০৮:৩১ এম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের কাছে বিশেষ মরণোত্তর সম্মাননা প্রদান করা হবে।
এ সম্মাননা আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে ২০১৪-১৫ থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের মধ্যে মৃত্যুবরণ করা শিক্ষার্থীদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
আরও পড়ুন: শিক্ষার্থীদের মানবিক ও নৈতিক শিক্ষায় গড়ে তুলতে হবে: প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন
উপাচার্য মন্তব্য করেন, ‘সমাবর্তন শুধু সনদ বিতরণের অনুষ্ঠান নয়, এটি পুরো নোবিপ্রবি পরিবারের মিলনমেলা। এই দীর্ঘ সময়ে আমরা আমাদের যেসব প্রিয় শিক্ষার্থীকে হারিয়েছি, তাদের স্মৃতি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অমলিন। সমাবর্তনের মূল আয়োজনে ১০ম থেকে ১৬তম ব্যাচের প্রয়াত শিক্ষার্থীদের স্মরণে তাদের পরিবারের হাতে মরণোত্তর সম্মাননা তুলে দেওয়া হবে।’
তিনি আরো জানান, সমাবর্তনকে উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে আয়োজন করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক প্রস্তুতি নিচ্ছে। নিবন্ধনের অগ্রগতি এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়েও প্রশাসন ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন