ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নকলায় ম্যাবস সদস্যদের প্রশিক্ষণ ম্যাবস ব্যবস্থাপনা কমিটি প্রকাশ


নকলায় ম্যাবস সদস্যদের প্রশিক্ষণ ম্যাবস ব্যবস্থাপনা কমিটি প্রকাশ

শেরপুরের নকলায় মার্কেট এক্টর বিজনেস স্কুল (ম্যাবস) সদস্যদের জন্য একটি দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার, উপজেলার গনপদ্দি ইউনিয়ন পরিষদ কমপেপ্লক্সের মিলনায়তনে চারটি আলাদা ব্যাচে ম্যাবস সদস্যদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণ শেষে, দুই বছর মেয়াদী গনপদ্দি, নকলা, উরফা ও বানেশ্বরদী ইউনিয়নের মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুল (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে “প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্ট্রিপ্রিনিউরশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার এপিসিইউ-ডিএএম)” প্রকল্পের আওতায়, সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মশালা চলে।

প্রশিক্ষক বা রিসোর্স স্পিকার হিসেবে বক্তব্য রাখেন কৃষি বিপণন অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগের উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, নকলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা এবং প্রকল্পের (পার্টনার এপিসিইউ-ডিএএম) সিনিয়র মার্কেটিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী।

আরও পড়ুন: কক্সবাজারে অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ ছয় স্বজন হারালেন নূর আলম

প্রশিক্ষণের প্রথম সেশনে উপপরিচালক (উপসচিব) আফরোজা বেগম পারুল ম্যাবস কি, স্কুল গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য এবং মার্কেট এক্টরস বিজনেস স্কুল গঠনের জন্য বিভিন্ন অ্যাক্টর নির্বাচনের মানদন্ড নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় সেশনে অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুলের (ম্যাবস) অংশীজনদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আলোকপাত করেন। তৃতীয় সেশনে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবদুল ওয়াহেদ খান ম্যাবসের মৌলিক মূল্যবোধ এবং নীতিমালার নিয়ম কানুনের ওপর আলোচনা করেন। চতুর্থ সেশনে জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা ম্যাবসের কার্যপরিধি ও ম্যাবস ব্যবস্থাপনা কমিটির কাঠামো এবং কার্যক্রমের উপর আলোকপাত করেন। সবশেষ পঞ্চম সেশনে পার্টনার এপিসিইউ-ডিএএম এর সিনিয়র মার্কেটিং অফিসার মো. বায়েজীদ বোস্তামী ম্যাবস গঠনের জন্য এলাকা নির্বাচন, সভার স্থান নির্বাচন, সাধারণ নিয়ম এবং বিধি, কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাগনের তদারকি এবং ম্যাবস গঠনের সম্ভাব্য ফলাফল বিষয়ে আলোচনা করেন।

এছাড়া উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বানেশ্বরদী ইউনিয়নের মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুলের (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটির সদস্য এনজিও প্রতিনিধি লূৎফর রহমান প্রমুখ। প্রাকৃতিক দুর্যোগে প্রশিক্ষণের ভ্যানু নির্বাচনসহ সার্বিক ব্যবস্থাপনার সহযোগিতায় ছিলেন বানেশ্বরদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা হুমায়ুন কবীর এবং গনপদ্দী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা অলিউল্লাহ।

প্রশিক্ষণ শেষে, দুই বছর মেয়াদী মার্কেট অ্যাক্টরস বিজিনেস স্কুল (ম্যাবস) ব্যবস্থাপনা কমিটির তালিকা প্রকাশ করার পর, উপস্থিতিদের সাথে নবগঠিত অন্তত চারটি কমিটির সকল সদস্যকে পরিচয় করিয়ে দেওয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী ২২ অক্টোবর খুলনা ও বাগেরহাট সফরে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৫ এম


জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন

সিলেট প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সারি-৩ বালুমহালে অবৈধভাবে বালু উত্তোলন বিষয়ে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পুলিশের উপস্থিতিতে সরেজমিনে পরিদর্শন করেন। সারি ৩ এলাকা থেকে বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও, বড়গাং থেকে সারী নদী পর্যন্ত পানিপথে নৌকা চলাচলে কোনো বাধা নেই। সারি-৩ বালুমহাল থেকে বড়গাং বালুমহালের ইজারাদার কর্তৃক অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের প্রেক্ষিতে ১লা আগস্ট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে দেখা যায়, সারি-৩ বালুমহাল থেকে বালু উত্তোলনের কোনো যথাযথ প্রমাণ নেই। শুধুমাত্র বড়গাং নদী থেকে আহরিত কিছু বালুবাহী নৌকা পানিপথ ব্যবহার করে সারীঘাট যাতায়াত করছে। পরিদর্শন দলে জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি), সহকারী পরিচালক (এডি), ১৯ বিজিবি এবং জৈন্তাপুর মডেল থানার পুলিশসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও বালু মহালের ইজারাদার এবং গণমাধ্যমকর্মীসহ এলাকার স্থানীয় লোকজন সেখানে ছিলেন। এসময় তারা সারি-৩ বালুমহাল ও বড়গাং বালুমহালের বিভিন্ন স্থান ঘুরে দেখেন। এতে সরেজমিনে দেখা যায়, সারি-৩ নদীর বালুমহাল থেকে কোনো বালু উত্তোলন করা হচ্ছে না। অন্যদিকে, বড়গাং বালুমহালের ইজারাদাররা তাদের নির্ধারিত ইজারাকৃত এলাকা থেকে বালু উত্তোলন কার্যক্রম পরিচালনা করছেন। অভিযোগকারীদের মধ্যে কয়েকজনকে সারি-৩ বালুমহালের কোন স্থান থেকে বালু উত্তোলন করা হচ্ছে জানতে চাইলে তারা জানান, সারি-৩ থেকে বালু উত্তোলন করা হচ্ছে না। তবে বড়গাং বালুমহালের বালুবাহী নৌকাগুলো এই নদীপথ ব্যবহার করে সারীঘাট যাতায়াত করে। বড়গাং বালুমহালের ইজারাদাররা জানান, তারা জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট থেকে বৈধভাবে বালুমহাল ইজারা নিয়েছেন এবং নির্ধারিত এলাকা থেকে বালু উত্তোলন ও পরিবহন করছেন। তাদের দাবি, বড়গাং বালুমহালের বালু সারীঘাটে পৌঁছানোর জন্য সারি-৩ নদীপথই একমাত্র যোগাযোগ মাধ্যম। তারা জানান, সারি-৩ বালুমহাল থেকে বালু উত্তোলনের উপর আদালতের নিষেধাজ্ঞা থাকলেও এই নদীপথে নৌযান চলাচলের জন্য কোনো নিষেধাজ্ঞা নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রতিবন্ধকতার সম্মুখীন হওয়ায় তারা জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ এবং নৌযান চলাচল বিষয়ে লিখিত নির্দেশনা চেয়েছেন। পূর্বেও একই বিষয়ে প্রশাসনের কাছ থেকে নদীপথে নৌকা চলাচলে কোনো আপত্তি নেই বলে লিখিতভাবে জানানো হয়েছিল। ইজারাদারদের অভিযোগ, কিছু দুষ্ট শ্রেণীর ব্যক্তি বিভিন্নভাবে তাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ দাবি করছেন এবং প্রশাসনকে ভূল তথ্য বিভ্রান্ত করার চেষ্টা করছে। বৈধভাবে ইজারা নিয়ে ব্যবসা পরিচালনা করলেও অযৌক্তিকভাবে হয়রানির শিকার হতে হচ্ছে। জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ মনিরুল ইসলাম জানান, প্রকাশ্যে বা গোপনে বালু উত্তোলন হয়েছে এরূপ কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে সারি-৩ নদীর বালুমহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রশাসন তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, এর আগেও অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। পানিপথে নৌযান চলাচলে বাধা প্রদান করার মতো কোনো সরকারি নির্দেশনা নেই। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ এবং অবৈধ কার্যক্রমের বিষয়ে সঠিক তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র দাবদাহে ইরাকের প্রধান সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৭ এম


তীব্র দাবদাহে ইরাকের প্রধান সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড

ইরাকে বর্তমানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছেছে। এই প্রচণ্ড গরমের ফলে বাগদাদের উত্তরে অবস্থিত তাজি সামরিক ঘাঁটির একটি বিশাল অস্ত্রাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, অতিরিক্ত গরমের কারণে গোলাবারুদ বিস্ফোরিত হয়ে এই দুর্ঘটনা ঘটে।

রবিবার, ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াহিয়া রসুল এই অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, উচ্চ তাপমাত্রার কারণে ক্যাম্প তাজির একটি গুদামে আগুন লাগে। এই গুদামটিতে বিশেষভাবে ইরাকি সেনাবাহিনীর ৯ নম্বর সাঁজোয়া বাহিনীর প্রচুর গোলাবারুদ মজুত ছিল।

যেমন জানা গেছে, দেশের সরকারি নিরাপত্তা মিডিয়া সেল জানিয়েছে, তীব্র গরমের কারণে ক্যাম্প তাজির ভেতরে হঠাৎ বিস্ফোরণ ঘটে এবং বেশ কিছু গোলাবারুদ বিস্ফোরিত হয়। খবর পাওয়া মাত্র ফায়ারসার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপ্রাণ চেষ্টা করেন।

এটি উল্লেখ্য যে, ক্যাম্প তাজি ইরাকের অন্যতম প্রধান সামরিক ঘাঁটি বলে পরিচিত। এক সময় মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী জোটের সেনাবাহিনী এখানে অবস্থান করলেও পরে তারা এটি ছেড়ে যায়।

ইরাকের সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে এই ধরনের বিস্ফোরণের ঘটনা প্রায়শই ঘটে থাকে। দেশে প্রায়ই সাধারণ সুরক্ষার নিয়মনীতি অগ্রাহ্য করা হয়। বিশেষ করে গ্রীষ্মের দাবদাহে, যখন তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে, তখন এ ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:১৯ এম


২৩ বছর পর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলকে উষ্ণ অভ্যর্থনা

দীর্ঘ ২৩ বছর পর বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলার সুযোগ পেয়েছে। তবে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়ার মাঠে বাংলাদেশ দলের খেলা হলেও টেস্টে এটি একেবারে ঘটে না বললেই চলে। এই দীর্ঘ انتظار শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে এসেছে এশিয়া মহাদেশের এই দল। ইতোমধ্যে নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমরা পৌঁছে গেছেন প্রথম টেস্টের জায়গা ডারউইনে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ ঢাকা থেকে ডারউইন যাত্রাপথের একটি ভিডিও বানিয়েছে, যেখানে দেখা যাচ্ছে বিশেষজ্ঞ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল এবং স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ কথা বলছেন। মুশফিক, শান্ত, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, তানজিদ হাসান তামিমদের সাথে নাফিস ইকবাল ও কোচরাও লাগেজ নিয়ে বিমানে উঠেছেন। বিমান চলাকালীন নিজেদের মধ্যে শান্ত ও তাইজুল কথাবার্তা করছেন। প্রধান কোচ ফিল সিমন্স মোবাইলে হাতের ইশারায় কিছু বোঝানোর চেষ্টা করছেন। স্টেডিয়ামের সামনে একটি বিশাল ব্যানার যেখানে মিচেল স্টার্কের ছবি রয়েছে, সেটিতে লেখা ‘অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ’। প্রথম টেস্টের ভেন্যু এবং শুরুর তারিখও উল্লেখ করা হয়েছে।

ডারউইনে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দল সিঙ্গাপুরে থামেন। বিসিবির ভিডিওতে দেখা গেছে, সিঙ্গাপুরের কনকর্ড হোটেল থেকে ক্রিকেটার-কোচরা লাগেজ নিয়ে বের হচ্ছেন। অস্ট্রেলিয়ায় বিমানবন্দরে নামার পর বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের ব্যানার দেখা গেছে। বিসিবি ক্যাপশনে উল্লেখ করেছে, ‘যাত্রা শুরু। ঢাকা থেকে সিঙ্গাপুর, তারপর ডারউইন অস্ট্রেলিয়ার বিপক্ষে বহুল প্রতীক্ষিত টেস্ট সিরিজ খেলতে প্রস্তুত বাংলাদেশ।’

২০০৮ সালে ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিততে পারেনি ৩-০ ব্যবধানে। কিন্তু এবার বাংলাদেশ দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়ার মাটিতে। ১৮ বছর পর বাংলাদেশ ক্রিকেটের জন্য এই চ্যালেঞ্জটি অধিক গুরুত্বপূর্ণ। শান্ত, মুশফিক, তানজিদ তামিমদের অস্ট্রেলিয়ার মাঠে টেস্ট খেলা অপেক্ষা করছে, কারণ ২০০৩ সাল থেকে কোনো ক্রিকেটারের বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হয়নি। নতুন চ্যালেঞ্জের আগে বাংলাদেশকে শুভকামনা জানিয়ে বিসিবি লিখেছে, ‘নতুন এই চ্যালেঞ্জে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য রইল আন্তরিক শুভকামনা। সফল হোক তাদের অস্ট্রেলিয়া অভিযান।’

বাংলাদেশ দলের একটি বহর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে উড়াল দিয়েছে। ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। দ্বিতীয় তথা শেষ টেস্ট ২২ আগস্ট ম্যাকেতে অনুষ্ঠিত হবে। ৮ ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে অস্ট্রেলিয়া ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অবস্থান করছে। এই চক্রে বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকুন্দিয়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩১ এম


পাকুন্দিয়ায় মাদক সেবনের অভিযোগে তিনজনের কারাদণ্ড

 

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মাদক সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২ আগস্ট) দুপুরবেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুর রাশিদের ছেলে মাজহারুল ইসলাম নতুন মিয়া (৪৬), নামা দিগাম্বরদী গ্রামের আব্দুস সামাদের ছেলে শামীম মিয়া (২৫), এবং দক্ষিণ খামা গ্রামের মো. ইব্রাহিমের ছেলে মো. নাসির উদ্দীন (৫২)।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, রবিবার ভোর রাতে উপজেলার মঠখোলা বাজারের উত্তরা ব্যাংক সংলগ্ন একটি ভবনের ভেতরে মাদক সেবনের একটি আসর বসার খবর পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়। অভিযানে মাদকসেবনরত অবস্থায় ওই তিন ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।

পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মাদককে উৎখাত করতে না পারলে গোটা সমাজ অদূর ভবিষ্যতে ধ্বংস হয়ে যাবে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।"

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানিয়েছেন, আজ রবিবার বিকেলে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%