ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন


পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়ায় প্রতারিত হয়ে স্বামীদের মানববন্ধন

পটুয়াখালীতে স্ত্রীর পরকীয়া, প্রবাসে উপার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার আত্মসাৎ এবং পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এক সৌদি প্রবাসী। মানববন্ধনে তার সঙ্গে সংহতি জানিয়ে অংশ নেন ‘বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন’এর পটুয়াখালী জেলা শাখার নেতাকর্মীরা।

মানববন্ধনে ওই প্রবাসী স্বামী অভিযোগ করেন, তিনি সৌদি আরবে অবস্থানকালে প্রায় দুই বছর ধরে তার উপার্জনের অর্থ স্ত্রী ফারজানা আক্তার মিমের ব্যাংক হিসাবে পাঠাতেন। পরে অভিযোগ করেন, তার স্ত্রী রুহুল আমিন নামের এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তার কষ্টার্জিত অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে চলে যান।

তিনি আরও দাবি করেন, ঘটনার পর আইনি পদক্ষেপ নেওয়া হলে আদালত থেকে অভিযুক্তদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয় এবং রুহুল আমিনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পরবর্তী সময়ে তার স্ত্রীকে ঘিরেও আইনি জটিলতা তৈরি হয়।

আরও পড়ুন: ভৈরবে ১৬ বছর বয়সী কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট

ভুক্তভোগী অভিযোগ করেন, পরবর্তীতে তার স্ত্রী অন্যত্র বিয়ের উদ্যোগ নেন। পুলিশ তাকে আটক করার পর ১৩ দিন কারাগারে থাকার পর জামিনে বেরিয়ে এসে তার বিরুদ্ধে যৌতুকের মামলা করেন। তিনি ওই মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ দাবি করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, কোনো অভিযোগের ক্ষেত্রে একতরফাভাবে কাউকে দায়ী না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে আনা প্রয়োজন। তারা একই সঙ্গে প্রবাসীদের উপার্জিত অর্থ ও সম্পদের নিরাপত্তা এবং মিথ্যা মামলার অভিযোগ যথাযথভাবে তদন্তের দাবি জানান।

কর্মসূচি থেকে ভুক্তভোগীর অভিযোগের সুষ্ঠু তদন্ত, আত্মসাৎ করা অর্থ ও সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত স্ত্রী ফারজানা আক্তার মিম কিংবা রুহুল আমিনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি.

আরও পড়ুন: চাঁদপুরে ‘৩৬ জুলাই’ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের তৎপরতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৩ পি.এম


ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল ১১টায় ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ ইয়াসিন মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমেদ এবং ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ফরিদপুর জেলা শাখার ফিল্ড অফিসার মো. রাসেল। অনুষ্ঠান পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোহাম্মদ ইউনুস আলী মন্ডল ও মাস্টার ট্রেইনার মোহাম্মদ রুহুল আমিন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, কর্ম, আদর্শ ও মানবতার কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও শান্তির পথে জীবন পরিচালনার জন্য সবার প্রতি আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালুকায় মৎস্য প্রকল্প দখলের চেষ্টার অভিযোগ,ভূমি অফিসে লিখিত অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


ভালুকায় মৎস্য প্রকল্প দখলের চেষ্টার অভিযোগ,ভূমি অফিসে লিখিত অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় চলমান একটি মৎস্য প্রকল্প জোরপূর্বক দখলের চেষ্টা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায় করেন
মো:তানভীর হোসাইন নামে এক ব্যক্তি।

লিখিত অভিযোগ তিনি উল্লেখ করেন,ভালুকা উপজেলার ৪ নম্বর ধীতপুর ইউনিয়নের পাঁচগাছিয়া মৌজার দিঘাই বিলের ২২/৩৬ দাগে মোট ৫ দশমিক ৬৫ একর সম্পত্তি রয়েছে। এর মধ্যে ১৩ কাঠা জমি তার মালিকানাধীন এবং বাকি অংশ সরকারি খাস খতিয়ানভুক্ত বলে দাবি করেন তিনি।

অভিযোগে আরও বলা হয়,জোত মালিকদের কাছ থেকে বিলটি ভাড়া নিয়ে প্রায় এক বছর ধরে সেখানে মৎস্য প্রকল্প পরিচালনা করে আসছেন তিনি। বর্তমানে ওই প্রকল্পে আনুমানিক ২০ থেকে ২২ লাখ টাকার মাছ রয়েছে। প্রকল্পের কার্যক্রম চলমান থাকা অবস্থায় একটি সমিতির মাধ্যমে সরকারি জমি ইজারা নেওয়ার পর বিবাদী পক্ষ মৎস্য প্রকল্পটি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করা হয়েছে।

অভিযোগ কারী দাবি করেন,গত ২১ আগস্ট শুক্রবার বিকেল আনুমানিক ৩টার দিকে বিবাদী পক্ষের লোকজন ভাড়া করে দিঘাই বিলের পাড়ে অবস্থান নেয়। এ সময় তারা প্রকল্পে বাধা দিতে গেলে তাদেরকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়।পরে পরিস্থিতি বিবেচনায় তারা ঘটনাস্থল থেকে সরে যান বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে।

মৎস্য প্রকল্পে নিজের দীর্ঘদিনের সঞ্চয় বিনিয়োগ করা হয়েছে দাবি করে অভিযোগ কারী বলেন,প্রকল্পটি দখল হয়ে গেলে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বেন। তাই চলমান মৎস্য প্রকল্পের স্বার্থ রক্ষা এবং বিবাদী পক্ষের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অভিযোগ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরের ঘটনায় অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


রংপুরের ঘটনায় অল্প সময়ে অপরাধী গ্রেপ্তার না হলে সুনাম ক্ষুণ্ন হতো: রিজভী

রংপুরে সাবেক শিক্ষক ও তার পরিবারের তিন সদস্যকে হত্যার ঘটনায় দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা না হলে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ন হতো, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এ কথা বলেন।

রিজভী বলেন, "রংপুরের ঘটনা সবাইকে কাঁদিয়েছে। অল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে দেশের সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা ছিল।" তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান, এ ঘটনার পেছনের কারণ খুঁজে বের করে তা নির্মূল করতে হবে।

তিনি আরও বলেন, "দেশে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে। অপরাধ করলেই তাকে আইনের আওতায় আনতে হবে। বর্তমান পরিস্থিতি থেকে আরও উত্তরণ ঘটাতে হবে।" তিনি আশা প্রকাশ করেন যে, স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অপরাধীরা আইনের আওতায় আসবে।

মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানিয়ে রিজভী বলেন, "দেশের কোথাও কোনো ধরনের মাদক থাকা উচিত নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে মাদক কারবারীরা যেন কোনোভাবেই ছাড় না পায়—এটাই সবার প্রত্যাশা।"

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তিনি বলেন, "জাতীয় জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নীতি ও আদর্শ অনুসরণ করলে মানবজীবনে সফলতা অর্জন সম্ভব। এর মাধ্যমে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে।"

রিজভী আরও বলেন, "বর্তমান সরকার সব ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করেছে। মন্ত্রী ও সংসদ সদস্যরা গণমাধ্যম, জনগণ এবং তৃণমূলের সামনে জবাবদিহি করছেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেই শার্ট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০২:০৯ পি.এম


সেই শার্ট নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে

রংপুরের চার খুনের ঘটনায় অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে ‘একাধিক প্রমাণ’ মিললেও শার্টের রহস্য নিয়ে মামলাটি ঘিরে বিতর্ক যেন কাটছেই না। 

পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী বলেছেন, ‘আসামি সিদ্ধার্থ দাসের শরীরে যে শার্ট দেখা গেছে, সেটি তার নয়। তিনি শার্টটি কিনেছেন আড়ং থেকে, একই শার্ট অন্য কেউ আড়ং থেকে কিনতেই পারেন।’

এই বক্তব্যের পর রংপুর ব্যুরো চিফ আড়ংয়ে যোগাযোগ করে কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আড়ং থেকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলায় সতর্কতা জারি করা হয়েছে।

তবে নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, ‘আড়ংয়ে এখন এই শার্ট নেই। এই শার্ট নিয়মিত প্রোডাক্ট নয়। কোনো এক ফেস্টিভ্যালে আনা হয়েছিল। সেটা পূজাও হতে পারে, ঈদও হতে পারে। এখন স্টক আউট। দুই-এক মাসের মধ্যে এই শার্ট আউটলেটে আসেনি।’

এই মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ নিজেদের দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। তারা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত- এমন কথা গণমাধ্যমে তাদের আত্মীয়স্বজনও বলেছেন।

মরদেহ উদ্ধারের সময় পুলিশ এবং স্থানীয়দের সঙ্গে সিদ্ধার্থকে গণপতি চক্রবর্তীর বাড়িতে দেখা যায়। সে সময়ও তিনি টি-শার্ট পরা ছিলেন। সিদ্ধার্থের প্রতিবেশী একাধিক বন্ধু কালবেলাকে জানিয়েছেন, এই শার্ট কোনো দিন তারা সিদ্ধার্থকে পরতে দেখেননি। কিন্তু পুলিশ যখন তাকে গণমাধ্যমের সামনে হাজির করে, তখন তার শরীরে দেখা যায় পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তীর মতো ঠিক একই রং ও ডিজাইনের আরেকটি শার্ট।

সনাতন চক্রবর্তী একাধিক গণমাধ্যমে বলেছেন, একই শার্ট আলাদা আলাদা লোক পরতেই পারে। তিনি ভিডিও বার্তায়ও নিজের অবস্থান পরিষ্কার করেন।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের মধ্যে একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান টের পেয়ে পালিয়ে পার্শ্ববর্তী রেশম উন্নয়ন বোর্ডের তুতবাগানে লুকিয়ে পড়েন। পরে তুতবাগানের পাশেই দখীগঞ্জ শ্মশান থেকে তাকে আটক করা হয়।

মরদেহ উদ্ধারের সময় রংপুরভিত্তিক বিভিন্ন স্থানীয় ফেসবুক পেজের লাইভে এক ব্যক্তিকে এই শার্ট পরে সিঁড়ি বেয়ে উঠতে দেখা যায়। তার মুখে মাস্ক ছিল। তিনিই মূলত পুলিশ কর্মকর্তা সনাতন চক্রবর্তী।

রংপুর পুলিশের একটি সূত্র জানিয়েছে, দুই সন্দেহভাজনকে গ্রেপ্তারের পর তাদের শরীরে নখের আঁচড় দেখা যায়। বিশেষ করে ডিবির সোর্স ডিবিকে সিদ্ধার্থের বিষয়ে বলেছিল, তার গায়ে নখের আঁচড় দেখা গেছে। এরপর ডিবিতে আনার পর পোশাক খুলে তার শরীর পরীক্ষা করা হয়।

এর আগে শনিবার সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ কমিশনার বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানান, বৃহস্পতিবার রাতে মুগ্ধ ও সিদ্ধার্থ এক মাদক কারবারির কাছ থেকে ইয়াবা কিনে গণপতি চক্রবর্তীর বাসার পাশেই সীমান্ত নামের একজনের বাসায় বসে ইয়াবা সেবন করেন। পরে রাতের শেষ দিকে তারা দেবু নামের এক ব্যক্তির নির্মাণাধীন ভবনের ছাদ থেকে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যান। সেখানে ইয়াবা সেবনের সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী খালি গায়ে ও গলায় গামছা নিয়ে ছাদে আসেন।

এ সময় পুলিশ কমিশনারকে প্রশ্ন করা হয়, অভিযুক্তরা ইয়াবা সেবনের জন্য দেবু নামের ওই ব্যক্তির নির্মাণাধীন তিনতলার পুরো ফাঁকা ‘স্পেস’ ও ছাদ ব্যবহার না করে গণপতি চক্রবর্তীর বাসার ছাদে কেন গেলেন?

এ সময় তিনি বলেন, ‘এত অল্প সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলব। আমি আপনাদের বলব, পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলব, আমার ওপর আস্থা রাখতে পারেন।’ এই কথা বলে তিনি ব্রিফিং শেষ করেন।

রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে দুই আসামিকে আদালতে হাজির করা হয়। পরে মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক মো. রফিকুল ইসলামের কাছে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মিলন চ্যাটার্জি।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘গ্রেপ্তার দুই যুবক আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। তারা নিজেদের দায় স্বীকার করায় তাদের আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয়নি।’

এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী বাদী হয়ে রোববার কোতোয়ালি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%