ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম খুন, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ


গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল আলম খুন, ৩০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

সিলেটের গোয়াইনঘাটে এক যুবনেতা বদরুল আলম (৩২) নিহত হয়েছেন দুর্বৃত্তদের ধারালো দেশীয় অস্ত্রের হামলায়। এই ঘটনায় তাঁর সঙ্গী সাদেক মিয়া গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত সাদেক অভিযোগ করেছেন যে তাঁদের সঙ্গে থাকা ৩০ লাখ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে রোববার (১১ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে, উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের গোরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনে সড়কে।

বদরুল আলম ছিলেন গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। তিনি রুস্তমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে পরিচিত ছিলেন এবং বর্তমানে ইউনিয়ন যুবদলের সঙ্গে সক্রিয় ছিলেন। এছাড়া, তিনি বালুর ব্যবসা ও গরুর খামার পরিচালনা করতেন। বদরুল দুই ছেলের জনক ছিলেন।

আরও পড়ুন: জিয়ানগরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের নগদ অর্থ এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যান বিতরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে মনরতল বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বদরুল ও সাদেক। গোরাগ্রামে পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত তাঁদের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে দুজনই গুরুতর আহত হন। পরে তাঁদের স্বজনেরা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা সোনা মিয়া জানিয়েছেন, সাদেকের চিৎকার শুনে তিনি ঘটনাস্থলে গিয়ে তুহিন ও শাহিন নামে দুজনকে ধারালো অস্ত্র দিয়ে বদরুলকে আঘাত করতে দেখেন। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তা উপেক্ষা করে। পরে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধার করেন।

নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া অভিযোগ করেছেন, ব্যবসায়িক কাজ শেষে মনরতল বাজার থেকে ফেরার পথে তাঁর ভাইয়ের মোটরসাইকেলের গতিরোধ করেন গোরাগ্রামের শাহিন, তুহিন, মামুনসহ কয়েকজন। এরপর তাঁরা বদরুলের ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন।

আহত সাদেক মিয়ার ভাষ্য অনুযায়ী, তাঁরা দুজন ৩০ লাখ টাকা নিয়ে হাদারপারের বাড়িতে ফিরছিলেন। গোরাগ্রামে পৌঁছালে স্থানীয় মুহিবুর রহমানের ছেলে শাহীনুর রহমান ও তাঁর ভাইসহ কয়েকজন সড়ক অবরোধ করে তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীদের হাতে দা, চাকু, ছুলফিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল। এতে বদরুল নিহত হন এবং তিনি প্রাণে বেঁচে যান। এ সময় তাঁদের সঙ্গে থাকা টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন: চরখিরাটীতে সেরা পাঠকদের বই ও গাছের চারা দিল বসুন্ধরা শুভসংঘ

খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস ব্র্যান্ডের মোটরসাইকেলটি উদ্ধার করে জব্দ করেছে পুলিশ।

ওসি মো. ওমর ফারুক বলেন, মোটরসাইকেলের গতিরোধ করে বদরুল ও সাদেকের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় বদরুল নিহত হয়েছেন এবং সাদেক হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শীরা কয়েকজনের নাম জানিয়েছেন। হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি।

এদিকে, নিহত বদরুল আলমের লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ এশা হাদারপাড় শাহী ঈদগাহ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন: কাপ্তাই হ্রদ থেকে পাথরে বাঁধা যুবকের লাশ উদ্ধার, নৌকা মালিক আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ কামরুল ইসলাম

২২ বছর নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে রাজনীতি করেছি, দলের দুঃসময়েও নেতাকর্মীদের ছেড়ে যাইনি — মোঃ কামরুল ইসলাম

সুনামগঞ্জের দিরাই উপজেলার ৭ নম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন দিরাই উপজেলা বিএনপির সদস্য ও জগদল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম। তিনি দীর্ঘ ২২ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থেকে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার দাবি করেছেন।

মোঃ কামরুল ইসলাম বলেন, “আমি দীর্ঘ ২২ বছর ধরে জননেতা নাছির উদ্দীন চৌধুরীর সঙ্গে রাজনীতি করে আসছি। নেতা আমাকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আমি সেভাবেই দলের জন্য কাজ করেছি। রাজনৈতিক জীবনে দলের সিদ্ধান্ত ও নির্দেশনা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছি। আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মামলা, হামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছি। তারপরও আমি থেমে থাকিনি, রাজনীতি থেকে পিছিয়ে আসিনি।”

তিনি আরও বলেন, “আমার জীবনের দীর্ঘ ২২টি বছর দলের পেছনে ব্যয় করেছি। যে সময়টা আমি আমার পরিবার ও ব্যক্তিগত কাজে ব্যয় করতে পারত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের প্রচারণা মসজিদ, মন্দির ও গির্জায় চালানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


ফ্যামিলি কার্ডের প্রচারণা মসজিদ, মন্দির ও গির্জায় চালানোর নির্দেশ

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সরকারের উদ্যোগে দেশের সব মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় ফ্যামিলি কার্ড নিয়ে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

সোমবার (১২ অক্টোবর) ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ১২ অক্টোবর থেকে দেশব্যাপী একযোগে সব এলাকার থানা ও পরিবারের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হবে। এই কার্যক্রমের জন্য ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে।

চিঠিতে ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণার গুরুত্ব তুলে ধরা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয়ে মসজিদগুলোতে এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির, প্যাগোডা ও গির্জায় বার্তা পৌঁছানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

প্রচারণার জন্য তৈরি বার্তায় বলা হয়েছে, সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন। এসব তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে। তাই সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে, যেন তারা পরিবারগুলোর প্রকৃত আর্থ-সামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য প্রদান করেন।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণায় পরিবারের প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি আর্থিক লেনদেন থেকে সতর্ক থাকার বার্তা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে কেউ টাকা চাইলে তা বিশ্বাস করা যাবে না। তথ্য প্রদানের জন্য কোনো অর্থের প্রয়োজন নেই।

অন্যদিকে, মন্দির, গির্জা ও বিহারে দুই মিনিটের ঘোষণায় প্রকৃত তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ না পড়েন।

কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানানোর কথাও প্রচারণার বার্তায় উল্লেখ রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাত্তানিতে ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার পুরস্কার দিলেন থাই রাজা ও রানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


পাত্তানিতে ১৯তম জাতীয় কুরআন প্রতিযোগিতার পুরস্কার দিলেন থাই রাজা ও রানি

দক্ষিণ থাইল্যান্ডের পাত্তানি প্রদেশে এক ঐতিহাসিক ও উৎসবমুখর পরিবেশে ১৯তম জাতীয় আল-কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে থাই মুসলিম সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে রাজা এবং রানি সুথিদা স্বশরীরে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। রাজপরিবারের এই সফরের মাধ্যমে দক্ষিণ থাইল্যান্ডের মুসলিম জনগণের প্রতি গভীর শ্রদ্ধা, সম্প্রীতি ও আন্তরিক সহমর্মিতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়।

রাজকীয় সফরের সূচনায় একটি অসাধারণ চমক ছিল। ব্যাংককের ডন মুয়াং বিমান ঘাঁটি থেকে বিশেষ রাজকীয় বিমানটি চালিয়ে রাজা সংখলা প্রদেশের হাত ইয়াই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। ককপিটে রানি সুথিদা সহ-পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন। বিমানবন্দরে পৌঁছালে ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর রাজ দম্পতি বিশেষ হেলিকপ্টারযোগে পাত্তানি প্রদেশের উদ্দেশে রওয়ানা হন।

সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে রাজা ও রানি পাত্তানি কেন্দ্রীয় মসজিদে পৌঁছালে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রবীণ ধর্মীয় নেতা, আলেম-ওলামা এবং সাধারণ মানুষ রাজকীয় অতিথিদ্বয়কে সাদরে বরণ করে নেন।

পবিত্র আল-কুরআনের গভীর ভাবগাম্ভীর্য, সঠিক উচ্চারণ এবং হেফজ চর্চাকে তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই বার্ষিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে রাজকীয় ট্রফি ও সম্মাননা স্মারক তুলে দেন রাজা ও রানি।

প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান লাভ করেন পাত্তানি প্রদেশের প্রতিনিধি তোয়ান মোহামিনিয়ামা। নারী বিভাগে প্রথম স্থান অধিকার করেন নাখোন নায়োক প্রদেশের প্রতিনিধি রাতানা সাহান। এছাড়াও প্রতিযোগিতার রানার্স-আপ, সম্মানসূচক পুরস্কারপ্রাপ্ত এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলী ও সংগঠকদের হাতে বিশেষ স্মারক ক্রেস্ট তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণের পর রাজা ও রানি মসজিদ প্রাঙ্গণে আয়োজিত ঐতিহ্যবাহী ও উন্নয়নমূলক প্রদর্শনী ঘুরে দেখেন। প্রদর্শনীতে আঞ্চলিক শিল্পকলা, ঐতিহ্যবাহী থাই সিল্ক, টেকসই সামাজিক উন্নয়ন এবং "রয়্যাল স্কলারশিপ ফাউন্ডেশন"-এর অধীনে পাত্তানির মেধাবী শিক্ষার্থীদের দেওয়া শিক্ষাবৃত্তির অর্জনসমূহ তুলে ধরা হয়।

একই সাথে স্থানীয় জনগণের জীবনের মানোন্নয়নে রাজকীয় উদ্যোগ—যেমন প্রান্তিক জনগণের ঘরবাড়ি সংস্কার, বিনামূল্যে ছানি অপারেশন এবং কোলন ক্যানসার পরীক্ষা কর্মসূচির অগ্রগতি দেখে রাজা সন্তোষ প্রকাশ করেন।

মানবিক সেবার অংশ হিসেবে রাজকীয় পৃষ্ঠপোষকতায় থাকা জটিল রোগে আক্রান্ত রোগীদের খোঁজখবর নেন এবং তাঁদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করে উপহার সামগ্রী তুলে দেন রাজা ও রানি।

একই সময়ে পরিচালিত হয় 'রাজকীয় মোবাইল মেডিক্যাল ক্যাম্প', যেখানে ৭৮৭ জন স্থানীয় সাধারণ মানুষ ও দর্শনার্থীকে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা স্বাস্থ্যসেবা ও দন্ত চিকিৎসা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত বিশাল জনসমুদ্রের মাঝে রাজকীয় রান্নাঘর থেকে সদ্য প্রস্তুত করা উন্নতমানের পুষ্টিকর ও হালাল খাবার বিতরণ করা হয়।

পাত্তানিসহ থাইল্যান্ডের সমগ্র দক্ষিণ সীমান্তে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের জন্য রাজপরিবারের এই সফর ছিল একটি অবিস্মরণীয় মুহূর্ত। রাজকীয় উপস্থিতিতে আলেম-ওলামাগণ সমগ্র দেশ ও রাজপরিবারের কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন। এই মানবিক ও আন্তরিক সফর থাইল্যান্ডের বহুসংস্কৃতির মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক শান্তি ও ঐক্যের বাঁধনকে আরও সুদৃঢ় ও সুসংহত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনর্নির্ধারণের সময়সূচি প্রকাশ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা এবং বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। বাংলাদেশ সময় সোমবার (১২ অক্টোবর) ভোর ৩টা পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে জানা গেছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ এবং বিজি৩৪০ অন্তর্ভুক্ত রয়েছে।

ঢাকা-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৩৯ ফ্লাইটটি ১১ অক্টোবর রাত ২টা ৫ মিনিটে ঢাকা ছাড়ার পরিকল্পনা ছিল। ফ্লাইট এবং সময়সূচি সম্পর্কে সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১২টায় সকলকে অবহিত করা হবে।

ফ্লাইট স্থগিতের কারণে যাত্রীদের অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুঃখ প্রকাশ করেছেন। এ বিষয়ে তারা যাত্রীদের সহযোগিতা কামনা করেছেন।

এদিকে, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ অক্টোবরের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এই হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহত ও আহত বাংলাদেশিদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তা দিতে রিয়াদস্থ বাংলাদেশ মিশন সৌদি কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। বাংলাদেশ নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং আহতদের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%