০৭:৫৮ পি.এম
যুক্তরাষ্ট্রের সিয়াটলে শহরে অনুষ্ঠিত একটি জনপ্রিয় খাবার উৎসবে দুই বন্দুকধারীর গুলিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ জনে। এছাড়া, এই ঘটনায় এক শিশুসহ মোট চারজন আহত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সিয়াটেল সেন্টারের ঐতিহ্যবাহী স্পেস নিডলের কাছাকাছি বার্ষিক ‘বাইট অব সিয়াটেল’ উৎসব চলাকালীন সময়ে এই ঘটনাটি ঘটে।
সিয়াটেল পুলিশ সূত্রে জানা যায়, যখন দুই ব্যক্তি একে অপরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে, তখন হতাহতের এই ঘটনা ঘটে। খবরটি নিশ্চিত করেছে রয়টার্স।
আরও পড়ুন: ডিজেল রপ্তানি বাড়াতে চায় ভারত, শোধনাগারগুলো সক্ষমতা বাড়াচ্ছে
হামলার খবর পাওয়ার পরপরই বিপুলসংখ্যক পুলিশ সদস্য, দমকলকর্মী এবং জরুরিসেবা কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা পরে পুরো এলাকা খালি করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেন।
পুলিশ ঘটনায় তদন্ত শুরু করেছে।
একই সঙ্গে নগরীর কেন্দ্রের ঠিক উত্তর-পশ্চিমে অবস্থিত ওই এলাকা এড়াতে সাধারণ জনগণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
হারবারভিউ মেডিক্যাল সেন্টারের মুখপাত্র সুসান গ্রেগ জানান, হাসপাতালে আহত চারজনকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজন ছোট শিশু রয়েছে।
আরও পড়ুন: ভোটার এলাকা পরিবর্তনের আবেদন সময়সীমা ১ নভেম্বর পর্যন্ত বাড়াল ইসি
আহতদের একজনের অবস্থা বেশ মারাত্মক বলে তিনি জানান।
উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ শহরের অন্যতম বৃহত্তম খাবার উৎসব। আয়োজকদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই উৎসব ১৯৮২ সালে শুরু হয়। প্রতিবছর তিন দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন ধরনের খাবার, পানীয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ অংশ নেয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন