ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বৈধ ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট


বৈধ ভিসা থাকলেই ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত নয়: দিল্লি হাইকোর্ট

দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছে, বৈধ ভিসা থাকা সত্ত্বেও কোনো বিদেশি নাগরিকের ভারতে প্রবেশের অধিকার নিশ্চিত হয় না। আদালত উল্লেখ করেছে, ভিসা প্রদান এবং ভারতে প্রবেশের অনুমতি দুটি আলাদা বিষয়। অভিবাসন কর্তৃপক্ষের কাছে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, পররাষ্ট্রনীতি, জনস্বাস্থ্য এবং প্রশাসনিক বিবেচনার ভিত্তিতে বৈধ ভিসাধারী বিদেশিদের ভারতে প্রবেশে বাধা দেওয়ার ক্ষমতা রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) তুর্কমেনিস্তানের এক নারী নাগরিকের দায়ের করা মামলার শুনানি শেষে বিচারপতি অমিত মহাজন এ রায় প্রদান করেন।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, মামলাটি দায়ের করেছিলেন তুর্কমেনিস্তানের নাগরিক আন্নাগুরবানোভা ইয়াজবিবি। তিনি দাবি করেন, বৈধ পাসপোর্ট ও ব্যবসায়িক ভিসা থাকা সত্ত্বেও ২৫ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে তাকে তুর্কমেনিস্তানে ফেরত পাঠানো হয়, যদিও একই বিমানে থাকা তার স্বামীকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ৬৪ কোটি টাকার গড়াই সেতুর নির্মাণকাজ ৬ বছরেও শেষ হয়নি

এরপর ইয়াজবিবি দিল্লি হাইকোর্টে আবেদন করেন। তিনি প্রবেশে বাধা দেওয়ার কারণ লিখিত আকারে জানাতে এবং তার ব্যবসায়িক ভিসার ভিত্তিতে ভারতে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশনা চেয়েছিলেন।

আবেদনে ওই নারী অভিযোগ করেন, বৈধ ভিসা থাকা সত্ত্বেও কেন তাকে ভারতে প্রবেশ করতে দেওয়া হয়নি, সে বিষয়ে কর্তৃপক্ষ কোনো স্পষ্ট কারণ জানায়নি।

মামলার শুনানিতে ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়, বৈধ ভিসা থাকা সত্ত্বেও কোনো বিদেশি নাগরিকের ভারতের ভূখণ্ডে প্রবেশের ‘অবিচ্ছেদ্য’ বা আইনগতভাবে বলবৎযোগ্য অধিকার সৃষ্টি হয় না। ভিসা দেওয়া এবং সীমান্তে প্রবেশের অনুমতি দেওয়া দুটি পৃথক প্রশাসনিক প্রক্রিয়া। সীমান্তে প্রবেশের সময় অভিবাসন কর্মকর্তারা পাসপোর্ট, ভ্রমণ নথি ও ভিসা পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য চাইতে পারেন।

সরকারের পক্ষ থেকে আরও বলা হয়, ওই নারীর বিষয়ে কিছু ‘প্রতিকূল তথ্য’ পাওয়া গিয়েছিল। জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার বিষয় বিবেচনায় নিয়ে তাকে ভারতে প্রবেশের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: বিজিবির কাছে হস্তান্তরিত হলো বিএসএফের আটক দুই পুলিশ সদস্য

আদালতে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ ওই নারীর পূর্ববর্তী ভারত সফরের তথ্যও উপস্থাপন করে। এতে দেখা যায়, ২০২৫ সালে তিনি ৪৭ বার ভারতে এসেছিলেন। এসব সফরের অধিকাংশের সময়কাল ছিল এক থেকে তিন দিন। তিনি ব্যবসায়িক ও চিকিৎসা—দুই ধরনের ভিসা ব্যবহার করেছিলেন।

আদালত সরকারের উপস্থাপিত নথিও পর্যালোচনা করে। নথিতে ওই নারীর বাবা-মা ও স্বামীর পরিচয়সংক্রান্ত তথ্যে অসঙ্গতির কথা উল্লেখ করা হয়। ব্যবসায়িক ভিসা থাকা সত্ত্বেও তার কাছে ব্যবসায়িক পরিচয়পত্র বা কোনো আমন্ত্রণপত্র ছিল না। নিজ দেশের ব্যবসা সম্পর্কেও তিনি প্রয়োজনীয় তথ্য দিতে পারেননি বলে আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের দুই কূটনীতিককে ‘বের করে দিয়েছে’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ এম


ইরানের দুই কূটনীতিককে ‘বের করে দিয়েছে’ যুক্তরাষ্ট্র

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করা দুই ইরানি কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছে মার্কিন প্রশাসন। তাদের অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ দেওয়া হলেও তারা নির্দেশ অমান্য করে নিউ ইয়র্কে অবস্থান করছিলেন, যা ওয়াশিংটনের পক্ষ থেকে চরম পদক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এই বিষয়ে কঠোর অবস্থান গ্রহণ করেছেন। এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানান, ‘পররাষ্ট্রমন্ত্রী রুবিও কোনো ছাড় দিতে নারাজ। সাধারণ পরিষদের অধিবেশন শেষ হওয়ার দীর্ঘ সময় পরও দুই ইরানি প্রতিনিধিকে নিউ ইয়র্কে অবস্থান করতে দেখা যায়। বর্তমানে তাদের জোরপূর্বক দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।’

মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানি স্থায়ী মিশনকে স্পষ্ট করে জানায় যে, তাদের পুরো প্রতিনিধিদলকে অবিলম্বে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে। তবে পুরো দল ফিরে গেলেও এই দুই কূটনীতিক নিউ ইয়র্কে থেকে যান।

এরপর শুক্রবার আবারও ইরানি মিশনকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় যে, ওই দুই কর্মকর্তা আদেশ অমান্য করে যুক্তরাষ্ট্রে রয়ে গেছেন এবং বিষয়টি ওয়াশিংটনের নজরে এসেছে। তাদের তাৎক্ষণিকভাবে দেশ ছাড়ার আলটিমেটাম দেওয়া হয়। শেষ পর্যন্ত সেই নির্দেশের প্রেক্ষিতে এক ইরানি কূটনীতিক শুক্রবার রাতে এবং দ্বিতীয়জন শনিবার সকালে যুক্তরাষ্ট্র ত্যাগ করতে বাধ্য হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইয়েমেনে হুতিদের ওপর শতাধিক হামলা, অন্তত ৭০০ যোদ্ধা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


ইয়েমেনে হুতিদের ওপর শতাধিক হামলা, অন্তত ৭০০ যোদ্ধা নিহতের দাবি

ইয়েমেনের রাজধানী সানা এবং দেশব্যাপী হুতিদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং কামানের গোলাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানায় ইয়েমেনের সামরিক বাহিনী। এই হামলায় অন্তত ৭০০ হুতি বিদ্রোহী নিহত হওয়ার দাবি করা হয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আব্দুল্লাহ আল-নাজিলি শনিবার এক্স-এ একটি পোস্টে উল্লেখ করেছেন যে, ইয়েমেনের সশস্ত্র বাহিনী সানার ‘বৈধ গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যস্থলগুলোতে’ সামরিক অভিযান পরিচালনা করছে।

তিনি আরও দাবি করেছেন যে, তারা ‘হুতিদের বিরুদ্ধে কৌশলগত আক্রমণ চালাতে সক্ষম’। শনিবার (৩ অক্টোবর) আলজাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এর আগে নাজিলি জানিয়েছিলেন, ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারি বাহিনী গত ২৪ ঘণ্টায় হুতিদের বিরুদ্ধে প্রায় ৫০০টি সামরিক অভিযান পরিচালনা করে ১৫৪০ জন হুতি যোদ্ধাকে হত্যা অথবা আহত করেছে।

তিনি জানান, অধিকাংশ হতাহতের ঘটনা ঘটেছে তায়িজ প্রদেশে, যেখানে সরকারি বাহিনী হুতিদের অগ্রযাত্রা রুখে দিতে সক্ষম হয়েছে।

আলজাজিরা জানিয়েছে, সরকারের নিয়ন্ত্রণে থাকা তায়িজ শহর নতুন করে শুরু হওয়া লড়াইয়ের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এই লড়াইয়ে সরকারি বাহিনীর হতাহতের সংখ্যা নাজিলি উল্লেখ করেননি।

তায়িজ থেকে আলজাজিরার প্রতিনিধি জানিয়েছেন, শহরের চারপাশের কয়েকটি এলাকায় দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে, এবং সবচেয়ে তীব্র লড়াই পশ্চিমাংশের শহরতলিতে হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরের চার্চ থেকে ৭০ কেজি ঘণ্টা চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৪ এম


মোহাম্মদপুরের চার্চ থেকে ৭০ কেজি ঘণ্টা চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের আসাদ এভিনিউর সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চ থেকে ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টা চুরির ঘটনায় মোহাম্মদপুর থানা পুলিশ দুই চোরকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতদের নাম তুহিন ও বাদশা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হামিদ জানিয়েছেন, শনিবার (৩ অক্টোবর) দিবাগত মধ্যরাতে তাদের আটক করা হয়।

ওসি বলেন, "মাননীয় মন্ত্রী ববি হাজ্জাজ স্যারের উদ্যোগে ইতোমধ্যে মোহাম্মদপুর এলাকায় প্রায় ৭০টি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে। আরো ক্যামেরা লাগানোর কাজ চলছে। মন্ত্রী স্যারের লাগানো ক্যামেরার কারণে অপরাধ কর্মকাণ্ড অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।"

তিনি আরও জানান, চার্চের ঘণ্টা চুরির ঘটনায় চোরেরা রিকশায় করে ঘণ্টাটি নিয়ে যাওয়ার সময় সিসিটিভি ফুটেজে তাদের শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় তুহিন ও বাদশা নামে দুজনকে শনিবার দিবাগত রাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের আগে একই ক্যামেরার ফুটেজের সহায়তায় চুরি যাওয়া প্রায় ৭০ কেজি ওজনের পিতলের ঘণ্টাটি পরিত্যক্ত অবস্থায় অক্ষত উদ্ধার করা হয়েছে।

ওসি আব্দুল হামিদ বলেন, "মোহাম্মদপুরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রী ববি হাজ্জাজ স্যার ব্যক্তিগত উদ্যোগে প্রায় ৭০টি ক্যামেরা লাগিয়েছেন। আরো ক্যামেরা লাগানো হবে।"

এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের একটি ডাস্টবিনের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় চুরি যাওয়া ঘণ্টাটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, আসাদ এভিনিউয়ে ওয়াসা ভবনের বিপরীতে অবস্থিত সেন্ট পল স্কুল অ্যান্ড চার্চের দ্বিতীয় তলার খোলা জায়গায় ঘণ্টাটি রাখা ছিল। গত বুধবার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময় অজ্ঞাতপরিচয় চোরেরা সেটি নিয়ে যায়। পরে ভোর সাড়ে ৪টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘণ্টাটি উদ্ধার ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল অভিযান শুরু করে।

পুলিশ জানায়, ঘণ্টা চুরির ঘটনায় গ্রেপ্তার তুহিনের নামে মোহাম্মদপুর ও আদাবর থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশের ধারণা, সাঁড়াশি অভিযানের মুখে চোরেরা ঘণ্টাটি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পরে গভীর রাতে জাকির হোসেন রোডের ডাস্টবিনের পাশে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ঘণ্টাটি উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, চুরির আগে রাত ১২টা ৩ মিনিট থেকে গির্জার সিসিটিভি ক্যামেরার রেকর্ডিং বন্ধ ছিল। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি আশপাশের বিভিন্ন ভবনের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ নিয়ে কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প: পিট হেগসেথ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ এম


হরমুজ নিয়ে কঠোর পদক্ষেপ নেবেন ট্রাম্প: পিট হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের অবরোধ ‘অটুট’ রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন যে, ইরান যদি এই সমুদ্রপথ নিয়ে ‘খেলতে থাকে’, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে।

হেগসেথ সাংবাদিকদের সামনে বলেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। তিনি দাবি করেন যে, ইরান ওই পথ দিয়ে ‘আক্ষরিক অর্থেই কিছুই’ পাঠাতে সক্ষম হয়নি। এ বিষয়ে বার্তা সংস্থা এপি তথ্য প্রকাশ করেছে।

ইরানকে ‘সঠিক সিদ্ধান্ত নেওয়ার’ আহ্বান জানিয়ে হেগসেথ বলেন, যদি দেশটি তা না করে, তবে প্রেসিডেন্ট ট্রাম্পের সামনে প্রয়োজনীয় সব বিকল্প রাখা হবে। তবে তিনি উল্লেখ করেন যে, ট্রাম্প অপ্রয়োজনীয়ভাবে পরিস্থিতি দীর্ঘায়িত হতে দেবেন না। তিনি মিশন সম্পর্কে পরিষ্কার ধারণা রাখেন এবং প্রয়োজন হলে তা সম্পন্ন করতে সক্ষম বলেও মন্তব্য করেন হেগসেথ।

এ সময় তিনি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে ঠেকাতে ট্রাম্পের দৃঢ় অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেন। হেগসেথ বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো যুক্তরাষ্ট্রের ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ’।

তিনি বলেন, ‘বার্তাটি খুবই সহজ—ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞ এবং তিনি নিশ্চিত করবেন যে ইরান তা অর্জন করতে না পারে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%