ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ৩ সৌদি নাগরিক নিহত


রিয়াদ বিমানবন্দরে হুথি হামলায় ৩ সৌদি নাগরিক নিহত

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার ফলে সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে তিনজন সৌদি নাগরিক নিহত হয়েছেন। এই তথ্য দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিমানবন্দর লক্ষ্য করে দুটি হামলা সংঘটিত হয়। প্রথম হামলাটি বিমানবন্দর চত্বরে ঘটে এবং দ্বিতীয় হামলাটি রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা সাউদিয়ার একটি বিমানকে আঘাত করে।

বিমান সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে একজন পাইলটও ছিলেন। তবে বর্তমানে বিমানবন্দরের বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: আগারগাঁওয়ে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত, নতুন ভবন ৩১ একরে নির্মিত হবে

হুথি গোষ্ঠী দাবি করেছে যে তারা দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এই বিমানবন্দরে হামলা চালিয়েছে। তারা ইয়েমেন সীমান্তের নাজরান বিমানবন্দর এবং খামিস মুশাইত বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে, যদিও সৌদি আরব এ তথ্য নিশ্চিত করেনি। এর আগে ৬ ও ৭ অক্টোবর অন্য দুটি বিমানবন্দরে হামলায় তিনজন নিহত হয়েছিল।

ইয়েমেনের সরকারি বাহিনী এবং হুথিদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর এই হামলার ঘটনা ঘটে। লোহিত সাগরের কৌশলগত এলাকাগুলো হুথিরা দখল করার পর সংঘাতের মাত্রা আরও তীব্র হয়ে উঠেছে।

গত ২০২২ সালে একটি অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হলেও গত জুলাই মাস থেকে তা ভেঙে পড়েছে এবং হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ও বিমানবন্দরগুলোতে হামলা শুরু করেছে।

সূত্র: আল-জাজিরা।

আরও পড়ুন: মুম্বাইয়ে রুবিওর তলবে চরম বিতর্কে মোদি সরকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন না’ : রাশেদ খাঁন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


‘অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরবেন না’ : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে, অসংখ্য ডিসেম্বর আসবে এবং যাবে, কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসবেন না। তিনি বলেন, বাংলাদেশে ফেরার তো দূরের কথা, আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাহস নেই তার কবর বাংলাদেশে দেওয়ার।

শুক্রবার (৯ অক্টোবর) সকালে মাগুরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন উল্লেখ করেন, আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। তারা ছিল ভারতের আওয়ামী লীগের একটি এক্সটেনশন। সেই এক্সটেনশনের অধিকাংশ সদস্য পালিয়ে গেছে। কিছু দোসর এখনো হম্বিতম্বি করছে। তাদের মোকাবিলায় ছাত্রদলই যথেষ্ট, অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে বিদেশি চাপের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি আমেরিকা কিংবা ভারতের কাছে মাথানত করে দেশ পরিচালনা করবে না। শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র বা ভারত বাংলাদেশকে কোনো চাপ দিচ্ছে- এমন কিছু তার জানা নেই।

ভারতীয় হাইকমিশনারকে উদ্দেশ্য করে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনা একজন দখলদার ছিলেন। তাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে অন্যায় করেছে। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে শেখ হাসিনা এবং শহীদ ওসমান হাদির হত্যাকারীরা, যারা ভারতে পালিয়ে রয়েছে, তাদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করতে হবে। এর আগে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার সুযোগ খুবই কম।

তিনি আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সমালোচনা করেন। তিনি বলেন, একাত্তরে পরাজয় নিশ্চিত বুঝতে পেরে পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। একইভাবে শেখ হাসিনা পরাজয় নিশ্চিত বুঝতে পেরে নির্বিচারে ছাত্র-জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেন। ২০২৪ সালের ৪ জুলাই মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রব্বিকে গুলি করে হত্যা করা হয়।

জামায়াতের আমিরের সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, সরকার পতনের এক মাসের মাথায় আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে জামায়াত মানবতাবিরোধী অপরাধ করেছে। জুলাইকে বিক্রি করে সংসদের আসন ভাগাভাগি করা হয়েছে। অন্যদিকে জুলাই আন্দোলনে এনসিপি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ১৮ মাস ধরে তারা সারা দেশে লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, আরও কিছুদিন সুযোগ পেলে তারা আওয়ামী লীগকেও হার মানাত। বর্তমানে এই গোষ্ঠী আবার আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে।

পরে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় মাগুরা জেলা ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা পাটেকর: অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০০ পি.এম


নানা পাটেকর: অল্পের জন্য আন্ডারওয়ার্ল্ডে যোগ দেননি

ভারতের

প্রখ্যাত অভিনেতা নানা পাটেকর গত

বৃহস্পতিবার গোয়ায় নিজ বাড়িতে মারা

যান। তাকে অচেতন অবস্থায়

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত

ঘোষণা করেন।

বলিউডে

বেশ কিছু শক্তিশালী চরিত্রে

অভিনয়ের জন্য ৭৫ বছর

বয়সি এই অভিনেতার সুনাম

রয়েছে। তবে মুম্বাইয়ের অপরাধ

জগতের সঙ্গে তার পরোক্ষ সম্পৃক্ততা

ছিল। মুম্বাইয়ের কুখ্যাত গ্যাংস্টার মনোহর মানিয়া সুরভের সঙ্গে তার সংশ্লিষ্টতা ছিল।

গ্যাংস্টার মানিয়া সুরভে ছিলেন নানা পাটেকরের মামাতো ভাই।

এক

সাক্ষাৎকারে গ্যাংস্টার মানিয়া সুরভেকে নিয়ে আলাপ করেছিলেন নানা পাটেকর। মানিয়া সুরভের

কাছ থেকেই গ্যাংস্টার চরিত্র সম্পর্কে ধারণা পেয়েছিলেন তিনি।

তবে

এই অভিনেতার মা তাকে অপরাধ জগতের প্রভাব থেকে দূরে রাখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন।

নানা

পাটেকর জানিয়েছিলেন, অপরাধ জগতের সঙ্গে সম্পৃক্ত আত্মীয়দের প্রভাব থেকে রক্ষা করতে পরিবার নিয়ে মুম্বাই ছেড়েছিলেন তার মা।

কৌন

বানেগা করোরপতির ১৬তম সংস্করণের এক পর্বে নানা পাটেকর স্মৃতিচারণ করে বলেন, অভিনয়ের

পথ বেছে না নিলে তিনি হয়তো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে জড়িয়ে পড়তেন।

তিনি

বলেন, শৈশবে এমন লোকজনের সংস্পর্শে থাকায় তিনি বুঝতে পেরেছিলেন যে, অপরাধীরা কেমন আচরণ

করে।

মনোহর

মানিয়া সুরভে কে?

মুম্বাইয়ের

কৃতি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করা মনোহর মানিয়া সুরভে অপরাধ জগতে জড়িয়ে পড়েন। সত্তর

ও আশির দশকে মুম্বাই শহরের অপরাধ জগতের অন্যতম পরিচত মুখ হয়ে ওঠেন তিনি।

একটি

হত্যা মামলায় তাকে কারাগারে নেওয়া হয়। তবে সেখান থেকে পালিয়ে মুম্বাইয়ে ফিরে আসেন।

এরপর নিজের গ্যাং বানান এবং পরবর্তী সময়ে পাঠান গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ত হন।

কুখ্যাত

ডন দাউদ ইব্রাহিমের বড় ভাই শাবির ইব্রাহিমকে ১৯৮১ সালে গুলি করে হত্যা করেন মানিয়া।

এরপর মুম্বাইয়ে গ্যাং ওয়ার চরম আকার ধারণ করে।

এক

বছর পর ১৯৮২ সালে মুম্বাইয়ের ওয়াদালা এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মানিয়া

সুরভে। এ ঘটনায় নিয়ে ২০১৩ সালে ‘শুটআউট অ্যাট ওয়াদালা’ নামের একটি সিনেমা নির্মিত হয়েছিল। সূত্র: মানি কন্ট্রোল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার , (স্টাফ রিপোর্টার) প্রতিনিধি

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


শাহজাদপুর প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত

সমৃদ্ধ সাংবাদিকতা, জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রত্যয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর প্রেসক্লাবের লাইব্রেরি ও অবকাঠামোগত সংস্কার কাজের উদ্বোধন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৩টায় শাহজাদপুর প্রেসক্লাব চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে লাইব্রেরি ও সংস্কার কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রেসক্লাবের লাইব্রেরি প্রতিষ্ঠা ও অবকাঠামোগত সংস্কারের উদ্যোগকে স্থানীয় সাংবাদিকদের জ্ঞানচর্চা, পেশাগত উৎকর্ষ সাধন এবং উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংবাদকর্মীরা। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগ সাংবাদিকদের নিয়মিত অধ্যয়ন, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. এম এ মুহিতের সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত, শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু, সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।

প্রেসক্লাবের লাইব্রেরি ও সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে শাহজাদপুরের সাংবাদিকদের পেশাগত জ্ঞান ও দক্ষতা বিকাশের পাশাপাশি স্থানীয় পর্যায়ে দায়িত্বশীল ও সমৃদ্ধ সাংবাদিকতা চর্চার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইতালিতে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:১০ পি.এম


ইতালিতে ৫০ লাখ ইউরোর ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি

ইতালির ঐতিহ্যবাহী ও বিখ্যাত ওয়াইন প্রস্তুতকারক কম্পানি ‘মার্কেসি আন্তিনোরি’র গুদাম থেকে প্রায় ৫০ লাখ ইউরো মূল্যের (প্রায় ৭০ কোটি টাকা) ৩০ হাজার বোতল দামি ওয়াইন চুরি হয়েছে। শনিবার টাস্কানি অঞ্চলে ঘটে যাওয়া এই ঘটনাকে ইতালির ইতিহাসে ওয়াইন চুরির সবচেয়ে বড় ঘটনা হিসেবে উল্লেখ করেছেন কম্পানির প্রধান নির্বাহী।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ওয়াইনের চালান প্রস্তুতির সময় এই চুরির ঘটনা ঘটে। অন্তত সাতজন মুখোশধারী ব্যক্তি গুদামে প্রবেশ করে অ্যালার্ম ও নিরাপত্তা ক্যামেরা অকার্যকর করে দেয়। এরপর তারা কম্পানির নিজস্ব ফর্কলিফট ব্যবহার করে দুটি বড় ট্রাকে মূল্যবান ওয়াইনের বোতল বোঝাই করে পালিয়ে যায়। চুরি হওয়া ওয়াইনের মধ্যে রয়েছে কম্পানির বিখ্যাত ব্র্যান্ড টিনিয়ানেলো, সোলাইয়া ও গুয়াদো আল তাসো। প্রতি বোতলের বাজারমূল্য ১৫০ থেকে ৫০০ ইউরো।

কম্পানি কর্তৃপক্ষের ধারণা, এটি কোনো সাধারণ চোর চক্রের কাজ নয়। চোরেরা নিশ্চিতভাবেই ওয়াইন বিশেষজ্ঞ ছিল এবং তাদের কাছে কম্পানির ভেতরের গোপন তথ্য ও যাতায়াতের খবর ছিল। কারণ, তারা অত্যন্ত সুনির্দিষ্ট ও মূল্যবান বোতলগুলোই বাছাই করে চুরি করেছে। সোমবার সকালে কর্মীরা গুদামে পৌঁছানোর পর চুরির বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বিখ্যাত ইতালীয় পত্রিকা ‘করিয়েরে দেল্লা সেরা’কে দেওয়া সাক্ষাৎকারে প্রধান নির্বাহী রেনজো কোতারেলা বলেন, ‘ইতালিতে এত বড় মাপের এবং এত মূল্যবান চুরির ঘটনা আগে কখনো ঘটেনি।’

ফিনান্সিয়াল টাইমস-এর সঙ্গে আলাপকালে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘এই ওয়াইনগুলোর অনেক মূল্য আছে এবং আমি জানি না কিভাবে তারা কারো নজরে না পড়েই সারা বিশ্বে এত ওয়াইন বিক্রি করে।’ তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর প্রতি আস্থা রেখে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, টাস্কানের ক্যামেরাভর্তি রাস্তায় ট্রাক দুটি শনাক্ত করা সম্ভব হবে এবং কিছু বোতল উদ্ধার করা যাবে।

১৩৮৫ সালে প্রতিষ্ঠিত প্রাচীন এই পারিবারিক ওয়াইন কম্পানিটি বিশ্বের ১৭০টি দেশে পণ্য রপ্তানি করে। গত বছর তাদের মোট রাজস্ব ছিল ২৬৩ মিলিয়ন ইউরো (২২৩ মিলিয়ন পাউন্ড)। উল্লেখ্য, চলতি বছর ইতালিতে ওয়াইন চুরির হার বেশ বেড়েছে। এর আগে উত্তরাঞ্চলীয় পিডমন্ট অঞ্চলেও এমন বড় চুরির ঘটনা ঘটেছিল, যেখান থেকে লক্ষাধিক ইউরোর ওয়াইন চুরি হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%