০২:৫৩ পি.এম
মেহেরদাদ আখলাঘি কেতাবচি ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে সংসদে আস্থা ভোটে জয়লাভ করেছেন।
দেশের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি জানাচ্ছে, রবিবার অনুষ্ঠিত উন্মুক্ত অধিবেশনে তার যোগ্যতা ও পরিকল্পনা পর্যালোচনা করার পর তাকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়।
কেতাবচি এখন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনীর রসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তিনি পূর্ববর্তী প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহর স্থলাভিষিক্ত হয়েছেন।
আরও পড়ুন: দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম
ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মেজর জেনারেল আজিজ নাসিরজাদেহ নিহত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন