০১:০৯ এম
গাইবান্ধা জেলার সরদ উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে ফাহমিদ রুমন মিয়া (১৯) নামের কলেজছাত্রকে হত্যার ঘটনায় অভিযুক্ত রেজাউল করিম ছানা (৫৫) এবং তার ছেলে নাসিরুল আহসান আকিব (৩৫) কে গ্রেফতার করেছে র্যাব।
গ্রেফতারকৃত আসামি রেজাউল করিম ছানা গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের মৃত মধু মিয়ার ছেলে। অপরদিকে, নাসিরুল আহসান আকিব, রেজাউল করিম ছানার ছেলে। নিহত ফাহমিদ রুমন গাইবান্ধা সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পূর্ব পিয়ারাপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে একই গ্রামের ছানা মিয়ার সঙ্গে রুমনদের বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে গত ৭ জুন রাত সাড়ে ৯টার দিকে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ছানা মিয়া ও তার ছেলে আকিব ধারালো অস্ত্র নিয়ে ফারদিন রুহিতের ওপর হামলা চালান। এসময় বড় ভাইকে রক্ষা করতে রুমন মিয়া এগিয়ে এলে তাকে উপর্যুপ রিছুরিকাঘাত করা হয়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কলেজছাত্র রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
এদিকে, এ ঘটনায় মামলা হলে আসামিরা আত্মগোপনে চলে যান। এরপর থেকে তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখা হয়। এরই একপর্যায়ে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প, র্যাব-১৩ এবং সিপিএসসি, র্যাব-১, গাজীপুরের যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় গাজীপুর জেলার শ্রীপুর মডেল থানাধীন বাহেরারচালা এলাকার সোয়াইব মার্কেটের সামনে থেকে এএইচএম রেজাউল করিম ছানাকে গ্রেফতার করা হয়। এছাড়া আসামি নাসিরুল আহসান আকিবকে শ্রীপুর মডেল থানাধীন মাওনা বাজার রোড খোদাবক্স সুপার মার্কেটের এলাকা থেকে গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, গ্রেফতারকৃত আসামিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন