০৩:২০ পি.এম
ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : বাংলা একাডেমির সাবেক পরিচালক, বিশিষ্ট লেখক ও অনুবাদক এবং গ্রন্থসুহৃদ ফজলে রাব্বির প্রয়াণে বাংলা একাডেমি গভীর শোক প্রকাশ করেছে।
আজ তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
এক শোকবার্তায় বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
আরও পড়ুন: অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ
শোকবার্তায় উল্লেখ করা হয়, ফজলে রাব্বি ১৯৬১ সালে বাংলা একাডেমিতে সহ-প্রকাশনাধ্যক্ষ হিসেবে কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে প্রতিষ্ঠানটির প্রকাশন-বিক্রয়-মুদ্রণ বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ‘বাংলা একাডেমি প্রেস’ স্থাপন ও এর বিকাশে তার অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
তিনি ১৯৭৯ সালে জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে যোগদান করে প্রায় দেড় দশক সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন।
এছাড়া নারায়ণগঞ্জের সুধীজন পাঠাগার প্রতিষ্ঠাসহ বাংলাদেশে গ্রন্থাগার আন্দোলন প্রসারে তিনি অগ্রণী ভূমিকা রেখে গেছেন।
তার রচিত বইয়ের মধ্যে উল্লেখযোগ্য— ‘স্মৃতিতে বাংলা একাডেমি’, ‘ছাপাখানার ইতিকথা’, ‘গ্রন্থকেন্দ্রের দিনগুলো’, ‘বাংলাদেশের গ্রন্থ ও গ্রন্থাগার’ এবং ‘ভ্রমণে স্বদেশ ও বিদেশ’।
আরও পড়ুন: বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট
অনুদিত বইয়ের মধ্যে রয়েছে— চিনুয়া আচেবের ‘ওকোনকো’, মুখতার লুবিসের ‘জাকার্তায় গোধূলি’ ও মাইকেল জ্যাকসনের ‘আমার কথা’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন