ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান


কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি আশেক উল্লাহ, সাধারণ সম্পাদক আবদুর রহমান

কক্সবাজার সাংবাদিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে, যা সাংবাদিকদের আর্থ-সামাজিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা, পেশাগত মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে।

শুক্রবার সন্ধ্যায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের মতামত ও কণ্ঠভোটের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ১২ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

নতুন কমিটিতে দৈনিক নয়া দিগন্তের কক্সবাজার অফিসপ্রধান জি এ এম আশেক উল্লাহ সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং দেশ টিভির কক্সবাজার প্রতিনিধি আবদুর রহমান সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

কমিটির অন্যান্য পদগুলোতে সহসভাপতি হিসেবে মোহাম্মদ উর রহমান মাসুদ (দৈনিক নিরপেক্ষ ও দি ইভনিং নিউজ) নির্বাচিত হয়েছেন, এবং কোষাধ্যক্ষ হিসেবে ইসলাম মাহমুদ (দৈনিক মানবকণ্ঠ) দায়িত্ব গ্রহণ করেছেন।

নির্বাহী কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন—মোহাম্মদ হাশিম (দৈনিক ভোরের ডাক), আনছার হোসেন (দৈনিক আমার দেশ), ইব্রাহিম খলিল মামুন (দৈনিক সমকাল ও বাসস), মাওলানা নুরুল হক চকোরী (দ্য মর্নিং নিউজ), আজাদ মনসুর (বাংলাদেশ বেতার), স ম ইকবাল বাহার চৌধুরী (অগ্রযাত্রা), আনোয়ার হোসাইন (দৈনিক আমার দেশ) ও শামশুল আলম শ্রাবণ (প্রতিদিনের বাংলাদেশ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৭ এম


জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

সাবেক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মন্তব্য করেছেন যে, জিয়া সেদিন তাহেরের সঙ্গে ক্যান্টনমেন্টের বাইরে গেলে তিনি আর ফিরে আসতেন না। তিনি দাবি করেছেন যে, জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে উদ্ধারের কৃতিত্ব জাসদের নয়। তার মতে, জিয়াউর রহমানকে উদ্ধার করতে টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ফোর বেঙ্গলও চেষ্টা করেছিল।

শনিবার, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কর্মকর্তা কল্যাণ সমিতি (রাওয়া) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব মন্তব্য করেন।

ব্রি. সাখাওয়াত বলেন, জাসদের বক্তব্য হচ্ছে, তারা জিয়াউর রহমানকে উদ্ধার করেছে। কিন্তু এই বক্তব্য সঠিক নয়। জিয়াউর রহমানকে উদ্ধার করেছিলেন টু ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি। এ কাজে নেতৃত্বে ছিলেন তৎকালীন কর্নেল মহিউদ্দীন। ফোর বেঙ্গলও তাকে উদ্ধারের চেষ্টা করেছিল।

সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন অভ্যুত্থানের ঘটনাপ্রবাহের বর্ণনা দিতে গিয়ে বলেন, ‘৭ নভেম্বর ভোর ৬টার দিকে তিনি টু ফিল্ডে গিয়ে দেখেন, জিয়াউর রহমান ইউনিটটির অধিনায়কের কার্যালয়ে বসে আছেন। তার পাশে ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত ডিরেক্টর অব মিলিটারি অপারেশন্স (ডিএমও) লেফটেন্যান্ট কর্নেল নুরউদ্দীন খান। আধা ঘণ্টা পর কর্নেল তাহের গণবাহিনীর সদস্যদের নিয়ে টু ফিল্ডে আসেন। সেখানে জিয়াউর রহমানের সঙ্গে তার কথা হয়। তাহের জিয়াকে তাদের সঙ্গে যেতে এবং সৈনিকদের সামনে তাদের ২১ দফা বা ১৭ দফা দাবি মেনে নেওয়ার কথা বলতে বলেন। তবে জিয়াউর রহমান তাতে রাজি হননি। তিনি আগেই রেডিও ও টেলিভিশনে নিজের বক্তব্য পাঠিয়ে দিয়েছেন তুলে ধরে কোথাও যেতে অস্বীকৃতি জানান।

জিয়াউর রহমানকে একবার বাইরে নিয়ে যেতে পারলে তিনি আর ফিরে আসতেন না। এতে কর্নেল তাহের ও জাসদের একাংশ নিজেদের পরিকল্পনা অনুযায়ী রাষ্ট্রক্ষমতা দখল করতে পারত, দাবি করেন সাখাওয়াত হোসেন।

জিয়াউর রহমানকে উদ্ধারে টু ফিল্ড ও ফোর বেঙ্গলের ভূমিকার কথা তুলে ধরে সাখাওয়াত হোসেন বলেন, ওই দুটি ব্যাটালিয়নের সদস্যরা তাকে অন্য কোথাও যেতে দেননি এবং টু ফিল্ড তাকে আগেই উদ্ধার করে নিয়ে আসে।

৭ নভেম্বরের ঘটনাপ্রবাহ বিশ্লেষণ করতে গিয়ে সাখাওয়াত হোসেন তৎকালীন কিছু অমীমাংসিত রহস্যের প্রসঙ্গও সামনে আনেন। তিনি বলেন, অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের ওই উত্তাল সময়ে কর্নেল হুদা কেন সম্পূর্ণ একটি ব্যাটালিয়ন (১০ বেঙ্গল) নিয়ে ঢাকায় প্রবেশ করেছিলেন, তা আজও বড় রহস্য।

মূলত জাসদের গণবাহিনীর পাশাপাশি কর্নেল হুদাদের এমন সামরিক পদক্ষেপের পেছনের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, ইতিহাসের সেই অজানা দিকটি তুলে ধরতেই এ প্রসঙ্গ টানার কথা বলেন তিনি।

সাখাওয়াত হোসেন জিয়াউর রহমানের সাহসিকতা ও দূরদর্শিতা প্রসঙ্গে বলেন, জিয়াউর রহমানের সততা ও সাহসিকতা ছিল অনন্য। তিনি হকি মাঠে লোডেড রাইফেল হাতে থাকা উচ্ছৃঙ্খল ট্রুপসদের সামনে নির্ভয়ে দাঁড়িয়ে তাদের শান্ত করেন। তার মনে কোনো প্রতিশোধস্পৃহা ছিল না।

খালেদ মোশাররফ, কর্নেল হুদা এবং হায়দারকে বাঁচানোর জন্য তিনি নওয়াজেশ উদ্দিনকে সরাসরি নির্দেশ দিয়েছিলেন তুলে ধরে সাবেক সেনা কর্মকর্তা সাখাওয়াত বলেন, সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা ও অমুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যকার বিভেদ দূর করে মেজর জিয়া রিকনসিলিয়েশন বা ঐক্য প্রতিষ্ঠা করেছিলেন এবং সেনাবাহিনীর বিস্তৃতি ঘটিয়েছিলেন। জিয়াউর রহমান ভারতকেন্দ্রিক পররাষ্ট্রনীতি থেকে বের হয়ে এসে স্বাধীন নীতির সূচনা করেন তুলে ধরে তিনি বলেন, প্রথম দেশ হিসেবে তিনি চীন সফর করেন এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়ন করে আল কুদস কমিটিতে ভূমিকা রাখেন।

তিনি আরো বলেন, আমরা আমাদের পররাষ্ট্রনীতি আজ পর্যন্ত ঠিক করতে পারিনি। আমরা অনেক বছর ভারতকেন্দ্রিক থেকেছি। আমি কেন পার্শ্ববর্তী ভারতে দায়ী করব, ভারতীয় হলে আমিও তাই করতাম। বাংলাদেশের সেই সাহস নেই দাবি করে সাখাওয়াত হোসেন বলেন, যদিও ইরানের সাথে আমাদের তুলনা চলে না, কিন্তু আমাদের উচিত তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া।

স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, আমাদেরও শর্তযুক্ত বিদেশি ঋণ পরিহার করে নিজেদের পায়ে দাঁড়াতে হবে এবং স্বাধীনভাবে জাতীয় সিদ্ধান্ত নিতে হবে। গত ১৫ বছরে সেনাবাহিনীর পেশাদারত্ব ও নৈতিকতা ধ্বংস করা হয়েছে মন্তব্য করে সাখাওয়াত বলেন, একটি দেশকে শক্তিশালী করতে হলে সেনাবাহিনীকে পুনরায় চরম পেশাদারত্বে ফিরে যেতে হবে।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মোদাসসের হোসেন খান বীর প্রতীক অন্তর্বর্তী সরকারের সংস্কার ও নির্বাচন নিয়ে সমালোচনা করে বলেন, ড. ইউনূসকে আমি এখনো দাঁড়িয়ে বলবো সবার সামনে, উনি মস্ত বড় একটা অপরাধ করে গেছেন। তড়িঘড়ি করে অল্প সময়ের মধ্যে ইলেকশনটা দিয়ে জাতির ক্ষতি করে দিয়ে গেছেন। এটা তো আপনার ম্যান্ডেট ছিল না।

মোদাসসের হোসেন খান গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতনের পর দেশের হাল ধরা অন্তর্বর্তী সরকারের প্রধান মুহাম্মদ ইউনূসের উদ্দেশে বলেন, জনতা এবং ছাত্ররা আপনাকে ক্ষমতায় বসিয়েছে। আপনি কথা দিয়েছেন সংশোধন করবেন, স্বৈরাচারদের বিচার করবেন, হত্যার বিচার করবেন। এই কাজগুলো তো করলেন না। হঠাৎ করে আপনি রাজনৈতিক দলের চাপে নির্বাচন দিলেন।

একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের কথায় কান দিয়ে সংস্কার না করেই মুহাম্মদ ইউনুস জাতির ক্ষতি করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম, ভূরাজনীতি গবেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. আমিনুল করিম, রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আবদুল হক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সাবেক অধ্যাপক আবদুল লতিফ মাসুম, প্রতিরক্ষা ও সামরিক বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আবু রুশদ, অবসরপ্রাপ্ত মেজর মো. দেলোয়ার হোসেন খান প্রমুখ।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ এম


সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ন সদস্য সচিব সারজিস আলম ফেসবুকে ফ্যাসিবাদ হাসিনাকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। তার পোস্টে তিনি উল্লেখ করেন, "গণহত্যাকারী হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চায়, সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না।"

শনিবার রাতে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেসবুক পেজে তিনি এই মন্তব্য করেন এবং একটি ফটোকার্ডও প্রকাশ করেন। সারজিস আলমের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো- "গণহত্যাকারী হাসিনা যে ডিসেম্বরে ফিরতে চায়, সেই অলীক ডিসেম্বর বাংলাদেশে কখনোই আসবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৮ এম


মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার

মাদারীপুরের ডাসারে জমি সংক্রান্ত বিরোধের কারণে চাঁন মিয়া মাতুব্বর নামে এক কৃষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রধান আসামি জাকির সরদারকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের আটিপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া জাকির ওই এলাকার আমজাদ সরদারের ছেলে। আহত চাঁন মিয়া মাতুব্বর (৪০) একই এলাকার বাদশা মাতুব্বরের ছেলে।

ভুক্তভোগীর স্বজনরা জানান, আটিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইলিয়াস হাওলাদারের সঙ্গে একই এলাকার জাকির সরদারের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ইলিয়াস বিদেশে অবস্থান করায়, চাঁন মিয়া মাতুব্বর, যিনি আমেরিকা প্রবাসীর আত্মীয়, জমিজমা দেখভাল করেন। এই বিষয়টি নিয়ে ক্ষিপ্ত হয়ে জাকির লোকজন নিয়ে শুক্রবার রাতে একা পেয়ে চাঁন মিয়ার ওপর হামলা চালায়।

হামলার সময় কৃষককে কুপিয়ে জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর মামলা হলে শনিবার রাতে প্রধান অভিযুক্ত জাকির সরদারকে গ্রেফতার করে পুলিশ।

ভুক্তভোগী চাঁন মিয়া মাতুব্বর বলেন, ‘জাকির দেশীয় অস্ত্র ও দলবল নিয়ে আমার ওপর হামলা চালায়। পূর্ব শত্রুতার জেরে এটা করে জাকির। আমি তার এবং তার দলের লোকজনের কঠিন বিচার চাই।’

এ বিষয়ে মাদারীপুরের ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান মাহমুদ জানান, কৃষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার মূলহোতা জাকির সরদারকে পুলিশ গ্রেফতার করেছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%