০৬:৪৫ পি.এম
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশি পেসার নাহিদ রানার গতি, বাউন্স এবং ইয়র্কারে জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা রীতিমতো বিধ্বস্ত হয়ে পড়ে। ৩৬.৪ ওভারে ১৪১ রানে থেমেছে জিম্বাবুয়ে।
সোমবার হারারেতে টস হেরে জিম্বাবুয়ে ব্যাটিংয়ে নামে। শুরুটা ভালোই করলেও তারা তা অব্যাহত রাখতে পারেনি। সপ্তম ওভারে এসে প্রথম উইকেট হারায় দলটি। মিড অফে বল পাঠিয়ে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন বেন কারান। মেহেদী হাসান মিরাজের সরাসরি থ্রোতে ভাঙে ৩৬ রানের উদ্বোধনী জুটি।
এর পরের ওভারে জোড়া আঘাত হানেন তাসকিন আহমেদ। প্রথমে ২৪ বলে ১৭ রান করা ব্রায়ান বেনেট ক্যাচ তুলে দিয়ে ফিরে যান, এরপর এক বল পরই গোল্ডেন ডাকের শিকার হন ক্রেইগ আরভিন।
আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি
নাহিদ রানা জিম্বাবুয়ের ব্যাটিং ধস আরও বাড়ালো। ১২ বলে ১ রান করা সিকান্দার রাজাকে উইকেটকিপার নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। এক ওভার পর আবারও উইকেট পান নাহিদ, এবার তার শিকার হন ওয়েসলি মাধেবেরে, যিনি ১০ বল খেলেও কোনো রান করতে পারেননি।
এদিন নাহিদের সামনে রীতিমতো অসহায় হয়ে পড়ে জিম্বাবুয়ে। তার গতি আর বাউন্সের সামনে ব্যর্থ হয়েছেন একের পর এক ব্যাটসম্যান। তিনি ১০ ওভারে মাত্র ২১ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। তার বোলিং তোপে জিম্বাবুয়ের ইনিংস ১৪১ রানে শেষ হয়। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন নিউম্যান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন