০৮:৩৯ এম
আজ শনিবার (১৭ অক্টোবর) দেশের কিছু অঞ্চলে লাইন রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজের জন্য সকাল থেকে টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৬ অক্টোবর) সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি ও বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানায়, জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছপালা কর্তনের জন্য ১১ কেভি খেজুরবাগ, পারগেন্ডারিয়া ও বুড়িগঙ্গা ফিডারের আওতায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। খেজুরবাগ ফিডারে সকাল ৮টা থেকে বিকেল ৫টা, পারগেন্ডারিয়া ফিডারে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বুড়িগঙ্গা ফিডারে দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নেবে স্বপ্নবুনন
এ সময় খেজুরবাগ, সাতপাখি গ্যাস রোড, সাহেব গলি, মাস্টার গলি, খেজুরবাগ বাজার রোড, পারগেন্ডারিয়া, পারগেন্ডারিয়া বাজার, মীরেরবাগ, চর কালিগঞ্জ, কালিগঞ্জ, বরইতলাসহ আশপাশের গ্রামগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দফতর অফিস জানায়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে গাছের ডালপালা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় গুনাহাটি, গোধরা, মানিকপুর, ছাতনগাছা, বেলগাছি, মাজগ্রাম, চুলকাটি, ঢুলিয়া ও মেরিগাছা গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে গোধরা, গুনাহাটি, মানিকপুর ও ছাতিয়ানগাছা এলাকায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ বন্ধ থাকতে পারে। কর্তৃপক্ষ জানিয়েছে, কাজের পরিস্থিতি অনুযায়ী সময়ের কিছুটা কম-বেশি হতে পারে।
সুনামগঞ্জের দোয়ারাবাজার সাব-জোনাল অফিস জানায়, বাংলাবাজার উপকেন্দ্রের ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছপালা কর্তনের জন্য সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: হাফেজ্জী চ্যারিটেবলের উদ্যোগে অসহায় শহিদকে রিকশা উপহার
এ সময় বাংলাবাজার, নরসিংপুর ও বোগলাবাজার ইউনিয়ন এবং লক্ষ্মীপুর ইউনিয়নের আংশিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ লাইনের নিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এ কাজ করা হচ্ছে।
নেসকোর রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২ জানায়, শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে গাছের ডালপালা কর্তনের জন্য শহরের কয়েকটি এলাকায় পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল পৌনে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ১১ কেভি মিশন ফিডারের আওতাধীন হড়গ্রাম বাজার, ভেড়ীপাড়া মোড়, পর্যটন মোটেল, টেনিস কমপ্লেক্স, মিশন হাসপাতাল ও রাজপাড়া সুফিয়ানের মোড় এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১১ কেভি পালপাড়া ফিডারের আওতাধীন পীর সাহেবপাড়া, হড়গ্রাম, মুন্সিপাড়া, পালপাড়া, চার খোটার মোড়, হড়গ্রাম নতুনপাড়া ও গুড়িপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও পড়ুন: সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে প্রবাসীকল্যাণকে পররাষ্ট্রের চিঠি
এ ছাড়া সকাল ১১টা থেকে দুপুর সোয়া ১টা পর্যন্ত ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর কাঁচাবাজার, টিবি হাসপাতাল, রাজশাহী শিক্ষা বোর্ড, রাজশাহী জিপিও, কাজিহাটা, সিএন্ডবির মোড়, সার্কিট হাউস, কালেক্টর মাঠ, শ্রীরামপুর ও জাজেস কোয়ার্টার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন