে নিহত হন হানিয়া।
আরও পড়ুন: আরব দলগুলোর সঙ্গে জোট গঠনকে লজ্জাজনক বললেন নেতানিয়াহু
ইরানের দাবি, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের সময় আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন ইসমাইল হানিয়া। এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্র হামাসের সঙ্গে একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনার ঘোষণা দিলেও, এর পর থেকে গাজায় ইসরায়েলের হামলা আরও তীব্র হয়েছে বলে ইরান উল্লেখ করেছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক আইন বাস্তবায়নে বিশ্ব সম্প্রদায়ের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন