১১:১১ এম
মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে, সেই প্রশ্নটি এখন কয়েকটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যে এসে দাঁড়িয়েছে। রিপাবলিকানরা সিনেটের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার জন্য মরিয়া হয়ে উঠেছে। অপরদিকে, নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটরা জোর লড়াই চালিয়ে যাচ্ছে। মিশিগান, টেক্সাস, ওহাইও এবং আইওয়া সহ একাধিক গুরুত্বপূর্ণ আসনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই।
সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকানদের সংখ্যা ৫৩ এবং ডেমোক্র্যাটদের ৪৭। নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের প্রয়োজন নিট চারটি আসন। ওয়াশিংটন পোস্টের বিশ্লেষণে মিশিগান, টেক্সাস, আলাস্কা, ওহাইও, আইওয়া, কানসাস এবং মেইন, এই সাতটি আসনকে সিনেটের প্রধান টস-আপ বা হাড্ডাহাড্ডি লড়াই হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মিশিগানে ডেমোক্র্যাট আবদুল এল-সায়েদের প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান মাইক রজার্স। জরিপের গড়ে এল-সায়েদ প্রায় তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। সর্বশেষ রাসমুসেন জরিপে তার লিড পাঁচ পয়েন্ট।
আরও পড়ুন: মালয়েশিয়া ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো
টেক্সাসে ডেমোক্র্যাট জেমস ট্যালারিকোর মুখোমুখি রিপাবলিকান কেন প্যাক্সটন। জরিপের গড়ে ট্যালারিকো মাত্র এক থেকে দুই পয়েন্ট এগিয়ে রয়েছে। তবে সর্বশেষ একটি জরিপে প্যাক্সটন এক পয়েন্টে এগিয়ে। ভোটের মাত্র দুই দিন আগে, নিজ দলের প্রার্থীকে বাদ দিয়ে রিপাবলিকান প্রার্থীর প্রতি সমর্থন জানিয়েছেন ডেমোক্র্যাটিক পার্টির কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্স। এই ঘটনা ভোটে প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
আলাস্কায় রিপাবলিকান ড্যান সুলিভানের বিরুদ্ধে ডেমোক্র্যাট মেরি পেলটোলা। জরিপের গড়ে পেলটোলা এক পয়েন্টের কিছু বেশি এগিয়ে রয়েছে। ওহাইওতে রিপাবলিকান জন হাস্টেডের বিপক্ষে ডেমোক্র্যাট শেরড ব্রাউন প্রায় তিন পয়েন্ট এগিয়ে। আইওয়ায় ডেমোক্র্যাট জশ টুরেকের বিপক্ষে রিপাবলিকান অ্যাশলি হিনসন আধা পয়েন্টে এগিয়ে রয়েছে।
কানসাসে রিপাবলিকান রজার মার্শালের বিপক্ষে ডেমোক্র্যাট অ্যাডাম হ্যামিলটন। সর্বশেষ এমারসন জরিপে হ্যামিলটন তিন পয়েন্ট এগিয়ে রয়েছে। মেইনে রিপাবলিকান সুসান কলিন্সের বিপক্ষে ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন জরিপের গড়ে দুই পয়েন্টেরও কম এগিয়ে রয়েছে।
হাড্ডাহাড্ডি লড়াই প্রতিনিধি পরিষদেও চলছে। ৪৩৫ আসনের হাউসে সংখ্যাগরিষ্ঠতার জন্য ২১৮টি আসন প্রয়োজন। ডেমোক্র্যাটদের ২০২৪ সালের তুলনায় নিট মাত্র তিনটি আসন বাড়লেই নিয়ন্ত্রণ পাল্টে যেতে পারে।
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন