ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত


রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে প্রস্তুত

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আগামী নভেম্বরের মধ্যেই জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই তথ্য প্রকাশ করা হয়। বৈঠকে মেগা প্রকল্পটির অগ্রগতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং বা রিঅ্যাক্টর চালুর প্রক্রিয়া আগামী বছরের জুনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

রূপপুরকে একটি আধুনিক তৃতীয় প্রজন্মের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হিসেবে উল্লেখ করে কমিটিকে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড মেনে এবং বিশেষজ্ঞদের কঠোর তত্ত্বাবধানে প্রকল্পের প্রতিটি ধাপ বাস্তবায়ন করা হচ্ছে। বৈঠকে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞদের মূল্যায়নের কথা উল্লেখ করে জানানো হয়, প্রকল্পটির কাজ সঠিক পথে এগোচ্ছে।

এছাড়া বৈঠকে জানানো হয়, বিদ্যুৎ উৎপাদনের পাশাপাশি জেলা পর্যায়ে নিউক্লিয়ার মেডিসিন সুবিধা সম্প্রসারণ এবং দেশের প্রথম গবেষণা জাহাজ (রিসার্চ ভেসেল) নির্মাণের উদ্যোগও চলমান রয়েছে। আশা করা হচ্ছে, নির্ধারিত সময়ের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হবে।

জাতীয় সংসদে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সদস্য হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, সংসদ সদস্য (এমপি) এ জেড এম রেজওয়ানুল হক, মো. আনোয়ারুল ইসলাম, মোহাম্মদ ফাহিম চৌধুরী, কে এম বাবর, সানসিলা জেবরিন, সালাহ উদ্দিন, মারদিয়া মমতাজ, এবং মো. আব্দুল গফুর প্রমুখ অংশগ্রহণ করেন। এ ছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তর-সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি প্রশাসনের আহ্বান: পশু জবাইয়ে নিষেধাজ্ঞা নয়, সম্প্রীতি বজায় রাখুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


জবি প্রশাসনের আহ্বান: পশু জবাইয়ে নিষেধাজ্ঞা নয়, সম্প্রীতি বজায় রাখুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে পশু জবাইয়ের বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রশাসন জানায়, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান উদ্‌যাপনের অধিকার সকলের রয়েছে। তবে, একটি উদ্‌যাপন যেন অন্য কোনো উদ্‌যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সকলকে সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ অক্টোবর রাতে ক্যাম্পাসে খিচুড়ি রান্নাকে কেন্দ্র করে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, যার ফলে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উদ্যোগে ঘটনাস্থলেই তাৎক্ষণিকভাবে বিষয়টির সমাধান করা হয়। পরদিন সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে পারস্পরিক আলোচনা ও বিবৃতির মাধ্যমে বিষয়টি আরো সন্তোষজনকভাবে নিষ্পত্তি করা হয়।

এদিকে, ১৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থীকে শোকজ করার বিষয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়িয়ে পড়লে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে প্রশাসনের অবস্থান পরিষ্কার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন শিক্ষার্থীর আগামী ১৫ অক্টোবর ক্যাম্পাসে পশু জবাইয়ের সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা শুরু হয়। বিষয়টি প্রক্টরের নজরে আসলে, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ বিবেচনায় নিয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ধর্মীয় সম্প্রীতির অবনতি এড়াতে সবাইকে এ ধরনের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

তবে, প্রক্টরের এই আহ্বানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে, এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রশাসনের স্পষ্ট অবস্থান তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসে পশু জবাইসহ যেকোনো অনুষ্ঠান উদ্‌যাপনের এখতিয়ার সবার রয়েছে। তবে, একটি উদ্‌যাপন যেন অন্য কোনো উদ্‌যাপনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে, সে বিষয়ে সকলকে সচেষ্ট থাকতে হবে।

ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করেছে প্রশাসন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাই হোপের সেঞ্চুরি, পলের ৫ উইকেটে সমতায় ফিরল উইন্ডিজ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


শাই হোপের সেঞ্চুরি, পলের ৫ উইকেটে সমতায় ফিরল উইন্ডিজ

শাই হোপ বিধ্বংসী সেঞ্চুরির মাধ্যমে তার দলের জন্য একটি বড় সংগ্রহ নিশ্চিত করেছেন। অপরদিকে, কেমো পল অসাধারণ বোলিং প্রদর্শনের মাধ্যমে রেকর্ড গড়েছেন। তাদের নৈপুণ্যের কারণে ভারত বেশি দূর এগোতে পারেনি। ওয়েস্ট ইন্ডিজ আবারও সিরিজে সমতা ফিরিয়ে এনেছে।

