০২:৫৫ পি.এম
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাতে ঝিনাইদহের আরাপপুরে নিজ বাসা থেকে তার গ্রেপ্তার করা হয়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, ১৫ আগস্টকে কেন্দ্র করে দলীয় নেতাদের সক্রিয় করার চেষ্টা করছেন নায়েব আলী— এমন খবরে অভিযান চালিয়ে শৈলকুপা থানা পুলিশের বিশেষ টিম তাকে গ্রেপ্তার করে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
নায়েব আলীর বিরুদ্ধে শৈলকুপা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য, ২০২৪ সালে উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নায়েব আলী জোয়ার্দার।
এর আগে ওই বছরের ১২ সেপ্টেম্বর ঝিনাইদাহের আরাপপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে নায়েব আলী জোয়ার্দারকে গ্রেপ্তার করে র্যাব।
আরও পড়ুন: উখিয়ায় ১৫ ঘণ্টা পরও জ্বলছে গ্যাসের আগুন, ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন