ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করলেন সঞ্জয়


বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে যেভাবে উপস্থাপন করলেন সঞ্জয়

শুক্রবার (১৩ জুন) ২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় দিনে কানাডার টরন্টোর বিএমও ফিল্ডে অনুষ্ঠিত হলো বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী আয়োজন।

জমকালো অংশগ্রহণ ছিল নোরা ফাতেহির। তাঁর সাথে ছিলেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি বংশোদ্ভূত ডিজে সঞ্জয়। ডিজে সঞ্জয় তার পারফর্মের সময় বারবার বাংলাদেশের জাতীয় প্রতীকগুলোকে তার পোশাকের মাধ্যমে পুরো বিশ্বকে দেখাচ্ছিলেন। এতে বিশ্বসহ নজর কাড়ে সমগ্র বাংলাদেশিদের।

স্বাগতিক কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচের ঠিক আগে টরন্টো স্টেডিয়ামে বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটি অত্যন্ত উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

আন্তর্জাতিক এই সাংস্কৃতিক মহোৎসবে বৈশ্বিক দর্শকদের মূল আকর্ষণগুলোর অন্যতম ছিলেন বিশ্বখ্যাত পারফর্মার নোরা ফাতেহি, যার চোখ ধাঁধানো নৃত্যশৈলী পুরো স্টেডিয়ামকে মুহূর্তেই মাতিয়ে তোলে। বিশ্বকাপের এই বিশেষ সাংস্কৃতিক পর্বে অংশ নিয়েছেন পৃথিবীর বিভিন্ন প্রান্তের বেশ কয়েকজন তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী। অনন্য এই সংগীত আয়োজনে নোরা ফাতেহি মঞ্চে তার একদম নতুন একটি ওরিজিনাল গান পরিবেশন করেন।

মেগা মঞ্চে পারফরম্যান্সের সময় তার সাথে সহ-শিল্পী হিসেবে আরও অংশ নেন ফরাসি প্রখ্যাত পপ তারকা ভেজিড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান গায়ক সঞ্জয়। এই তিন ভিন্ন ঘরানার আন্তর্জাতিক শিল্পীর যৌথ ও ফিউশনধর্মী পরিবেশনাটি ইতিমধ্যেই বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন মেগা অনুষ্ঠানেও নিজের অনন্য মঞ্চনৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেছিলেন বলিউড সেনসেশন নোরা ফাতেহি।

নোরার পাশাপাশি টরন্টোর এই উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে পারফর্ম করেন বিশ্বখ্যাত মেগা তারকা অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না এবং মাইকেল বুবলে।

বিশ্বকাপ সরাসরি দেখাবে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভি, সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং ক্রীড়াভিত্তিক টিভি চ্যানেল টি-স্পোর্টসে। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম টফি এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান রবির অ্যাপ ও গ্রামীণফোনের বায়োস্কোপ অ্যাপে বিশ্বকাপ দেখা যাবে।

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মূল্যবৃদ্ধির চাপে মিরকাদিম আড়তে ইলিশ কিনতে হিমশিম সাধারণ মানুষের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:১৮ এম


মূল্যবৃদ্ধির চাপে মিরকাদিম আড়তে ইলিশ কিনতে হিমশিম সাধারণ মানুষের

মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী মিরকাদিম মৎস্য আড়তে বর্তমানে বড় আকারের ইলিশ পাওয়া যাচ্ছে। যদিও সরবরাহ রয়েছে, কিন্তু উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যাচ্ছে এই রুপালি মাছটি। এক কেজি ওজনের ইলিশ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ২ হাজার ৫৫০ টাকায়। আর দেড় কেজি ওজনের বড় ইলিশের দাম এখন ৩ হাজার ২০০ টাকায় পৌঁছেছে।

শুক্রবার (১২ জুন) ছুটির দিনে মিরকাদিমের পাইকারি মাছের আড়ত ঘুরে দেখা যায়, ব্যবসায়ীরা বিভিন্ন আকারের ইলিশ নিয়ে বসে আছেন। সেখানে বড় ইলিশের পাশাপাশি ছোট আকারের ইলিশও বিক্রি হচ্ছে। তবে ছোট ইলিশের দামও কম নয়, কেজিপ্রতি ৪০০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে এই মাছ।

ইলিশ ছাড়া আড়তে রুই, কাতল, আইড়, বোয়াল, কৈ, শিং, টেংরাসহ দেশীয় নানা প্রজাতির মাছ এবং সামুদ্রিক মাছও রয়েছে। কিন্তু প্রায় সব ধরনের মাছের দামই ক্রেতাদের অভিযোগে বেশি বলে জানা গেছে।

মাছ কিনতে আসা কয়েকজন ভোক্তা জানান, কয়েক মাস আগে যে ইলিশ তুলনামূলকভাবে কম দামে পাওয়া যেত, বর্তমানে সেই মাছ কিনতে গিয়ে বাড়তি টাকা গুনতে হচ্ছে। পরিবার নিয়ে মাছ খাওয়ার পরিকল্পনা করলেও দাম শুনে অনেকেই ফিরে যাচ্ছেন।

হানিফ নামের একজন ক্রেতা বলেন, ‘বাজারে মাছ আছে, কিন্তু দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। এক কেজি ইলিশ কিনতেই আড়াই হাজার টাকার বেশি লাগছে। মধ্যবিত্ত মানুষের জন্য এটা অনেক কঠিন।’

সবুজ সরকার নামের আরেক ভোক্তা বলেন, ‘ইলিশ এখন উৎসবের মাছ হয়ে গেছে। আগে মাঝে মাঝে কিনে খেতে পারতাম, এখন দাম এত বেশি যে কিনতে ভয় লাগে। শুধু ইলিশ নয়, অন্যান্য মাছের দামও বেশি।’

আরেক ক্রেতার ভাষ্য, ‘নদীর জেলা মুন্সীগঞ্জে থেকেও আমরা সাশ্রয়ী দামে ইলিশ কিনতে পারছি না। জেলেরা মাছ ধরছে, আড়তেও মাছ উঠছে, তারপরও দাম কেন এত বেশি সেটা আমাদের বোধগম্য নয়।’

এদিকে, মাছের দাম বৃদ্ধির কারণ হিসেবে চাহিদা ও সরবরাহের বিষয়টিকেই সামনে আনছেন আড়তদাররা।

মিরকাদিম মৎস্য আড়ত সমিতির সভাপতি আল হেলাল রয়েল জানান, ‘বর্তমানে বাজারে ইলিশের চাহিদা বেশি থাকলেও সেই অনুপাতে সরবরাহ নেই। বিশেষ করে বড় আকারের ইলিশ কম আসছে। এ কারণে দাম কিছুটা বেশি। নদীতে মাছের সরবরাহ বাড়লে বাজারেও এর ইতিবাচক প্রভাব পড়বে।’

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত এক বছরে মুন্সীগঞ্জ জেলায় ৭৯০ মেট্রিক টন ইলিশসহ মোট ৩১ হাজার ৩৪৮ মেট্রিক টন বিভিন্ন প্রজাতির মাছ আহরণ করা হয়েছে।

তবে, আড়তে মাছের সরবরাহ থাকলেও উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। তাদের দাবি, বাজার তদারকি বাড়ানো এবং সরবরাহ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা হলে মাছের দাম কিছুটা হলেও সহনীয় পর্যায়ে আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সর্বোচ্চ জয় পাওয়া দলের তালিকায় শীর্ষে ব্রাজিল, কত নম্বরে আর্জেন্টিনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৩১ এম


সর্বোচ্চ জয় পাওয়া দলের তালিকায় শীর্ষে ব্রাজিল, কত নম্বরে আর্জেন্টিনা

ফিফা বিশ্বকাপ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আলোচনা সৃষ্টি হয়েছে ঐতিহ্যবাহী পরাশক্তি দলগুলোর পরিসংখ্যান নিয়ে। ইতিহাসের দৃষ্টিকোণ থেকে, বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের তালিকায় শীর্ষে রয়েছে ব্রাজিল।

ব্রাজিল, যারা পাঁচবারের চ্যাম্পিয়ন এবং এখন পর্যন্ত ২২টি আসরে অংশগ্রহণ করেছে, ১১৪টি ম্যাচ খেলে ফেলেছে। এর মধ্যে তারা ৭৬টি ম্যাচে জয় লাভ করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে জার্মানি, যারা ১১২ ম্যাচে ৬৮টি জয় অর্জন করেছে।

এ ছাড়া, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। তারা ৮৮টি ম্যাচের মধ্যে ৪৭টিতে জয় নিয়ে এসেছে। ইতালি চতুর্থ এবং ফ্রান্স পঞ্চম স্থানে রয়েছে।

শীর্ষ দশে ইংল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, উরুগুয়ে এবং বেলজিয়ামও স্থান পেয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, নেদারল্যান্ডস, যারা কখনো শিরোপা জিততে পারেনি, তাদের জয়ের সংখ্যা এবং জয়ের হার অনেক প্রাক্তন চ্যাম্পিয়ন দলের তুলনায় বেশি।

পরিসংখ্যান দেখাচ্ছে, ২০২৬ বিশ্বকাপে দলসংখ্যা এবং ম্যাচ বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ডগুলোর পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তবে বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের মানদণ্ডে ব্রাজিলই শীর্ষস্থানে আছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৩ জনের দণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৩৭ এম


রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৩ জনের দণ্ড

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের (ডিএলআরএস) রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) ঢাকার ডেমরায় অবস্থিত ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন কে এম মোজাম্মেল হক, মোসাম্মৎ মর্জিনা আক্তার ও ফারুক মন্ডল।

আসলে, মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য কে এম মোজাম্মেল হককে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এদিকে, ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় মোসাম্মৎ মর্জিনা আক্তারকেও একই ধারায় ৫০ টাকা অর্থদণ্ড ও তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

অন্যদিকে, মো. মিজানুর রহমানের পরিবর্তে ফারুক মন্ডল নামে অন্য একজন পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন বলে প্রমাণ পাওয়া যায়। পরিচয় জালিয়াতির ঘটনায় ফারুক মন্ডলকে ১০০ টাকা অর্থদণ্ড ও এক দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জাকিয়া মুনতাহিম। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর জানিয়েছে যে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

একই সঙ্গে, অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় মোট ৮ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮৯৫ জন উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার উদ্বোধনী আয়োজনে পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

০১:৪৫ এম


কানাডার উদ্বোধনী আয়োজনে পারফরম্যান্সে মুগ্ধতা ছড়ালেন নোরা ফাতেহি

মেক্সিকোয় একদিন আগে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকাপের উদ্বোধন ও উদ্বোধনী ম্যাচ। তবে, যেহেতু এবার আয়োজক তিন দেশ, এ কারণে প্রতিটি দেশই আলাদা আলাদা করে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে।

আজ কানাডা টরন্টোর বিএমও ফিল্ডে নিজেদের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর কানাডা পর্বের আনুষ্ঠানিক যাত্রা বৃহস্পতিবার জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো। সহ-আয়োজক কানাডার প্রথম ম্যাচের আগে টরন্টো স্টেডিয়াম (বিএমও ফিল্ড) রঙ, আলো, সংগীত আর তারকাদের পরিবেশনায় এক উৎসবমুখর মঞ্চে পরিণত হয়।

বিশ্বকাপের এ দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানটির কেন্দ্রীয় আকর্ষণ ছিলেন বলিউড ও অর্থনৈতিকভাবে আন্তর্জাতিক অঙ্গনের জনপ্রিয় শিল্পী নোরা ফাতেহি।

তিনি বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’ (Siir Siir) পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন। তার সঙ্গে মঞ্চে ছিলেন ফ্রেঞ্চ হিপ হপ গায়ক ভেগেড্রিম এবং বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়। আকর্ষণীয় ড্রাম বিটে ভরপুর তাদের পরিবেশনা দর্শকদের মন দ্রুতই কাড়ে।

বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশের মর্যাদা পাওয়া কানাডা নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে বসনিয়া ও হার্জেগোভিনার।

সেই ম্যাচের আগে হাজারো দর্শকে ভরা স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান বিশ্বকাপের উন্মাদনাকে আরও বাড়িয়ে দেয়।

কানাডার সংস্কৃতি ও সংগীত ঐতিহ্যকে বিশ্বমঞ্চে তুলে ধরতেই আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান। এর মূল আকর্ষণে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কানাডীয় সংগীতশিল্পী অ্যালানিস মরিসেট, জেসি রেয়েজ এবং মাইকেল বুবলে। তাদের পারফরম্যান্সে স্টেডিয়ামজুড়ে সৃষ্টি হয় অন্যরকম আবহ।

বিশ্বকাপের অফিসিয়াল থিম, আলোকসজ্জা এবং বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টে সাজানো অনুষ্ঠানে ফুটে ওঠে কানাডার বহুসাংস্কৃতিক পরিচয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%