বুধবার রাতে হায়দরাবাদে অনুষ্ঠিত পাঁচ ম্যাচের সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ভারতকে ২৪ রানে পরাজিত করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করে তারা ৩ উইকেটে ২৪৭ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। জবাবে, স্বাগতিক ভারত ২২৩ রানের বেশি করতে পারেনি।

সিরিজের প্রথম ম্যাচে ভারত লিড নিয়েছিল। পরবর্তী টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ সমতা ফিরিয়েছিল। এরপর আবারও ভারত এগিয়ে গিয়েছিল। তবে এবার চতুর্থ ম্যাচ জিতে ক্যারিবিয়ানরা ২-২ সমতা নিশ্চিত করেছে। সিরিজের শেষ ম্যাচেই ট্রফির ভাগ্য নির্ধারিত হবে।

ম্যাচে ক্যারিবিয়ানদের বড় পুঁজি এনে দেওয়ার পেছনে মূল ভূমিকা পালন করেছেন অধিনায়ক হোপ। তিনি শুরু থেকে শেষ পর্যন্ত ৫০ বলের ইনিংসে ৪টি চারের পাশাপাশি ৯টি ছক্কা মেরে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার বয়স ৩৩ বছর।

এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হোপের তৃতীয় সেঞ্চুরি। তিনি এখন ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বাধিক সেঞ্চুরি করার মালিক। এর আগে ক্রিস গেইল ও এভিন লুইসের সঙ্গে তার সেঞ্চুরির সংখ্যা ছিল সমান। হোপের আগের দুই সেঞ্চুরিতেও তিনি ১০২ রানে অপরাজিত ছিলেন।

এছাড়া, শিমরন হেটমায়ার ১২ বলে ৩৩ রান এবং শেরফান রাদারফোর্ড ২৬ বলে ৪৯ রানের অপরাজিত ইনিংস খেলেন।

ভারতের রান তাড়ায় উড়ন্ত শুরু এনে দেন সাঞ্জু স্যামসন। অভিশেক শর্মা অন্য প্রান্তে থাকলেও স্যামসন মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করেন। তবে ফিফটির পর তিনি আর টিকতে পারেননি। ৬টি চার ও ৪টি ছক্কা মেরে ২৩ বলে ৫৬ রান করে তিনি আউট হন।

স্যামসনের বিদায়ের পর ভারত আর জয়ের পথে এগোতে পারেনি। অভিশেক ২৪ বল খেলে ২৯ রান করেন। ইশান কিষান ও শ্রেয়াস আইয়ারও তেমন কিছু করতে পারেননি।

তিলক ভার্মা ও নিতিশ কুমার রেড্ডি কিছু সময়ের জন্য আশা বাঁচিয়ে রাখলেও ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট করতে পারেননি। তিলক ২৫ বলে ৪৩ রান করে আউট হন। নিতিশ ২০ বলে ৪১ রান করেন, যা কেবল পরাজয়ের ব্যবধান কমায়।

কেমো পল ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৪১ রানে ৫ উইকেট দখল করেন। এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার দ্বিতীয় ৫ উইকেট। ২৮ বছর বয়সী এই পেস অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজের হয়ে এই সংস্করণে একাধিক ৫ উইকেট নেওয়ার প্রথম বোলার।

আগামী শনিবার বেঙ্গালুরুতে সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দল মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


নজরুল বিশ্ববিদ্যালয়ে খেলা নিয়ে বিরোধে দফায় দফায় সংঘর্ষ, একাধিক শিক্ষার্থী আহত

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) ক্রিকেট এবং ফুটবল খেলাকে কেন্দ্র করে এই বিরোধ শুরু হয়, যা ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়। রাতের সময়েও দুই পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে একাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের মতে, বিশ্ববিদ্যালয়ের মূল মাঠে ন্যাশনাল প্রিমিয়ার লিগের (এনপিএল) খেলা চলাকালীন মাঠের এক পাশে একটি দল ক্রিকেট খেলছিল এবং অন্য দল ফুটবল খেলছিল। একপর্যায়ে ফুটবল ক্রিকেটের জায়গায় চলে গেলে, তা আনতে গিয়ে ম্যানেজমেন্ট বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী সিফাতের সঙ্গে অন্য শিক্ষার্থীদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এই সময় সিফাতের বিরুদ্ধে গালাগালের অভিযোগ ওঠে।

পরে ইংরেজি সাহিত্য বিভাগের শিক্ষার্থী রবিউল ও শুভ বিষয়টি নিয়ে আলোচনা করতে গেলে তাদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, এক পর্যায়ে ২০তম ব্যাচের এক শিক্ষার্থী পেছন থেকে শুভর মাথায় থাপ্পড় মারেন। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারির ঘটনা ঘটে, যার ফলে কয়েকজন আহত হন।

