ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মাহফিল


পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকীতে কুরআন খতম ও দোয়া মাহফিল

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পিবিপ্রবি) প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ আয়োজনটি প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় করা হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই বিশেষ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসের কথা স্মরণ করেন। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তাঁর পরিবারের ভূমিকা নিয়ে আলোচনা করেন, যা দেশ গঠন ও গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন: ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

মিলাদ ও দোয়া শেষে বিশেষ মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত শহীদদের রুহের মাগফিরাতও কামনা করা হয়।

এছাড়াও আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা এবং ক্ষতিগ্রস্তদের যথাযথ পুনর্বাসনের জন্য দোয়া করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ও সন্তানের সুস্বাস্থ্য এবং দেশ পরিচালনায় আল্লাহর রহমত ও তৌফিক দানের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

দেশে নাশকতা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো কর্মকাণ্ড থেকে দেশ ও জাতিকে রক্ষার পাশাপাশি পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে মুক্তির জন্যও দোয়া করা হয়।

কুরআন খতম ও দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: তারেক রহমানের ৬২তম জন্মদিনে ময়মনসিংহের ভালুকায় ৬২টি বৃক্ষরোপণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

আন্তর্জাতিক ডেস্ক

এনামুল হক,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


ত্রিশালে দুই বাসের সংঘর্ষ, ফিশারিতে উল্টে পড়ল ইমাম পরিবহন

ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উকিলবাড়ি মোড়ে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইমাম পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে। এ ঘটনায় বাসটির বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।


আজ শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ঢাকাগামী হালুয়াঘাটের ইমাম পরিবহনটি উকিলবাড়ি মোড়ে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা শালবন পরিবহনের পেছনে ধাক্কা দেয়। এতে ইমাম পরিবহনের বাসটি সড়কের পাশের ফিশারিতে উল্টে পড়ে যায়।


ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


তারিখ: ২০ নভেম্বর ২০২৬

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%