মোহাম্মদ অহিদুল ইসলাম ফাহিম, ফটো সাংবাদিক,
০৬:১৩ পি.এম
১২ই অক্টোবর ২০২৬ রোজ সোমবার,
জাতীয় কন্যা দিবস উপলক্ষে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিশু একাডেমীর উপ-পরিচালক ও নারায়ণগঞ্জ জজ কোর্ট এর এডিশনাল পিপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ভালুকায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) ভালুকা উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।এতে শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,শিক্ষকরা জাতি গঠনের কারিগর। তাঁদের ওপর হামলার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরও বলেন,শিক্ষকের ওপর হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর সাহস না পায়।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত,দোষীদের বিচার এবং শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেত্রকোনার পূর্বধলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারের তথ্য সংগ্রহে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।
সোমবার (১২ অক্টোবর) দুপুরে পূর্বধলা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
আবু তাহের তালুকদার বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি সুষ্ঠু ও স্বচ্ছভাবে বাস্তবায়নে তথ্য সংগ্রহকারীদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা প্রভাব বিস্তারের সুযোগ দেওয়া যাবে না।
সভায় জানানো হয়, দেশব্যাপী এ কর্মসূচিতে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। তাঁরা বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে পরিবারের তথ্য সংগ্রহ করবেন। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য ডেটাবেইজে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সেলিম উদ্দিন, আহাম্মদ আলী সরকার, আনোয়ারুল ইসলাম আনার, সালাউদ্দিন আহমেদ নওয়াব, এমএ মান্নান ও উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার, উপজেলা প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট ফাইজা বিনতে চৌধুরী ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং কর্মসূচির তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের দায়িত্বে নিয়োজিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীরা।
সভা শেষে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মন্নান, ভাণ্ডারিয়া প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম মিলন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব, বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ ও সমাজসেবক জুলফিকার হায়দার। এ ছাড়া স্থানীয় সাংবাদিক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় বক্তারা জানান, ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার মাধ্যমে জাতীয় উন্নয়ন ও সামাজিক ন্যায় অর্জনের এবং তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রমের সফল বাস্তবায়নে প্রকৃত সুবিধাভোগীদের সঠিক ও নির্ভুল তালিকা প্রণয়ন জরুরি। এ সময় তথ্য সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও নির্ভুলতা বজায় রাখা এবং প্রকৃত সুবিধাভোগীদের শনাক্ত করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
মোঃ তরিকুল ইসলাম
ভাণ্ডারিয়া, পিরোজপুর।
০১৭১০০২০৩৮২
তালাশ বিডি/মিডিয়া লিঃ