পরে এক পক্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে রড ও দেশীয় অস্ত্র নিয়ে অবস্থান নেওয়ার অভিযোগ ওঠে। অন্যদিকে ইংরেজি সাহিত্য, লোকপ্রশাসন ও চারুকলা বিভাগের শিক্ষার্থীরা লাঠিসোঁটা নিয়ে জড়ো হন। এই সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ ঘটে। দিনের সংঘর্ষের পর রাতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষ আবার সংঘর্ষে জড়ায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রক্টর ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। তবে, প্রক্টরের উপস্থিতিতেও মারধর ও গালাগালের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও বাধা দেওয়া হয়েছিল। এই ঘটনার কারণে নিরাপত্তাব্যবস্থা ও প্রক্টোরিয়াল বডির ভূমিকা নিয়ে অনেক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।

আহতদের প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। শিক্ষার্থীদের দেওয়া তথ্য অনুযায়ী, রাফি ও চারুকলা বিভাগের রোমান আশঙ্কামুক্ত আছেন। অন্যদিকে, দিদার নামের এক শিক্ষার্থী আহত সেজে হাসপাতালে ব্যান্ডেজ করিয়ে অ্যাম্বুলেন্সে করে চলে গেছেন বলে অভিযোগ করেছেন প্রতিপক্ষের শিক্ষার্থীরা। তবে এই অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ঘটনার পর হাসপাতালে আহত শিক্ষার্থীদের দেখতে যান বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এমদাদুল হুদা, প্রক্টরসহ প্রশাসনের সংশ্লিষ্ট ব্যক্তিরা। এ সময় শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করা এবং সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তারা দ্রুত তদন্ত কমিটি গঠন, দোষীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং ভবিষ্যতে এ ধরনের সংঘর্ষ এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ নভেম্বর থেকে তিন মাসের উৎসবে মাতবে কক্সবাজার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:০২ এম


১ নভেম্বর থেকে তিন মাসের উৎসবে মাতবে কক্সবাজার

কক্সবাজারে তিন মাসব্যাপী ‘কক্সবাজার পর্যটন কার্নিভাল’ আয়োজন করা হচ্ছে, যা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্যটকদের বিনোদনের নতুন সুযোগ সৃষ্টি করবে। এই আয়োজন শুরু হবে আগামী ১ নভেম্বর এবং চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে কক্সবাজার শহরের হোটেল শৈবালসংলগ্ন সমুদ্রসৈকত ও ঝাউবনের প্রায় ৩৫ একর জায়গায় অনুষ্ঠিত হবে এই কার্নিভাল।

আয়োজকদের পরিকল্পনা অনুসারে, এই উৎসব ২৪ ঘণ্টা চলবে। এতে থাকবে প্রায় ১৬টি জোন, যেখানে খাবার, কুটিরশিল্প, যোগব্যায়াম ও মেডিটেশন, শিশুদের বিনোদন, ক্যাম্পিং, খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন রোমাঞ্চকর কার্যক্রমের ব্যবস্থা থাকবে।

আয়োজকরা আশা করছেন, এই কার্নিভালের মাধ্যমে কক্সবাজারে পর্যটকদের অবস্থানের সময় বৃদ্ধি পাবে। একই সঙ্গে দেশি-বিদেশি পর্যটকদের কাছে দেশের প্রধান এই পর্যটন গন্তব্য নতুনভাবে তুলে ধরা সম্ভব হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিও উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের মালিকানাধীন হোটেল শৈবাল ও মোটেল লাবনীর ব্যবস্থাপক রায়হান উদ্দিন আহমেদ জানান, কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যে এবং আন্তর্জাতিক পর্যটন গন্তব্য হিসেবে ব্র্যান্ডিং করার জন্য এই কার্নিভালের উদ্যোগ নেওয়া হয়েছে। এই আয়োজন বাস্তবায়নে বেসরকারি প্রতিষ্ঠান স্পেল বাউন্ড কমিউনিকেশনসের সঙ্গে কাজ করছে পর্যটন করপোরেশন।

রায়হান উদ্দিন আহমেদ আরও জানান, ইতিমধ্যে ঢাকায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব এম. শামীম উদ্দিন জামানের উপস্থিতিতে প্রতিষ্ঠানটির সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। পাশাপাশি কক্সবাজারের জেলা প্রশাসকের উপস্থিতিতে পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

কার্নিভালে খাবারের জন্য থাকবে ফুড জোন, যেখানে দেশি-বিদেশি খাবার, লাইভ ফুড স্টল, বারবিকিউ, আইসক্রিম পারলার ও জুস কর্নার থাকবে। মার্কেট জোন ও ক্র্যাফট ভিলেজে পোশাক, অলংকার, মাটির পণ্য এবং স্থানীয় কারিগরদের তৈরি বিভিন্ন হস্তশিল্প প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে।

