ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বেরোবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ


তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বেরোবির কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্রদলের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. ফেরদৌস রহমান, প্রক্টর মো. ইসমাইল হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. তানজিউল ইসলাম জীবন এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইলিয়াস প্রামাণিক। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা ও বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও এতে অংশ নেন।

কর্মসূচির শুরুতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও দেশের মানুষের শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: রেলের টিকিটিং সেবা নতুন টেন্ডারে, চালু হবে লোকাল-কমিউটার ট্রেন

দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা, ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণ করা হয়। তাঁদের অংশগ্রহণে কর্মসূচিটি সম্পন্ন হয়।

উল্লেখ্য, তারেক রহমান ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন। এ বছর তাঁর ৬১তম জন্মদিন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিলসহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৭০ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


হামে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১২৭০ রোগী

দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে পাঁচজনের মৃত্যু ঘটেছে। একই সময়ের মধ্যে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৭০ জন।

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকা বিভাগে হাম উপসর্গ নিয়ে দুজন, সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৩৪১ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনটিতে আরও জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১৮৫ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। ফলে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন, যার ফলে মোট নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৯৬৬ জনে পৌঁছেছে।

১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ জন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের হোদেইদা বন্দর খালি করার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


সৌদি নেতৃত্বাধীন জোটের ইয়েমেনের হোদেইদা বন্দর খালি করার নির্দেশ

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হোদেইদা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে দ্রুত বন্দর এলাকা থেকে সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে জোটটির পক্ষ থেকে।

জোটের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে জানান, সংযুক্ত মানচিত্রে চিহ্নিত হোদেইদা বন্দরের নির্দিষ্ট এলাকা থেকে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

তিনি উল্লেখ করেন, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই এই নির্দেশনা প্রদান করা হয়েছে।

লোহিত সাগরের তীরে অবস্থিত হোদেইদা বন্দর ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর হিসেবে পরিচিত। এই বন্দরটি দেশটির হুথি নিয়ন্ত্রিত এলাকা গুলোতে খাদ্য, জ্বালানি ও মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ হিসেবে কাজ করে।

অতএব, বন্দরটি ঘিরে যেকোনো সামরিক উত্তেজনা ইয়েমেনের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং মানবিক সহায়তা কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

তবে, বন্দর খালি করার নির্দেশের পর সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে সেখানে সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


নেত্রকোণায় ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

নেত্রকোণা, ২০ নভেম্বর, ২০২৬ : সহিংসতা, অগ্নিসন্ত্রাস এবং ইসলামবিরোধী দেশদ্রোহী ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আজ নেত্রকোণাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর শহরের মোক্তারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে ‘ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নেত্রকোণা’র উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের সহকারী মহাসচিব গাজী আব্দুর রহীম রুহীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. আনোয়ারুল হক।

ডা. আনোয়ারুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘জনগণের জানমালের ক্ষতি করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘বিএনপি আগামী ৫ বছর সরকারেও থাকবে, রাজপথেও থাকবে। জনগণের অধিকার ও জানমাল রক্ষায় বিএনপি গত ১৭ বছর রাজপথ ছেড়ে যায়নি, যাবেও না।’

ডা. আনোয়ারুল হক বলেন, ‘যারা নেত্রকোণাকে গোপালগঞ্জ বানানোর স্বপ্ন দেখছেন, তারা সাবধান হয়ে যান। নেত্রকোণার মাটিতে কোনো ধরণের সন্ত্রাস কিংবা অন্যায়ের রাজনীতি বরদাশত করা হবে না। জনগণের শক্তির চেয়ে বড় কোনো শক্তি নেই।’

সভাপতির বক্তব্যে গাজী আব্দুর রহীম রুহী বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, এখন থেকে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।’

সমাবেশে অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন- খেলাফত আন্দোলনের জেলা আমির মুফতি আব্দুল বারী, জেপি নেতা অ্যাড. মাহফুজুল হক, জমিয়ত নেতা মো. আবুল বাসার, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবু সায়েম খান, জাতীয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা রতন সরকার, এনসিপি নেতা শুভ, খেলাফত মজলিস নেতা জাকির হোসাইন, ইব্রাহিম খলিল ও মোহাম্মদ জাকির হোসাইন।

বক্তারা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


মাধবপুরে একই দিনে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার

হবিগঞ্জের মাধবপুরে একই দিনে দুটি পৃথক স্থান থেকে দুই তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার, উপজেলার বাঘাসুরা ও বহরা ইউনিয়নের দুটি গ্রাম থেকে লাশগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের বিয়ের দিন ছিল আজ।

নিহতদের নাম হল মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের হরিতলা গ্রামের খেলু মিয়ার মেয়ে স্বর্ণা (২০) এবং বহরা ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সুমাইয়া জান্নাত তন্নী (১৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টার সময় স্বর্ণাকে তার নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। অপরদিকে, একই দিনে সকালে সুমাইয়া জান্নাত তন্নীকে তার ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। এরপর তারা পুলিশকে খবর দেন। খবর পাওয়ার পর মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই তরুণীর লাশ উদ্ধার করে।

এটি উল্লেখযোগ্য যে, শুক্রবারই তন্নীর বিয়ের দিন নির্ধারিত ছিল।

মাধবপুর থানার ওসি সোহেল রানা জানিয়েছেন, দুই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দুটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%