ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান


রোহিঙ্গাদের আর্থিক ও লজিস্টিক সহায়তা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর আহ্বান

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৬ : রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও দ্রুত প্রত্যাবাসন নিশ্চিত করার জন্য আর্থিক ও লজিস্টিক সহায়তা পূর্বের মতো উচ্চ মাত্রায় বজায় রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় ও জাতিসংঘ সংস্থাসমূহের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর অফিসকক্ষে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইন্ডিপেন্ডডেন্ট ইনভেস্টিগেটিভ মেকানিজম ফর মিয়ানমার (আইআইএমএম) -এর প্রধান নিকোলাস কৌমুজিয়ান সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মিয়ানমারে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক বিচার আদালতে চলমান বিচারিক প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর বৈশ্বিক সহায়তা দিন দিন হ্রাস পাচ্ছে, যা বাংলাদেশে বাড়তি চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, "বাংলাদেশ মানবিক কারণে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিলেও বর্তমানে রোহিঙ্গা পরিস্থিতি অনেকটা জটিল।"

আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান বাংলাদেশ সরকারের অব্যাহত সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের দল কক্সবাজার ও বিভিন্ন স্থানে সরেজমিনে পরিদর্শন করে প্রায় দুই শতাধিক ভিকটিম ও প্রত্যক্ষদর্শীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। সংগৃহীত এসব তথ্য-প্রমাণ আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি), আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) এবং অন্যান্য আন্তর্জাতিক ট্রাইব্যুনালে জমা দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, আইআইএমএম কেবল ২০১৭ সালের ঘটনার মধ্যেই তদন্ত সীমাবদ্ধ রাখছে না, বরং সাম্প্রতিক সময়ে বেসামরিক জনগণের ওপর নেমে আসা সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোও গুরুত্বের সাথে নথিভুক্ত করছে।

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

বৈঠকে বিজিবি মহাপরিচালক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির গৃহীত পদক্ষেপ এবং সীমান্ত পরিস্থিতির সার্বিক চিত্র তুলে ধরেন।

আইআইএমএম টিম সাম্প্রতিক সময়ে সীমান্ত পেরিয়ে আসা ভিকটিমদের তথ্য সংগ্রহে মাঠপর্যায়ের বিজিবি কমান্ডারদের সঙ্গে আলোচনার আগ্রহ প্রকাশ করলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিজিবির পক্ষ থেকে ইতিবাচক সম্মতি প্রকাশ করা হয়।

মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আসন্ন রায় মিয়ানমারের ওপর বৈশ্বিক চাপ সৃষ্টি করবে এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফেরত পাঠাতে কার্যকরী ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ঢাকা সৌদির কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব চেয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী চট্টগ্রাম

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৪৭ পি.এম


চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, বিপিএম-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সার্কেল কর্মকর্তাগণ, কোর্ট ইন্সপেক্টর, ডিআইও-১, অফিসার ইনচার্জ (গোয়েন্দা শাখা), পুলিশ পরিদর্শক (প্রশাসন), ট্রাফিক বিভাগ এবং সকল থানার অফিসার ইনচার্জসহ জেলা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সেপ্টেম্বর মাসে জেলার বিভিন্ন থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মামলা, গ্রেপ্তারি পরোয়ানা নিষ্পত্তি, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সুনির্দিষ্ট ও কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি অপরাধ সংঘটনের পর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অপরাধ প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, বিট পুলিশিং, টহল ও জনসম্পৃক্ততা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

কিশোর অপরাধ প্রতিরোধে কিশোর গ্যাং ও তাদের পৃষ্ঠপোষকদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত নজরদারি এবং কিশোরদের আড্ডাস্থলে বিশেষ নজরদারির নির্দেশনা দেওয়া হয়।

মাদকবিরোধী অভিযান জোরদার করে মাদক কারবারি, সরবরাহকারী ও পৃষ্ঠপোষকদের শনাক্ত ও গ্রেপ্তার এবং মাদকের উৎস ও সরবরাহের চ্যানেল চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।

এছাড়া চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান, চুরি-ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে অপরাধপ্রবণ এলাকায় টহল জোরদার, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িতদের শনাক্তকরণ এবং সম্পত্তি-সংক্রান্ত অপরাধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।

গ্রেপ্তারি পরোয়ানা দ্রুত নিষ্পত্তি, অবৈধ অস্ত্র উদ্ধার, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত দ্রুত সম্পন্ন এবং দীর্ঘদিনের অনিষ্পন্ন মামলা নিষ্পত্তিতে মামলাভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ ও তদন্তের অগ্রগতি নিয়মিত মনিটরিং করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ ও গুরুত্বপূর্ণ জনসমাগমস্থলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ পূজামণ্ডপ চিহ্নিত করে অতিরিক্ত নজরদারি, নিয়মিত টহল এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, উসকানিমূলক প্রচারণা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা প্রতিরোধে সাইবার মনিটরিং জোরদারের নির্দেশ দেওয়া হয়।

অপরাধ সংঘটনের পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছানো, সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ, প্রয়োজনীয় আলামত সংরক্ষণ এবং প্রযুক্তিনির্ভর তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনার ওপরও গুরুত্বারোপ করা হয়।

অপরাধ নিয়ন্ত্রণে প্রতিরোধমূলক ব্যবস্থা, গোয়েন্দা তৎপরতা ও জনগণের সঙ্গে কার্যকর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

নিজ নিজ এলাকার অপরাধের ধরন ও প্রবণতা বিশ্লেষণ করে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। পাশাপাশি জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরের উড়িয়াইন গ্রামের ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন: ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


নাসিরনগরের উড়িয়াইন গ্রামের ১৩ বছরের শিশু নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের উড়িয়াইন গ্রাম থেকে মো. সাহিদ আলম (১৩) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ২ অক্টোবর ২০২৬ বিকেল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে নিখোঁজ হওয়ার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ সাহিদ আলম উড়িয়াইন গ্রামের বাসিন্দা আইনুল আলমের ছেলে। নিখোঁজের সময় তার পরনে ছিল নীল রঙের টি-শার্ট ও লুঙ্গি।

পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

কোনো সহৃদয় ব্যক্তি সাহিদ আলমের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

📞 যোগাযোগ:
০১৭৩১৮৪০৭৭৭
০১৭৩১৭৫১০৫৬

নিখোঁজ শিশুটির সন্ধানে সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখবে: সারাহ কুক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


যুক্তরাজ্য বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বজায় রাখবে: সারাহ কুক

স্বল্পোন্নত (এলডিসি) দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের পরেও যুক্তরাজ্য ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা বজায় রাখবে। উত্তরণের পর প্রথম তিন বছরের জন্য বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা লাভ করবে। রবিবার (৪ অক্টোবর) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের আয়োজনে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ বক্তব্য দেয়ার সময় এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

সারাহ কুক উল্লেখ করেন, যুক্তরাজ্যের ‘ডেভেলপিং কান্ট্রিজ ট্রেডিং স্কিম’-এর আওতায় বর্তমানে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত প্রবেশের সুযোগ পাচ্ছে। এলডিসি থেকে উত্তরণের পর তিন বছরের একটি অন্তর্বর্তীকালীন সময়ে এই সুবিধা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ‘এরপর ৯২ শতাংশ পণ্য শুল্কমুক্ত থাকবে, যার মধ্যে তৈরি পোশাকও অন্তর্ভুক্ত রয়েছে।’ বাংলাদেশের এলডিসি উত্তরণকে সামনে রেখে যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ধারাবাহিকতা নিয়ে এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তৈরি পোশাক বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত হওয়ায়, যুক্তরাজ্যের বাজারে শুল্কমুক্ত সুবিধা অব্যাহত থাকা দেশের রপ্তানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক এখন আর শুধুমাত্র উন্নয়ন সহযোগিতার মধ্যে সীমাবদ্ধ নেই। এটি একটি আধুনিক কৌশলগত অংশীদারত্বে পরিণত হয়েছে, যা বিশ্বে বাংলাদেশের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলন ঘটায়।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। যুক্তরাজ্য এই উত্তরণে সহযোগিতা করতে চায়, যা হবে নির্বিঘ্ন ও দীর্ঘমেয়াদে টেকসই।

ফিলিস্তিন প্রসঙ্গে সারাহ কুক বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে যুক্তরাজ্য নিন্দা জানায় এবং ইসরায়েলের নিরাপত্তার প্রতি সমর্থন প্রকাশ করে। তবে তিনি বলেন, ওই হামলা গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলের কর্মকাণ্ডকে ন্যায্যতা দিতে পারে না। এসব এলাকায় অনেক বেশি মানুষ নিহত হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি জানান, দুই রাষ্ট্রভিত্তিক সমাধান কার্যকর রাখতে যুক্তরাজ্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছে। অবৈধ বসতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জাতিসংঘে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালানো হচ্ছে।

রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন ব্রিটিশ হাইকমিশনার। তিনি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মিয়ানমার বিষয়ে নেতৃত্বদানকারী দেশ হিসেবে যুক্তরাজ্য আন্তর্জাতিক পদক্ষেপ ও জবাবদিহির জন্য কাজ করছে। রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান হলো পরিস্থিতি অনুকূল হলে তাদের স্বেচ্ছায়, নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে মিয়ানমারে ফিরে যাওয়া।

এ ছাড়া জলবায়ু অর্থায়ন বাড়ানো এবং উচ্চমানের কার্বন বাজার গড়ে তুলতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথাও জানান সারাহ কুক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩৪ বিশ্বকাপের অন্যতম স্টেডিয়ামের পরিকল্পনা স্থগিত করেছে সৌদি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


২০৩৪ বিশ্বকাপের অন্যতম স্টেডিয়ামের পরিকল্পনা স্থগিত করেছে সৌদি

২০৩৪ ফিফা বিশ্বকাপের জন্য পরিকল্পিত অন্যতম উচ্চাভিলাষী এবং ব্যয়বহুল প্রকল্প, নিওম স্টেডিয়ামের নির্মাণের পরিকল্পনা সৌদি আরব অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেডিয়ামটির নির্মাণ কাজ পিছিয়ে যাওয়া এবং বাজেট কমিয়ে ফেলার কারণে। রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই প্রকল্পের সাথে যুক্ত দুজন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এই স্টেডিয়ামটি মূলত ‘দ্য লাইন’ নামের একটি আধুনিক ঝুলন্ত শহরের ভেতরে নির্মিত হওয়ার কথা ছিল, যা ১০০ মাইল লম্বা কাচ ও স্টিলের তৈরি হবে। এটি সৌদির বিশাল ‘নিওম’ প্রকল্পের একটি অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছিল।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ এর একটি প্রধান আকর্ষণ হিসেবে প্রায় এক দশক আগে ‘নিওম’ প্রকল্পের সূচনা করা হয়েছিল। এই বিশাল ও উচ্চাভিলাষী পরিকল্পনার মূল উদ্দেশ্য ছিল দেশের অর্থনীতিতে বৈচিত্র্য আনা এবং তেলের ওপর নির্ভরতা কমিয়ে ফেলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%