ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেফতার, ২৬ মাদক ব্যবসায়ীও আটক


রাজশাহী রেঞ্জে পুলিশের অভিযানে ১৭৫ জন গ্রেফতার, ২৬ মাদক ব্যবসায়ীও আটক

রাজশাহী, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ : রাজশাহী রেঞ্জের পুলিশ অভিযান চালিয়ে ১৭৫ জনকে গ্রেফতার করেছে। গত ২৪ ঘণ্টার মধ্যে রেঞ্জের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অপরাধের কারণে তাদের আটক করা হয়।

আজ শুক্রবার সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়।

রাজশাহী রেঞ্জ পুলিশের বিভিন্ন ইউনিট গত ২৪ ঘণ্টায় মোট ১৪৫টি অভিযান পরিচালনা করেছে। এসব বিশেষ অভিযানে ১৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

গ্রেফতারকৃতদের মধ্যে ৭৪ জন পরোয়ানাভুক্ত আসামি, ১৮ জন সাজাপ্রাপ্ত অপরাধী, ৭৩ জন বিভিন্ন তদন্তাধীন মামলার আসামি এবং ১০ জন অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থার আওতায় আটক ব্যক্তি রয়েছেন।

অপরাধ দমনের পাশাপাশি মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি বজায় রেখে অভিযান চালিয়েছে, যার ফলে ২৬ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

মাদকবিরোধী অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৩ গ্রাম হেরোইন, ৫৮৯ পিস ইয়াবা, ২১৪ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ২৪০ গ্রাম গাঁজা এবং ৮১০ লিটার চোলাই মদ।

অপরাধ দমনের পাশাপাশি জনবান্ধব পুলিশিংয়ের অংশ হিসেবে রাজশাহী রেঞ্জ পুলিশ সাধারণ মানুষকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে যাচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রামে মহাষষ্ঠীতে শুরু হল ১,৯৪৯ মণ্ডপে দুর্গাপূজা

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১১৩ জন নাগরিক বিভিন্ন পুলিশি সেবা গ্রহণ করেছেন এবং চলতি মাসে মোট সেবাগ্রহীতার সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৬৪৪ জন।

রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, জনগণের জানমালের নিরাপত্তা বিধান এবং অপরাধমুক্ত সমাজ গঠনে এ ধরনের নিয়মিত অভিযান ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


মাদারীপুরে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ গ্রেপ্তার

মাদারীপুরের রাজৈরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মুকুল শেখ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, পুলিশ সুপার মো. ফজলে এলাহীর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে রাজৈর থানার গঙ্গাবর্দ্দী এলাকার আমগ্রাম ব্রিজের ঢালে পাকা সড়কে অভিযান চালানো হয়।

অভিযানকালে গোপালগঞ্জের মুকসুদপুর থানার বাগাট এলাকার বাসিন্দা শওকত শেখের ছেলে মুকুল শেখের দখল থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজা জব্দ করে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:০৮ পি.এম


নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

নোয়াখালীর কবিরহাট উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রদল। শিক্ষার্থীদের সাফল্য উদ্‌যাপন এবং উচ্চশিক্ষার পথে উৎসাহিত করতে এ আয়োজন করা হয়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার শিরিন গার্ডেন হল মিলনায়তনে উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৃষ্ঠপোষকতা করেন নোয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য মো.গোলাম মোমিত ফয়সাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।  

অনুষ্ঠানে কবিরহাট উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী ৫৫জন শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন অতিথিরা। কাঙ্ক্ষিত সম্মাননা হাতে পেয়ে শিক্ষার্থীদের মধ্যে দেখা যায় আনন্দ ও উচ্ছ্বাস। পুরো আয়োজন জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

কবিরহাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে ও কবিরহাট পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোতালেব হোসেন মামুনের সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি এন বি এস রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রায়হান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হুদা ফরহাদ, কবিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সৌরভ হোসেন কামাল প্রমূখ।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা, আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ৮ দোকান পুড়ে ছাই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা, আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি গোডাউনসহ অন্তত আটটি দোকান পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে স্থানীয়রা জানিয়েছেন। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে কৈখালী বাজারে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেননি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশপাশের বসতবাড়ি ও অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান রক্ষা পায়।

চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, “বাজারের গোডাউনসহ আটটি দোকান আগুনে পুড়ে একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। আগুনের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আশপাশের বাড়িঘর ও অন্যান্য দোকান রক্ষা করা সম্ভব হয়েছে।”

স্থানীয়দের দাবি, কৈখালী বাজারের অন্যতম বড় ব্যবসায়ী ও বন্দর ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আব্দুল মান্নানের ব্যবসাপ্রতিষ্ঠানও এ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আরও কয়েকজন ব্যবসায়ীর দোকান পুড়ে গেছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—বৈদ্যুতিক শর্টসার্কিট, নাকি অন্য কোনো কারণে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

অন্যদিকে, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করেছে—এমন অভিযোগ করেছেন স্থানীয়দের কেউ কেউ। তাদের দাবি, বারবার ফোন করার পরও ফায়ার সার্ভিসের ফোন রিসিভ করা হয়নি। তবে অন্য একটি সূত্রের দাবি, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় ৩৭ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছান।

ফায়ার সার্ভিসের বিরুদ্ধে ওঠা এসব অভিযোগের বিষয়ে তাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের ইন্তেকাল

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের ইন্তেকাল

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ১নং চেঁচরীরামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বানাই গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শাহজাহান হাওলাদার আর নেই। গতরাতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা শাহজাহান হাওলাদারের মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

মহান আল্লাহ তায়ালা মরহুম মোঃ শাহজাহান হাওলাদারকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%