০৬:১৭ পি.এম
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অধীনে যুক্ত সাতটি কলেজের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (অনার্স) পরীক্ষা-২০২৫ আগামী ১ নভেম্বর থেকে শুরু হবে। এই উপলক্ষে, ৬ অক্টোবর থেকে ফরম পূরণ কার্যক্রম শুরু হবে, যা চলবে ১৩ অক্টোবর পর্যন্ত।
আজ রবিবার (৪ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহর নির্দেশে পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর থেকে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
একাডেমিক কার্যক্রম সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর ২০২৬ (রবিবার) থেকে স্নাতক ১ম বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। ৬ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে ফরম পূরণ প্রক্রিয়া চলবে।
আরও পড়ুন: চকরিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আকিত হোসেন সজিব গ্রেফতার
নিয়মিত পরীক্ষার্থীদের পাশাপাশি, পূর্ববর্তী শিক্ষাবর্ষের অনিয়মিত এবং মানোন্নয়ন পরীক্ষার্থীরা নির্ধারিত নিয়ম মেনে এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
ফরম পূরণের বিস্তারিত নিয়মাবলি এবং পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি (রুটিন) শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শহিদুল্লাহ্ শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ফরম পূরণের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন: আওয়ামী লীগ আখ্যা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সিপিবি কার্যালয়ে হামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন