ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ধান সংগ্রহে কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন খাদ্য নিয়ন্ত্রক


ধান সংগ্রহে কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন খাদ্য নিয়ন্ত্রক

সরকারি খাদ্য গুদামে ধান সংগ্রহে কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন কুড়িগ্রাম জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক। এ সময় তিনি সাংবাদিকের সাথে ‘অসৌজন্যমূলক’ আচরণ করেন। সোমবার (৮ জুন) ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আগামীর সময় ও টাইমস অব বাংলাদেশ পত্রিকার কুড়িগ্রাম জেলা প্রতিনিধি তামজিদ হাসান তুরাগের সাথে মোবাইল ফোনে আলাপকালে এমন অসৌজন্যমূলক আচরণ করেন ওই কর্মকর্তা। যার অডিও রেকর্ড এই প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে।  

ঘটনার বর্ণনা দিয়ে সাংবাদিক তামজিদ হাসান তুরাগ বলেন, সরকারিভাবে ধান সংগ্রহে নানা অনিয়ম নিয়ে কৃষকদের কাছে বেশ কিছু অভিযোগ শোনা যাচ্ছে। এ নিয়ে অনুসন্ধানে কৃষক ভোগান্তির বেশ কিছু সত্যতাও পাওয়া গেছে। এ নিয়ে কথা বলতে সোমবার দুপুরে জেলা খাদ্য নিয়ন্ত্রকের অফিসে যাই। সেখানে তাকে না পেয়ে ফোন করি। ধান সংগ্রহ নিয়ে সুনির্দিষ্ট কিছু অভিযোগের বিষয়ে কথা বলতে চাই বলতেই চটে যান। নিজেকে তিনি জবাবদিহিতার ঊর্ধ্বে থাকা কর্মচারী হিসেবে জাহির করার চেষ্টা করেন।’
তামজিদ বলেন, আমি তাকে বলি যে আমার কাছে সুনির্দিষ্ট অভিযোগ আছে, আমি সে বিষয়ে কথা বলতে চাই। এই কথা বলতেই খাদ্য নিয়ন্ত্রণ আমাকে বলেন, “ আমার সাথে আলাপ করার কী আছে?  আমি কী আপনার চাকরি করি, না আপনি আমার চাকরি করেন! আপনার বিষয় থাকলে আপনারটা আপনি দেখবেন। এগুলা নিয়ে বিরক্ত করবেন না আমাকে।” এই বলে তিনি আর কোনও কথা বলার সুযোগ না দিয়ে ফোনের সংযোগ কেটে দেন।’
‘ কৃষকদের ন্যায্য পাওনা নিয়ে খাদ্য বিভাগ নিয়মিত অনিয়ম আর প্রতারণা করে যাচ্ছে। কিন্তু এ নিয়ে তারা কোনও জবাব দিতে রাজি নন। যেন মগের মুল্লুক! একজন সরকারি কর্মচারী যদি সাংবাদিকের সাথে এমন আচরণ করার ধৃষ্টতা দেখান তাহলে কৃষকদের সাথে তার আচরণ কেমন তা সহজেই বোঝা যায়।’ খাদ্য নিয়ন্ত্রকের আচরণ নিয়ে যোগ করেন সাংবাদিক তামজিদ।

বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব ও এটিএন নিউজের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন লিটন। তিনি বলেন, ‘ একজন সরকারী কর্মচারীর এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি অসদাচরণ করছেন। একজন গণমাধ্যমকর্মী প্রশ্ন করবেন এটি স্বাভাবিক বিষয়। জবাব দেওয়া না দেওয়া সংশ্লিষ্ট ব্যক্তির এখতিয়ার। কিন্তু তিনি অসৌজন্যমূলক আচরণ করতে পারেন না। এ অবস্থা চলতে থাকলে স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্থ হতে থাকবে।’

আরও পড়ুন: সাবরাং ইউনিয়নে শোডাউন দিয়ে প্রচারণায় বিএনপির প্রার্থীরা

জানতে চাইলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী হামিদুল হক বলেন, কাজের ব্যস্ততায় সারাদিন একই মুড থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতি ট্যাকেল দিতে হয়। আমার কথা হয়তো রূঢ় মনে হতে পারে। কিন্তু আমি খারাপ আচরণ করি নাই। এটা নিয়ে আপনারা মন খারাপ কইরেন না। উনি যে অভিযোগের কথা বলছে আমি পরে সেগুলো বন্ধ করে দিয়েছি। ’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫৩ পি.এম


বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুরের মোবাইল কোর্টের অভিযানের ফলস্বরূপ রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভাই ভাই ফিলিং স্টেশন ও মা মিষ্টান্ন ভান্ডারের বিরুদ্ধে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (০৮ জুন) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সহযোগিতায় বিএসটিআই ফরিদপুরের যৌথ উদ্যোগে রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্টের আয়োজন করা হয়। এই মোবাইল কোর্টে বালিয়াকান্দি ভাই ভাই ফিলিং স্টেশনের ডিজেল-২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটার পরিমাপে ৫২০ মিঃলিঃ কম পাওয়ার কারণে 'ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮' এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া, মা মিষ্টান্ন ভান্ডারের উৎপাদিত ফার্মেন্টেড মিল্ক (দই) পণ্যের জন্য সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে বিক্রয়-বিতরণ ও মিথ্যা তথ্য প্রদান করায় 'বিএসটিআই আইন, ২০১৮' এর ৩০/৩০ ধারা অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আনন্দ বেকারীর ব্রেড ও বিস্কুট পণ্যের জন্য সিএম লাইসেন্স গ্রহণ প্রক্রিয়াটি ত্বরান্বিত করতে নির্দেশ প্রদান করা হয় এবং লাইসেন্স গ্রহণ না করে বিক্রয়-বিতরণ না করার জন্যও নির্দেশ দেওয়া হয়।

এই মোবাইল কোর্টটির পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশিকুজ্জামান। এই সময় প্রসিকিউটর হিসেবে বিএসটিআই ফরিদপুর পরিদর্শক (মেট) মোঃ খালিদ হাসান এবং ফিল্ড অফিসার (সিএম) প্রকৌঃ মোঃ সাব্বির হোসেন পুলক উপস্থিত ছিলেন। জনস্বার্থে বিএসটিআই ফরিদপুরের এরকম অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫৫ পি.এম


রাজশাহীতে বিজিবির অভিযানে হেরোইন ও ট্যাপেনটাডল জব্দ

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে।
সোমবার (৮ জুন)রাত ৯টায় ১ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সোমবার (৮ জুন) ভোর সাড়ে ৪টার দিকে চারঘাট বিকল্প বিওপির একটি টহল দল চারঘাট থানার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ৮৮ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট ও ১০০ পিস অ্যাম্বোলেভ-এলএম ট্যাবলেট জব্দ করে।
এর আগে রাত সাড়ে ১২টার দিকে প্রেমতলী বিওপির একটি আভিযানিক দল গোদাগাড়ী উপজেলার নৌকার ঘাট এলাকার পদ্মা নদীর চর সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে ২০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করে।
বিজিবি জানিয়েছে, মাদকদ্রব্যগুলো পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে চারঘাট মডেল থানা ও গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে বলেও জানায় (১ বিজিবি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার ও সর্বোচ্চ সতর্কবস্থান

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫৬ পি.এম


কুড়িগ্রাম সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির টহল জোরদার ও সর্বোচ্চ সতর্কবস্থান

ভারত হতে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন জনিত ঘটনার কারণে কুড়িগ্রামের সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি। এরই ধারাবাহিকতায় সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত বিওপি হতে নিয়মিত টহল ছাড়াও দিন-রাত  কৌশলগত টহল পরিচালনা করছে ২২ বিজিবির সদস্যরা।

সোমবার (৮ জুন) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি জানায়, ভারত হতে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পুশইন জনিত ঘটনায় কুড়িগ্রামের সীমান্ত সমুহের সুরক্ষা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে  বর্ডার গার্ড বাংলাদেশ ২২ বিজিবি। এবং সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নতুন করে ঢেলে সাজানোর পাশাপাশি প্রতিটি সীমান্ত বিওপির নিয়মিত টহল ছাড়াও দিন-রাত  কৌশলগত টহল পরিচালনা করছে ২২ বিজিবির সদস্যর।

বিজিবি আরও জানায়, অবৈধ পুশইন প্রতিরোধে সীমান্ত এলাকায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় ভলেন্টিয়ারদের সমন্বয়ে টহল কার্যক্রম, গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, "উদ্ভূত যেকোনো পরিস্থিতি অত্যন্ত পেশাদারিত্বের সাথে মোকাবিলা করতে বিজিবি প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করেছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ দমনে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক শাখার ২০২৬-২৭ টার্মের সভাপতি মাহবুব রাব্বু, সম্পাদক আব্দুল গফুর

আন্তর্জাতিক ডেস্ক

আরমান খান ছামির, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট

সোমবার, ৮ই জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক শাখার ২০২৬-২৭ টার্মের সভাপতি মাহবুব রাব্বু, সম্পাদক আব্দুল গফুর

বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার ২০২৬-২৭ টার্মের নির্বাচনের ভোটগ্রহণ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রম শেষ করে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে। নির্বাচনে শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এবং দিনব্যাপী ক্যাম্পাসে ছিল প্রাণবন্ত পরিবেশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মাহবুব হাসান রাব্বু ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জিল্লুর রহমান খান পেয়েছেন ৪৪ ভোট এবং মোহাম্মদ মুর্শিদ আলম সিদ্দিকী পেয়েছেন ৪১ ভোট।

সহ-সভাপতি পদে মোহাম্মদ সাইফুজ্জামান ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী মোক্তার আহমেদ পেয়েছেন ৪৯ ভোট।

সাধারণ সম্পাদক পদে চার প্রার্থীর মধ্যে মোঃ আব্দুল গফুর সর্বোচ্চ ৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ পদে তসলিম উদ্দিন পেয়েছেন ৬০ ভোট, তানভীর মোহাম্মদ ফয়সাল ১২ ভোট এবং আনোয়ার হোসেন ৭ ভোট পেয়েছেন।

যুগ্ম সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোঃ আলম রানা ৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মনিরুল ইসলাম পেয়েছেন ৭১ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ সোলাইমান ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে মোঃ বাচ্চু মিয়া পেয়েছেন ৫১ ভোট এবং মোঃ খলিল মিয়া পেয়েছেন ৪০ ভোট।

অর্থ সম্পাদক পদে মোহাম্মদ সজীব ৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোঃ মোবারক হোসেন পেয়েছেন ৫৭ ভোট।

প্রচার ও জনসংযোগ সম্পাদক পদে আলমগীর হোসেন ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মোঃ আজহারুল ইসলাম পেয়েছেন ৫৯ ভোট।

সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয়েছে। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

নবনির্বাচিত নেতৃবৃন্দ শিক্ষক সমাজের আস্থার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শিক্ষকদের পেশাগত অধিকার সংরক্ষণ, কল্যাণ নিশ্চিতকরণ, কর্মপরিবেশ উন্নয়ন এবং কারিগরি শিক্ষার মানোন্নয়নে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

সব মিলিয়ে, শিক্ষক সমাজের গণতান্ত্রিক চর্চার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ডিপিআই শিক্ষক সমিতির ২০২৬-২৭ টার্মের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%