ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মাদকসহ আটক, সাময়িক বহিষ্কার


খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী মাদকসহ আটক, সাময়িক বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা) সহ আটক হওয়ার ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের তিন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে শৃঙ্খলা অধ্যাদেশের ৬(খ) ও ২৪ ধারার আওতায় এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন—গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের দ্বিতীয় বর্ষের ছাত্র কাজী রিয়াজুস ছলেহীন, এসএম তৌফিক আলম এবং মো. মুশফিক উল ইসলাম।

আরও পড়ুন: বুটেক্সের অধ্যাপক ড. মশিউর রহমান খানের মৃত্যুতে উপাচার্যের শোক

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের নিয়মিত টহল কার্যক্রমের সময় ৪ নম্বর একাডেমিক ভবন থেকে ওই তিন শিক্ষার্থীকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ছাত্রবিষয়ক পরিচালক দপ্তরের সদস্যরা মাদকদ্রব্য উদ্ধার করেন।

ঘটনার বিস্তারিত অনুসন্ধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহকারী ছাত্রবিষয়ক পরিচালক এহসান মজিদ মোস্তফাকে আহ্বায়ক করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ছাত্রবিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. সালাউদ্দিন গণমাধ্যমকে জানান, নিয়মিত টহলের সময় তিন শিক্ষার্থীকে আটক করা হয় এবং তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর শৃঙ্খলা কমিটি বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন: কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত জবি শিক্ষার্থী নাবিলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৮ এম


সিলেটে মুক্তিযোদ্ধা দলের ১০৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সিলেট জেলা শাখার ১০৫ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সভাপতি হিসেবে অধ্যাপক লে. মো. মনিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে শিহাব উদ্দিন আহমেদ শিহাবকে মনোনীত করা হয়েছে।

বৃহস্পতিবার, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে আক্তার হোসেন ভূঁইয়া মিন্টুকে এবং বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক চৌধুরীসহ ২১ জনকে সহ-সভাপতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এছাড়া, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রায়হান বক্সকে মনোনীত করা হয়েছে, এবং ১০ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক, ৭ জনকে সহ-সাধারণ সম্পাদক, মো. ওয়াহিদুল ইসলাম বাবুসহ ৭ জনকে সাংগঠনিক সম্পাদক এবং ৩ জনকে সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষসহ ২৪ জনকে বিষয়ক সম্পাদক, ২৩ জনকে সহ-বিষয়ক সম্পাদক, ৫ জনকে সম্মানিত সদস্য এবং ৯ জনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী এবং বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ও কুটির শিল্প বিষয়ক সম্পাদক ও মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের যৌথ সুপারিশের ভিত্তিতে এই কমিটি অনুমোদিত হয়।

এই অনুমোদিত কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সিলেট জেলার জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সকল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের প্রবীণ সদস্যদের সমন্বয়ে জেলা কমিটি চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের পিউপিল স্কুল বাস আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৮ এম


বাংলাদেশের পিউপিল স্কুল বাস আন্তর্জাতিক স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালে

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন ‘সিউল স্মার্ট সিটি প্রাইজ ২০২৬’। বাংলাদেশের উদ্যোক্তা এবং Pupil School Bus Ltd.-এর প্রতিষ্ঠাতা, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও চেয়ারম্যান মো. আবদুর রশিদ সোহাগ সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পেয়েছেন। তিনিই বাংলাদেশ থেকে একমাত্র প্রতিনিধি হিসেবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

সিউল স্মার্ট সিটি প্রাইজ সচিবালয় থেকে পাঠানো আমন্ত্রণপত্রে জানানো হয়েছে, শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিনির্ভর পরিবহনসেবা প্রদানকারী প্রতিষ্ঠান Pupil School Bus Ltd. এ বছরের প্রতিযোগিতায় সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হয়েছে। আমন্ত্রণপত্রটি ওয়ার্ল্ড স্মার্ট সাস্টেইনেবল সিটিজ অর্গানাইজেশন (WeGO)-এর সেক্রেটারি জেনারেল জিয়ং-কি কিম স্বাক্ষরিত, যেখানে প্রকল্পটির উদ্ভাবনী উদ্যোগ ও সামাজিক প্রভাবের প্রশংসা করা হয়েছে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ‘স্মার্ট লাইফ উইক ২০২৬’-এর অংশ হিসেবে অনুষ্ঠিতব্য এ অনুষ্ঠানে Tech-InnovaCity, Human-CentriCity, Leadership এবং Special Mention বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। তবে পুরস্কারের ফলাফল অনুষ্ঠানের আগে প্রকাশ করা হবে না বলে জানানো হয়েছে।

এ অনুষ্ঠানের পাশাপাশি স্মার্ট সিটি উদ্যোগ, প্রযুক্তিগত উদ্ভাবন ও নগর উন্নয়ন নিয়ে বিভিন্ন প্রদর্শনী ও ফোরামের আয়োজন করা হবে। এতে বিশ্বের বিভিন্ন দেশের নগর কর্তৃপক্ষ, প্রযুক্তি প্রতিষ্ঠান ও উদ্ভাবকেরা অংশগ্রহণ করবেন।

আমন্ত্রণপত্রে আরও উল্লেখ করা হয়েছে, সোহাগের যাতায়াত ও আবাসনের ব্যয় বহন করবে আয়োজক কর্তৃপক্ষ। যদি Pupil School Bus Ltd. কোনো বিভাগে বিজয়ী হয়, তবে প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে পুরস্কার গ্রহণের জন্য মঞ্চে আমন্ত্রণ জানানো হবে।

Pupil School Bus Ltd. বাংলাদেশে শিক্ষার্থীদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও প্রযুক্তিনির্ভর স্কুল পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে। বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রম ঢাকা ও চট্টগ্রামে পরিচালিত হচ্ছে। জিপিএস ট্র্যাকিং, রিয়েল-টাইম নোটিফিকেশন, স্মার্ট অ্যাটেনডেন্স, রুট ম্যানেজমেন্ট ও অভিভাবক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে প্রতিষ্ঠানটি স্কুল পরিবহন খাতে আধুনিক সমাধান প্রদান করছে।

উদ্যোক্তা হিসেবে মো. আবদুর রশিদ সোহাগ ইতোমধ্যে দেশ-বিদেশে বিভিন্ন স্বীকৃতি অর্জন করেছেন। তাঁর উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে A2i Smart District Innovation Challenge-এ প্রথম পুরস্কার, BYLC Ventures Accelerator-এর প্রি-সিড বিনিয়োগ এবং DNCC Citizen Award 2025। এছাড়া তিনি CEO Monthly Chairperson Awards-এ ‘Student Transportation Innovator of the Year 2024 (South Asia)’ সম্মাননা লাভ করেন। Global Startup Awards-এ Global Finalist, Founder of the Year এবং People's Best Choice স্বীকৃতিও পেয়েছেন তিনি।

সিউল স্মার্ট সিটি প্রাইজে বাংলাদেশের একটি স্টার্টআপের সেমিফাইনালিস্ট হিসেবে নির্বাচিত হওয়াকে দেশের উদ্ভাবন ও প্রযুক্তি খাতের জন্য ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্টার্টআপ সক্ষমতা ও সম্ভাবনাকে নতুনভাবে তুলে ধরবে।

সিউল সফরের পর আগামী ৮ থেকে ১০ অক্টোবর মস্কোতে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’-এও বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের প্রতিনিধি হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে সোহাগের।

সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পাওয়ার প্রতিক্রিয়ায় মো. আবদুর রশিদ সোহাগ বলেন, “সিউল স্মার্ট সিটি প্রাইজের সেমিফাইনালিস্ট হিসেবে আমন্ত্রণ পাওয়া শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমের জন্যও একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে আমরা যে কাজ করছি, তা আন্তর্জাতিক পরিসরে উপস্থাপনের সুযোগ পেয়ে আমি আনন্দিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কফি পান করার ৫টি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ এম


কফি পান করার ৫টি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা

বিশ্বের অন্যতম জনপ্রিয় পানীয় হিসেবে কফির অবস্থান সুপ্রতিষ্ঠিত। অনেকেই দিনের শুরুতে এক কাপ কফি পান করে ঘুমের ভাব দূর করে সতেজতা অর্জন করেন এবং মনোযোগ বৃদ্ধি করেন। কফিতে বিদ্যমান ক্যাফেইন শুধুমাত্র তাৎক্ষণিক শক্তি প্রদান করে না, বরং নিয়মিত ও পরিমিত কফি পানের মাধ্যমে বেশ কিছু সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতার সঙ্গেও সম্পর্কযুক্ত। আসুন সেগুলো সম্পর্কে বিস্তারিত জানি—

১. শরীরে শক্তি জোগায়

ক্যাফেইন কফির প্রধান উপাদান, যা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে। এর ফলে ক্লান্তি কমানোর পাশাপাশি শরীর ও মনের কার্যক্ষমতা সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে। ক্যাফেইন মস্তিষ্কের অ্যাডেনোসিন রিসেপ্টরকে বাধাগ্রস্ত করে এবং ডোপামিনসহ কিছু নিউরোট্রান্সমিটারের কার্যক্রমে প্রভাব ফেলে।

একটি গবেষণায় দেখা গেছে, ক্যাফেইন গ্রহণের পর সাইক্লিংয়ের মতো ব্যায়ামের সময় অংশগ্রহণকারীদের ক্লান্তি অনুভব করতে তুলনামূলকভাবে বেশি সময় লেগেছে এবং তারা কম ক্লান্তিও অনুভব করেছেন।

২. টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে

নিয়মিত কফি পান এবং দীর্ঘমেয়াদে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি কমানোর মধ্যে সম্পর্কের কথা বেশ কিছু গবেষণায় উঠে এসেছে। ৩০টি গবেষণার একটি পর্যালোচনায় দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত এক কাপ কফি পান করলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি প্রায় ৬ শতাংশ কমার সম্ভাবনা রয়েছে।

গবেষকদের মতে, কফি অগ্ন্যাশয়ের বিটা কোষের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে সাহায্য করে। এই কোষগুলো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ইনসুলিন তৈরি করে।

