১২:৩২ পি.এম
হবিগঞ্জের বাহুবলে ঢাকা-সিলেট মহাসড়কে একটি দ্রুতগামী পিক-আপ ভ্যানের চাপায় মানিক মিয়া (৪০) নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে মহাসড়কের আব্দুল্লাহপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, এ সময় মোহাম্মদ মানিক মিয়া রাস্তা পারাপার হচ্ছিলেন। তিনি স্থানীয় বশিনা গ্রামের মৃত আব্দুস সাত্তারের পুত্র।
অজ্ঞাতনামা পিকআপটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় মানিক মিয়া গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বাবুগঞ্জে মহাসড়কে আগুন দিয়ে বিক্ষোভ: নিষিদ্ধ আ.লীগের সভাপতি স্বপনসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন তালুকদার জানান, ঘটনার খবর পেয়ে হাসপাতালে পুলিশ প্রেরণ করা হয়েছে এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরির পাশাপাশি আইনি প্রক্রিয়া চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন