ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কোহলির অবসর নেওয়া বড় ভুল, ১০ বছর পর আফসোস করবেন: কপিল দেব


কোহলির অবসর নেওয়া বড় ভুল, ১০ বছর পর আফসোস করবেন: কপিল দেব

ভারতের বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক কপিল দেব মনে করেন, টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর নেওয়া তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল। কপিলের মতে, কোহলির ফিটনেস ও সামর্থ্য ছিল আরও কয়েক বছর ক্রিকেটের দীর্ঘতম সংস্করণে খেলার জন্য। এমনকি তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে, এক দশক পর কোহলি তার এই সিদ্ধান্তের জন্য আফসোস করতে পারেন।

‘মিড-ডে’তে প্রকাশিত এক সাক্ষাৎকারে ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক প্রশ্ন তুলেছেন, কেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিলেন কোহলি, যখন তার শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ছিল।

কপিল দেব মন্তব্য করেছেন, ‘আমার মনে হয়, বিরাট কোহলি ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল করেছেন। তিনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ১০ বছর পর নিজের সিদ্ধান্তের জন্য আফসোস করবেন। তার অবসর নেওয়া উচিত হয়নি। ফিটনেসের দিক থেকে কোহলি অনেক এগিয়ে। অন্য যেকোনো খেলোয়াড়ের চেয়ে তার ফিটনেস ভালো। এমনকি ফিটনেসের দিক থেকে ২৫ বছর বয়সী ক্রিকেটারের সঙ্গেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তিনি।’

আরও পড়ুন: রংপুরকে হারিয়ে খুলনা জয় করল রেকর্ড অষ্টম শিরোপা

এ সময় কপিল দেব মহিন্দর অমরনাথের উদাহরণও উল্লেখ করেছেন। তিনি বলেন, সাবেক এই ভারতীয় ব্যাটার জাতীয় দল থেকে বারবার বাদ পড়েও কীভাবে ফিরে এসে নিজেকে প্রমাণ করেছিলেন, সেটি মনে করিয়ে দেন কপিল।

তিনি আরও বলেন, ‘রাগ করে অবসর নেওয়া ঠিক নয়। তাদের মহিন্দর অমরনাথের মতো হওয়া উচিত। তাকে অনেকবার দল থেকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি ফিরে এসে সমালোচকদের ভুল প্রমাণ করেছিলেন।’

২০২৫ সালের মে মাসে কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। এর মাধ্যমে তার দীর্ঘ ১৪ বছরের টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘটে। ১২৩ টেস্টে ৪৬.৮৫ গড়ে ৯ হাজার ২৩০ রান করেছেন তিনি। তার নামের পাশে রয়েছে ৩০টি সেঞ্চুরি ও ৩১টি হাফ সেঞ্চুরি। ২০২৫ সালের জানুয়ারিতে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির শেষ টেস্টটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ক্লপ: ইনফান্তিনো ব্ল্যাটারের চেয়ে খারাপ, পদত্যাগের দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে বিশেষ অভিযানে ১৪ জন ছিনতাইকারী গ্রেফতার, ১০ জন চিহ্নিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৬ পি.এম


টঙ্গীতে বিশেষ অভিযানে ১৪ জন ছিনতাইকারী গ্রেফতার, ১০ জন চিহ্নিত

গাজীপুরের টঙ্গীতে অপরাধ দমনের উদ্দেশ্যে বিশেষ অভিযান পরিচালনা করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পূর্ব থানা পুলিশ ১৪ জনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে ১০ জন চিহ্নিত ছিনতাইকারী। গত ২৪ ঘণ্টায় এই অভিযানটি পরিচালিত হয়, যেখানে সন্ত্রাসবিরোধী আইনের অধীনে একজন এবং বিভিন্ন মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, থানা এলাকার বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে ১০ জন ছিনতাইকারী হিসেবে চিহ্নিত। বাকি চারজনের মধ্যে একজন সন্ত্রাসবিরোধী আইনে এবং তিনজন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। পুলিশ আরও উল্লেখ করেছে, ছিনতাইসহ অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ইনকিলাবকে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান আরমান মিয়া গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


কুমিল্লায় নাশকতার অভিযোগে ইউপি চেয়ারম্যান আরমান মিয়া গ্রেফতার

কুমিল্লার মুরাদনগরে নাশকতার অভিযোগে বাবুটিপাড়া ইউপি চেয়ারম্যান মো. আরমান মিয়াকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ওই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ।

ডিবি পুলিশ জানায়, আরমান মিয়া বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অবস্থান করে নাশকতার পরিকল্পনা করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম এবং সরকারবিরোধী নানা তৎপরতা চালিয়ে আসছিলেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার তৎপরতায় তার সম্পৃক্ততা রয়েছে। তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

স্থানীয়রা জানান, মো. আরমান মিয়া বাবুটিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে তিনি এলাকায় অবস্থান করে সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, সুনির্দিষ্ট তথ্য-উপাত্তের ভিত্তিতে আরমান মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি নাশকতায় জড়িত রয়েছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে ফিজি হাইকমিশনারের আলোচনা

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দপ্তরে ভারতে নিযুক্ত ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি শ্রম অভিবাসন, বাণিজ্য বহুমুখীকরণ, বিনিয়োগ এবং টেকসই কৃষিতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশি ড্রাইভারদের লাইসেন্স ইস্যু বা রূপান্তরের প্রক্রিয়া ৩ মাসের মধ্যে সম্পন্ন করার এবং বাংলাদেশি কর্মীদের বর্তমান মেয়াদ শেষে ওয়ার্ক পারমিটের মেয়াদ বৃদ্ধির জন্য দেশে ফিরে আসার প্রয়োজন না হওয়ার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানানো হয়। এছাড়া, কূটনৈতিক চ্যানেলে প্রেরিত সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষরের উদ্যোগ গ্রহণের জন্য ফিজি সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বৈঠকে বলেন, বাংলাদেশ ও ফিজির মধ্যে একটি অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তিনি দুই দেশের সম্পর্ককে আরও সুদৃঢ় করার পাশাপাশি এভিয়েশন খাতে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী বলেন, বাংলাদেশের বিশাল তরুণ ও কর্মক্ষম জনগণের উপস্থিতি রয়েছে এবং আমাদের দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা বিশ্বের বিভিন্ন দেশে সুনামের সঙ্গে কাজ করছেন। ফিজিতেও বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ করে নির্মাণ, কৃষি, পর্যটন, হোটেল ও রেস্তোরাঁ এবং কারিগরি খাতে বাংলাদেশি কর্মীরা অত্যন্ত ভালো করবেন বলে তিনি উল্লেখ করেন।

মন্ত্রী ফিজিতে কর্মী নিয়োগ প্রক্রিয়াকে সহজ ও গতিশীল করার জন্য তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব উপস্থাপন করেন। প্রথমত, ফিজিতে কোন কোন খাতে বিদেশি কর্মীর চাহিদা রয়েছে এবং কী ধরনের দক্ষতাসম্পন্ন কর্মী প্রয়োজন, সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য প্রদান করা, যাতে আগ্রহী কর্মীদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করা যায়। দ্বিতীয়ত, বাংলাদেশ থেকে সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে কর্মী প্রেরণের পাশাপাশি চাহিদা নির্ধারণ ও নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য উভয় দেশের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ বৃদ্ধি করা। তৃতীয়ত, দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে নিয়মিত যোগাযোগ ও তথ্য বিনিময় চালু রাখা এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করে যৌথভাবে কাজ বাস্তবায়ন করা।

তিনি আরও বলেন, বাংলাদেশি কর্মীরা যেন ফিজিতে নিরাপদ ও ভালো পরিবেশে কাজ করার সুযোগ পান এবং তাঁদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত থাকে, সে বিষয়ে ফিজি সরকারের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।

ফিজির হাইকমিশনার জগন্নাথ সামি বলেন, ফিজি সরকার তার নাগরিকদের বিনামূল্যে শিক্ষা প্রদান করে থাকে। ফলে উচ্চশিক্ষা শেষে অনেক নাগরিক বিদেশে চলে যাওয়ায় ফিজির অভ্যন্তরীণ শ্রমবাজারে দক্ষ বিদেশি কর্মীর ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। আবহাওয়া এবং সংস্কৃতি একই রকম হওয়ায় বাংলাদেশের কর্মীদের জন্য ভালো সুযোগ হতে পারে। তিনি বাংলাদেশ সরকারের উত্থাপিত অনুরোধ ও প্রস্তাবগুলো ইতিবাচকভাবে বিবেচনার জন্য ফিজির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন বলে আশ্বস্ত করেন।

সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ জানান, বর্তমানে ফিজিতে প্রায় ৮ হাজার বাংলাদেশি কর্মী কর্মরত রয়েছেন এবং চলতি বছরেই আরও ৩ হাজার ৩০০ কর্মী ফিজিতে গিয়েছেন। তিনি বাংলাদেশে অবস্থিত ১০৪টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে ফিজির চাহিদা অনুযায়ী আগ্রহী কর্মীদের বিশেষ প্রশিক্ষণ প্রদানের প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক নূরে আলম সিদ্দিকীসহ শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীন সফরের আগে ফিলিপাইনে কোয়াড বৈঠকে অংশ নেবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৯ পি.এম


চীন সফরের আগে ফিলিপাইনে কোয়াড বৈঠকে অংশ নেবেন ট্রাম্প

চীন সফরের আগে এশিয়া সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার (১৭ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পৌঁছানোর পরিকল্পনা করেছেন। সেখানে তিনি যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের জোট কোয়াডের নেতাদের বৈঠকে অংশগ্রহণ করবেন। দুই বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকটি ট্রাম্পের প্রথম কোয়াড সম্মেলন হিসেবে চিহ্নিত হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ, এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তি নিয়ে আলোচনা হতে পারে। চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আয়োজনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সম্মেলনের পূর্বে কোয়াড বৈঠকটি বিশেষ গুরুত্ব বহন করছে।

এদিকে, ট্রাম্পের ম্যানিলা সফরকে কেন্দ্র করে বিক্ষোভের আশঙ্কা দেখা দিয়েছে। এর আগে দেশটিতে কয়েক দিন ধরে তার সফরের বিরোধিতা করে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এসব বিক্ষোভে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করার এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সরবরাহব্যবস্থা উদ্যোগ বাতিলের দাবি উঠেছে।

ম্যানিলায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোটের বিশেষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। তবে তিনি পূর্ব এশিয়া সম্মেলনে অংশগ্রহণ করবেন না।

উল্লেখ্য, কোয়াড (QUAD) সম্মেলন হলো কোয়াড্রিল্যাটেরাল সিকিউরিটি ডায়ালগ (Quadrilateral Security Dialogue) বা চতুর্পাক্ষিক নিরাপত্তা সংলাপের সংক্ষিপ্ত রূপ। এটি মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত—এই চারটি দেশের একটি অনানুষ্ঠানিক কৌশলগত নিরাপত্তা ফোরাম। এটি মূলত প্রয়োজন অনুযায়ী বা সুযোগ বুঝে অনুষ্ঠিত হয়ে থাকে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%