৩. মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক হতে পারে

কফি ও মস্তিষ্কের স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে গবেষণার ফলাফল একেবারে একমুখী নয়। তবে কিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত ক্যাফেইন গ্রহণ আলঝেইমার ও পারকিনসনসহ কয়েকটি নিউরোডিজেনারেটিভ রোগের ঝুঁকি কমানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে।

১৩টি গবেষণার একটি পর্যালোচনায় নিয়মিত ক্যাফেইন গ্রহণকারীদের মধ্যে পারকিনসন রোগের ঝুঁকি তুলনামূলকভাবে কম পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে। কিছু গবেষণায় আবার দেখা গেছে, ক্যাফেইন গ্রহণকারীদের ক্ষেত্রে রোগটির অগ্রগতিও তুলনামূলক ধীর হতে পারে।

এ ছাড়া পরিমিত কফি পানের সঙ্গে ডিমেনশিয়া ও অন্যান্য কিছু মস্তিষ্কসংক্রান্ত সমস্যার ঝুঁকি কমার সম্ভাবনার কথাও বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

৪. ওজন নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে পারে

কিছু গবেষণা বলছে, কফি শরীরে চর্বি জমার প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে এবং অন্ত্রের স্বাস্থ্যের জন্যও উপকারী হতে পারে। এসব কারণে ওজন নিয়ন্ত্রণে কফির কিছু ভূমিকা থাকার সম্ভাবনা রয়েছে।

১২টি গবেষণার একটি পর্যালোচনায় বেশি কফি পান এবং শরীরের চর্বির পরিমাণ কম থাকার মধ্যে একটি সম্পর্ক পাওয়া গেছে, বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে। অন্য একটি গবেষণায় নারীদের মধ্যে কফি পানের পরিমাণ বাড়ার সঙ্গে শরীরের চর্বি কমার সম্পর্ক দেখা গেছে।

এ ছাড়া প্রতিদিন এক থেকে দুই কাপ কফি পানকারীদের শারীরিকভাবে সক্রিয় থাকার সম্ভাবনাও এক কাপের কম কফি পানকারীদের তুলনায় বেশি বলে একটি গবেষণায় উঠে এসেছে। তবে এসব ক্ষেত্রে কফিই সরাসরি কারণ কি না, তা নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন।

৫. বিষণ্ণতা কমাতে সহায়ক হতে পারে

কফি পানের সঙ্গে বিষণ্ণতার ঝুঁকি কমানোর সম্পর্কও কিছু গবেষণায় পাওয়া গেছে। ১৪ হাজারের বেশি শিক্ষার্থীর ওপর পরিচালিত একটি গবেষণায় দেখা যায়, প্রতিদিন অন্তত চার কাপ কফি পানকারীদের মধ্যে বিষণ্ণতার হার প্রতিদিন মাত্র এক কাপ কফি পানকারীদের তুলনায় কম ছিল।

তবে কফি সরাসরি বিষণ্ণতা কমায়—এমন সিদ্ধান্তে পৌঁছানোর আগে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তাই কফিকে কোনো মানসিক স্বাস্থ্য সমস্যার চিকিৎসার বিকল্প হিসেবে দেখা উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১২:১৯ এম


দিনাজপুরে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো উন্মোচন

দিনাজপুর, ২ অক্টোবর, ২০২৬ : দিনাজপুর বিরামপুর উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্টের ট্রফি ও লোগো মোড়ক উন্মোচন করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

আজ সন্ধায় দিনাজপুর বিরামপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিতে আয়োজিত ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এই টুর্নামেন্টের ট্রফি ও লোগো মোড়ক উন্মোচন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, "দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতি ও স্বরণে এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।" তিনি আরও বলেন, দীর্ঘ ৪০ বছর পর দিনাজপুর-৬ আসন গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুনরায় বিএনপি জয়যুক্ত হয়ে আসনটি ফিরে পেয়েছে।

আজ বিরামপুরে এই ফুটবল টুর্নামেন্টের খেলার মাঠ কার্যালয় থেকে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ২৬টি দলের মাঝে ফুটবলসহ যাবতীয় ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, "তরুণ প্রজন্মকে মাদক ও ডিজিটাল আসক্তি থেকে দূরে রেখে, শারীরিক ও মানসিক গঠনে উদ্বুদ্ধ করতেই এই বৃহৎ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।"

তিনি জানান, দিনাজপুর-৬ আসনের ৪টি উপজেলা থেকে বাছাইকৃত মোট ২৬টি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশ নিবে। এই ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে বিরামপুরসহ দিনাজপুর জেলা জুড়ে যুবসমাজ ও ক্রীড়ামোদীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এমপিসহ বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে তিনি ঘোষণা দেন।

দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের নেতৃত্বে টুর্নামেন্ট পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে সহযোগী অধ্যাপক আলহাজ্ব মুশফিকুর রহমান, সহকারী অধ্যাপক মো. আনোয়ারুল হাবিব রিটন ও আনোয়ারুল ইসলাম রুবেল, দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ঐক্য ফোরামের আহবায়ক মোরশেদ মানিকসহ মিডিয়া কর্মীগণ যুক্ত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%