০৫:০৫ পি.এম
নাটোর, ২৮ নভেম্বর, ২০২৬ : জেলা প্রাণিসম্পদ সপ্তাহের সমাপ্তি উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর এবং খামারিদের মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার প্রকাশ করা হয়েছে।
আজ শনিবার দুপুর ১২টায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রাঙ্গণে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সেলিম উদ্দীন।
অনুষ্ঠানে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উল্লেখ করেন, নাটোর জেলা প্রাণিসম্পদে সমৃদ্ধ এবং উদ্বৃত্ত জনপদ হিসেবে পরিচিত। তিনি বলেন, "প্রাণিসম্পদ বিভাগ এবং খামারিদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে জেলাবাসীর মাঝে পর্যাপ্ত, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করতে চাই আমরা।" তিনি আরও বলেন, এ লক্ষ্য অর্জনের জন্য প্রাণিসম্পদ দপ্তর ও খামারিদের মাঝে সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী করতে হবে।
আরও পড়ুন: আট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে বদলি, নতুন দায়িত্ব প্রদান
এ সময় বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান পাইকাড়, বাংলাদেশ ডেইরি এসোসিয়েশন নাটোর জেলা শাখার সভাপতি কেতাব আলী এবং সাধারণ সম্পাদক ফয়েজুর রহমান।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ খামারিদের পুরস্কৃত করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে গত বৃহস্পতিবার জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।
সপ্তাহের অন্যান্য কার্যক্রমের মধ্যে ছিল প্রাণিসম্পদ মেলা ও প্রদর্শনী, বিনামূল্যে গবাদিপশুর টিকাদান ক্যাম্পেইন এবং কৃমিনাশক ট্যাবলেট বিতরণ।
আরও পড়ুন: গঙ্গাচড়ায় পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ, তিন লাখ টাকার ক্ষতি দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন