১০:১৯ পি.এম
সংসদ ভবন, ১৬ নভেম্বর, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আজ সংসদে উপস্থিত হয়ে জানিয়েছেন যে, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত বাংলাদেশে মোট সরকারি ঋণের পরিমাণ প্রায় ২৩.৩৮ লাখ কোটি টাকা হয়ে দাঁড়িয়েছে।
জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩)-এর একটি প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, মোট ঋণের মধ্যে বৈদেশিক ঋণের পরিমাণ প্রায় ১০ লাখ ৩২৫ কোটি টাকা এবং অভ্যন্তরীণ ঋণের পরিমাণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা।
আমির খসরু আরও জানান, ‘অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, ২০২৬’ (বিনিয়োগ আইন, ২০২৬)-এর আওতায় চলতি অর্থবছরে (২০২৬-২৭ অর্থবছর) ঋণ পরিশোধের জন্য (আসল ও সুদসহ) ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন: মঙ্গলবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শরীয়তপুর ও রাজশাহী এলাকায়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন