ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

নেত্রকোণায় মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কাজ শুরু


নেত্রকোণায় মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্পের কাজ শুরু

নেত্রকোণা, ১৪ নভেম্বর ২০২৬ : আজ ‘নেত্রকোণা জেলার অন্তর্গত মগড়া নদী পুনরুজ্জীবিতকরণ প্রকল্প’ এর কাজ শুরু হয়েছে।

শনিবার দুপুরে মগড়া নদীর পাড়ে জেলা পরিষদ কার্যালয়ের পেছনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নদী রক্ষা প্রকল্পের কার্যক্রম উদ্বোধন করেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নেত্রকোণা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এড. মো. নুরুজ্জামান, জেলার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ.কে.এম আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান এবং সদর উপজেলার নির্বাহী অফিসার মনিজা খাতুন।

আরও পড়ুন: প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজকল্যাণ পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক হলেন সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন

প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক বলেন, "নদী উদ্ধার বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ এবং অল্প কয়েকজন দখলদারের কারণে পরিবেশ ধ্বংস হতে দেওয়া হবে না। নদী উদ্ধারের কার্যক্রমে যারা বাধা সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।"

তিনি আরও জানান, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি কাঠামোর আওতায় শিগগিরই যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল নেত্রকোণা পরিদর্শনে আসবেন। পৌরসভার নিজস্ব তহবিল থেকে কোনো অর্থ ব্যয় না করে এ উদ্যোগের মাধ্যমে ময়লা-আবর্জনা থেকে সার, জৈব সার এবং বায়োগ্যাস উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এছাড়া খনন শেষ হওয়ার পর নদীর উভয় তীরে ওয়াকওয়ে নির্মাণ, পর্যাপ্ত বৃক্ষরোপণ এবং আলোকায়নের মাধ্যমে শহরবাসীর জন্য একটি নান্দনিক ও হাঁটার উপযোগী পরিবেশ তৈরি করা হবে।

জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানান, প্রায় ৪৮ কোটি ৪৯ লাখ ৭০ হাজার টাকা প্রাক্কলিত ব্যয়ে এই প্রকল্পের আওতায় নদীর ৫৬ কিলোমিটার থেকে ৯৭ কিলোমিটার পর্যন্ত মোট ৪১ কিলোমিটার অংশ পুনঃখনন করা হবে। প্রকল্পের মূল কাজের মধ্যে রয়েছে নদী তীরবর্তী একহাজার চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ১ দশমিক ৬০ কিলোমিটার ল্যান্ডস্কেপিং। এই প্রকল্পের মাধ্যমে আবাসিক ও বাণিজ্যিক বর্জ্য এবং কচুরিপানা অপসারণ করে নদীর স্বাভাবিক প্রবাহ ও নাব্যতা ফিরিয়ে আনা হবে, যার ফলে প্রায় পাঁজহাজার ৫৬০ মেট্রিক টন খাদ্যশস্য বন্যার ক্ষতি থেকে রক্ষা পাবে।

আরও পড়ুন: শিক্ষা অর্জনের মাধ্যমে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে হবে : ভূমিমন্ত্রী মিনু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন স্থানে আটজনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে চলতি বছর মশাবাহিত রোগটির কারণে মোট প্রাণহানি ৪৯১ জনে পৌঁছেছে। একই সময়ে, নতুন করে ১ হাজার ৬৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এই তথ্য প্রকাশিত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে ঢাকা বিভাগে ডেঙ্গুর কারণে ছয়জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি, চট্টগ্রাম বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু ঘটেছে।

ঢাকা বিভাগেই গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৭১৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া, খুলনা বিভাগে ১৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১১৫ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, রংপুর বিভাগে ৬০ জন এবং সিলেট বিভাগে ২১ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মোট মিলিয়ে, ১ জানুয়ারি থেকে ১৪ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৪৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে, ঢাকা বিভাগে দুই সিটি করপোরেশনসহ ২৪৪ জন মারা গেছেন। এছাড়া, খুলনা বিভাগে ৮৫ জন, চট্টগ্রাম বিভাগে ৪৮ জন, ময়মনসিংহ বিভাগে ৩৯ জন, বরিশাল বিভাগে ৩২ জন, রাজশাহী বিভাগে ৩১ জন, রংপুর বিভাগে ৮ জন এবং সিলেট বিভাগে ৪ জন ডেঙ্গুর কারণে প্রাণ হারিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: রবিউল ইসলাম নয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে থাকবে না: রবিউল ইসলাম নয়ন

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। তিনি উল্লেখ করেন, ‘১৯ তারিখ কিছু হবে না। লকডাউন বলতে কোনো শব্দ ১৯ তারিখে (নভেম্বর) থাকবে না।’

শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলে এ বক্তব্য দেন তিনি। মিছিলটি পল্টন থেকে শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়।

নয়ন আরও জানান, ‘২৪ এর ১৯ জুলাই আমরা রাজপথে রক্ত দিয়েছিলাম। আমার দুজন সহযোদ্ধা গুলিবিদ্ধ হয়েছিল। তাদের মধ্যে নবীন তালুকদার নামে একজন মারা গেছেন। সেদিন শান্তিনগর এলাকা, কাকরাইল এলাকা, পল্টন এলাকা ঢাকা মহানগর দক্ষিণ যুবদল দখল নিয়েছিল।’

রবিউল ইসলাম নয়ন সেই দিনের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘সেই দিনের ২৪ এর ১৯ জুলাইকে স্মরণ করে ১৯ তারিখের লকডাউনকে ধুলার সাথে মিশিয়ে দেব।’

বিরোধী দলের ভূমিকার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন, ‘যারা রাজাকার, যারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, তারা দেশের সংকটে সর্বদা নীরব থাকে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১ হাজার ২০১ শিশু প্রাণ হারাল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১ হাজার ২০১ শিশু প্রাণ হারাল

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৬৭ জন বলে জানা গেছে।

আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গে ১ হাজার ২০১ শিশুর মৃত্যু ঘটেছে। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৫ শিশু। ফলে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ৩০৬ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮৪ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৩ জনের।

১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২০ হাজার ২৪৭ জন। এর মধ্যে ২ লাখ ১১ হাজার ৩০৩ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৪৬ হাজার ৬৪৬ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৫ হাজার ১১১ জনের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল, ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


শাহজালাল বিমানবন্দরে ১৯২ ফ্লাইট বাতিল, ২৩ হাজার যাত্রী ভোগান্তিতে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত ১৯২টি সরাসরি ও ট্রানজিট ফ্লাইট বাতিল হয়েছে, সৌদি আরবের রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিধিনিষেধের কারণে। এই বাতিলের ফলে ২৩ হাজার ২৭৪ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ১১৫টি সরাসরি এবং ৭৭টি ট্রানজিট ফ্লাইট রয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওপর সরাসরি ফ্লাইট বাতিলের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। সংস্থাটির ৫৫টি ফ্লাইটের চলাচল ব্যাহত হয়েছে। এছাড়া, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, সৌদি এয়ারলাইন্সের ২২টি এবং রিয়াদ এয়ারওয়েজের ২৮টি সরাসরি ফ্লাইট বাতিল হয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ৩০টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, ফ্লাই দুবাইয়ের ৮টি, এয়ার ইন্ডিয়ার ৮টি, সালাম এয়ারের ৭টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে।

ফ্লাইট ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে পরিচালনাগত বিধিনিষেধের কারণে এসব ফ্লাইটের সূচি ও চলাচলে বিঘ্ন ঘটেছে। এর ফলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে এবং তাঁদের নানা ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%