ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার


নারায়ণগঞ্জে পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে একটি বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন। এ সময় এসআরবি সদস্যদের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়।

রবিবার (৪ অক্টোবর) রাত আড়াইটার দিকে ব্রাহ্মন্দী ইউনিয়ন ভূমি অফিসের পাশে অবস্থিত ওই পরিত্যক্ত জমিদার বাড়িতে অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

এসআরবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-১১, সিপিএসসি-এর একটি বিশেষ আভিযানিক দল ওই জমিদার বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় কয়েকজন ব্যক্তি এসআরবির উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। পরে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে দ্বিতীয় তলার একটি কক্ষে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

এসআরবি-১১-এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. হাসিন আল তুরাবী জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও ম্যাগাজিন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের লক্ষ্যে এসআরবি-১১-এর ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে চলছে অশুভ প্রতিযোগিতা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ট্রাম্প ও প্রধানমন্ত্রীর ছবি নিয়ে চলছে অশুভ প্রতিযোগিতা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নিয়ে অশুভ প্রতিযোগিতা চলছে, এ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি রবিবার (৪ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবির প্রসঙ্গে আলোচনা ও সমালোচনা জানতে চাইলে মাহদী আমিন বলেন, "লাইক, শেয়ার, কমেন্ট পাওয়া কিংবা ভাইরাল হওয়ার একটা অশুভ প্রতিযোগিতা চলছে।" তিনি আরও বলেন, "যেগুলো সত্য, সেগুলোর ওপর ভিত্তি করে তারপরও মিথ্যা বা অপপ্রচার করা এগুলো রাজনীতির সংস্কৃতি হওয়া উচিত না।"

মাহদী আমিন উল্লেখ করেন, "গতকাল (শনিবার) বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি আপলোড করার পর সেটি নিয়ে অনেকে অপপ্রচার করেছেন।" তিনি বলেন, "ছবিটি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে এবং রবিবার ঢাকায় মার্কিন দূতাবাসও ছবিটি শেয়ার করেছে। তাহলে কেন এই মিথ্যাচার?"

প্রধানমন্ত্রী ও ট্রাম্পের সাক্ষাৎ এবং ছবির বিষয়টি স্পষ্ট করা হচ্ছে না কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "যা সত্য, যা ন্যায্য, তা ক্লিয়ার করার কিছু নেই। আজ আমেরিকান দূতাবাস নিজেই সেটা শেয়ার করছে। এর চেয়ে বড় ক্ল্যারিফিকেশন আমরা কী চাই?"

তিনি আরও বলেন, "বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন এটি স্বাভাবিক বিষয়। তাদের মধ্যে আন্তরিক ও স্বতঃস্ফূর্ত আলোচনা হয়েছে। এ নিয়ে সরকারপ্রধান কেন মিথ্যাচার করবেন।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের বিপক্ষে জিতলেও ডিফেন্স নিয়ে বিরক্ত কার্লো আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ভারতের বিপক্ষে জিতলেও ডিফেন্স নিয়ে বিরক্ত কার্লো আনচেলত্তি

ফিফা র‌্যাঙ্কিংয়ে ভারতের থেকে যোজন যোজন ফারাক ছিল পাঁচবারের বিশ্বছ্যাম্পিয়ন ব্রাজিলের। গতকালের ম্যাচে সেটি প্রত্যাশিতভাবেই চোখে পড়ার কথা ছিল। ভারতের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়লাভ করলেও দলের পারফরম্যান্স নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট হতে পারেননি কোচ কার্লো আনচেলত্তি। বিশেষ করে রক্ষণে আরও উন্নতির প্রয়োজন রয়েছে বলে তিনি স্পষ্টভাবে উল্লেখ করেছেন। একই সাথে ভারতের বিরুদ্ধে ম্যাচের অভিজ্ঞতাও তাঁর কাছে ভালো লেগেছে বলে জানিয়েছেন এই ইতালীয় কোচ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনচেলত্তি বলেন, ‘ভারত নিজেদের মতো করে খেলার চেষ্টা করেছে। তারা ডিফেন্স ঠিক রেখে, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়, তারা ভালো খেলেছে। আমাদের গোলের সুযোগ তৈরি করতে কিছুটা সমস্যা হয়েছিল। এস্তেভাও গোল করার পর আমরা ম্যাচটি আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করার সুযোগ পেয়েছি।’

গোল না খেয়ে ম্যাচ শেষ করার বিষয়টি উল্লেখ করে ব্রাজিলিয়ান কোচ আরও বলেন, ‘ডিফেন্ডারদের ১০০ শতাংশ নিখুঁত পারফরম্যান্স ছিল না। কারণ এই ম্যাচে যে ডিফেন্ডাররা খেলেছেন, তাদের অনেকেই এর আগে একসঙ্গে খেলেনি।’

তিনি আরও যোগ করেন, ‘আমার মনে হয়, আমরা ভালো ডিফেন্স করেছি। তবে কাউন্টার অ্যাটাকে ভারত যদি আরও কয়েকটি সুযোগ তৈরি করতে পারত, তাহলে আমাদের এই ডিফেন্স নিয়ে বিপদে পড়তে হত। গোল না খাওয়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু রক্ষণে কিছু বিষয় আরও উন্নত করতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


গণতন্ত্রকে নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন যে, গণতন্ত্র একটি সংস্কৃতি, যা নিয়মিত চর্চার মাধ্যমে ধাপে ধাপে গড়ে ওঠে। এর জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। একই সঙ্গে, গণতন্ত্রকে কার্যকর রাখতে প্রতিপক্ষ ও বিরোধী দলকে যথেষ্ট পরিসর প্রদান করা প্রয়োজন। গণতন্ত্রের সৌন্দর্যও এখানেই নিহিত। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল দেশের শীর্ষ বিদ্যাপীঠ নয়, বরং দেশের রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দুও। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও বৃদ্ধি করে এটিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ সময় উপাচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

উপাচার্য আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে মাউশির জরুরি নির্দেশনা

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক নতুন জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতির অংশ হিসেবে মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। মাউশি নির্দেশ দিয়েছে, আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে হবে।

সম্প্রতি মাউশির এইচআরএম ইউনিটের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রদান করা হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রমকে সহজতর করা এবং এ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলমান রয়েছে।

এতে আরও বলা হয়েছে, সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার জন্য আইবাস++-এর বেতন নির্ধারণী সাব-সিস্টেমে জাতীয় বেতন স্কেল-২০২৬-এর বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এজন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করতে হবে।

এছাড়া, এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে হবে।

তথ্য পাঠানোর জন্য নির্ধারিত ছকের অনুসরণ করতে হবে। এই ছকে কার্যালয়ের নাম, পদবি (বাংলা ও ইংরেজি), ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক সংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে হবে।

মাউশির চিঠিতে নির্দেশনা দেওয়া হয়েছে যে, আগামী ৭ অক্টোবরের মধ্যে অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে তথ্য পাঠাতে হবে। তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে [email protected] ই-মেইলে পাঠাতে হবে। পাশাপাশি কক্ষ নম্বর ৫৩০-এ তথ্য জমা দেওয়ার জন্যও বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%