ওয়েলনেস জোনে সূর্যোদয়ের সঙ্গে যোগব্যায়াম ও মেডিটেশন করার সুযোগ পাবেন দর্শনার্থীরা। শিশুদের জন্য কিডস জোনে থাকবে আর্ট, বিভিন্ন রাইড ও বিনোদনমূলক কার্যক্রম। ক্যাম্পিং জোনে রাত যাপনের ক্যাম্প, খোলা আকাশের নিচে পাঠাগার, নিজে বারবিকিউ তৈরি, হ্যামক, ক্যাম্পফায়ার এবং টেলিস্কোপ দিয়ে তারাভরা আকাশ দেখার ব্যবস্থা থাকবে।

এছাড়া থাকবে লাইভ আর্ট, ফটো গ্যালারি, খোলা আকাশের নিচে সিনেমা দেখার ব্যবস্থা, ভার্চ্যুয়াল রিয়েলিটি (ভিআর) জোন ও সার্কাস টেন্ট। সমুদ্রসৈকতে কায়াকিং, বাঞ্জি জাম্পিং, গো-কার্ট, বিচ ফুটবল, বিচ হ্যান্ডবল, বিচ ভলিবল, বিচ কাবাডি, ব্যাডমিন্টন ও বালু দিয়ে ভাস্কর্য তৈরির আয়োজনও থাকবে।

বিজয় দিবস, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষেও বিশেষ আয়োজন থাকবে। পাশাপাশি বিচ ভিউ ওপেন থিয়েটারে সমুদ্রের সূর্যাস্তের দৃশ্য উপভোগের সঙ্গে সাংস্কৃতিক পরিবেশনার ব্যবস্থা থাকবে।

রায়হান উদ্দিন আহমেদ বলেন, স্থানীয় উদ্যোক্তা, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী এবং বিভিন্ন অংশীজন তাদের পণ্য ও সেবা দেশি-বিদেশি পর্যটকদের সামনে তুলে ধরার সুযোগ পাবেন। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত করতেও আলোচনা চলছে।

কার্নিভালের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে বলে জানিয়েছেন রায়হান উদ্দিন আহমেদ।

তিনি জানান, আয়োজক প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তাব্যবস্থার পাশাপাশি উল্লেখযোগ্যসংখ্যক আনসার সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। ট্যুরিস্ট পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বিত সহযোগিতায় আয়োজনটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।

বিদেশি পর্যটক বাড়ানোর লক্ষ্য

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, বিশেষ করে বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে নতুন ও ব্যতিক্রমীভাবে উপস্থাপন এবং তাঁদের সংখ্যা বাড়ানোর লক্ষ্যেই আন্তর্জাতিক মানের এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে।

তিনি বলেন, কক্সবাজার বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য। বিগত বছরগুলোতে এখানে বছরজুড়ে পর্যটকদের আগমন বাড়লেও বিদেশি পর্যটকের সংখ্যা তেমন বাড়েনি। তাই পর্যটন মৌসুমে দেশি-বিদেশি পর্যটকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে এবং স্পেল বাউন্ড কমিউনিকেশনস লিমিটেডের পরিচালনায় এই কার্নিভাল অনুষ্ঠিত হবে।

কক্সবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি আবদুল শুক্কুর বলেন, থাইল্যান্ডের ফুকেট ও পাতায়া, মালয়েশিয়ার লংকাউই, ভারতের গোয়া, ইন্দোনেশিয়ার বালি, নেপাল ও ভুটানের মতো জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোতে রাতের বিনোদন ও সরাসরি সংগীত পরিবেশনার ব্যবস্থা রয়েছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে কক্সবাজারেও রাত্রিকালীন বিনোদনের সুযোগ বাড়ানো প্রয়োজন।

সংসদ সদস্য শামীম আরা স্বপ্না বলেন, কক্সবাজারের পর্যটনকে বিশ্বদরবারে তুলে ধরার প্রক্রিয়া নির্ধারণে সরকারের উচ্চপর্যায়ে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। অতীতে কী হয়েছে, তা নিয়ে পড়ে না থেকে সবার সমন্বিত পরামর্শ নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এভাবে কক্সবাজারকে একটি অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিবছর কক্সবাজারে ৩০ লাখের বেশি পর্যটকের সমাগম হয়। তবে বিদেশি পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সমুদ্র উপভোগের বাইরে পর্যাপ্ত বিনোদনের সুযোগের অভাব পর্যটকদের দীর্ঘ সময় অবস্থান না করার অন্যতম কারণ। দীর্ঘমেয়াদি এই কার্নিভালের মাধ্যমে সেই ঘাটতি পূরণের পাশাপাশি কক্সবাজারের পর্যটনশিল্পে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা করছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%