ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়নের আওতায় আনা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি


অধিভুক্ত কলেজগুলোকে বড় পরিসরে সবুজায়নের আওতায় আনা হবে: জাতীয় বিশ্ববিদ্যালয় ভিসি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, পরিবেশ সুরক্ষা ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় অধিভুক্ত সব কলেজকে বড় পরিসরে সবুজায়নের কর্মসূচির আওতায় আনা হবে।

আজ বুধবার সকালে কক্সবাজার সিটি কলেজ পরিদর্শন শেষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ড. আমানুল্লাহ উল্লেখ করেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের নেওয়া পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে অধিভুক্ত কলেজগুলোতে বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব কার্যক্রমকে জোরদার করা হবে।

আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এসময় তিনি শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের জন্য কলেজে ল্যাংগুয়েজ ক্লাব প্রতিষ্ঠার নির্দেশনা দেন এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে ১২ হাজার গাছ লাগানোর পরিকল্পনার কথা জানান।

প্রযুক্তিভিত্তিক প্রশাসনিক সংস্কারের প্রসঙ্গে ভিসি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় দ্রুত ডিজিটাল, ক্যাশলেস ও পেপারলেস ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক সেবা আরো দ্রুত, সহজ ও স্বচ্ছ করা হচ্ছে।

সেশনজট কমানোর সাফল্যের চিত্র তুলে ধরে তিনি বলেন, ‘বর্তমানে মাত্র ২৭ কর্মদিবসের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে, যা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি বড় অর্জন। প্রায় ৬৫ লাখ শিক্ষার্থীর বিশাল পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ে ফল প্রকাশের এই কর্মযজ্ঞের পেছনে শিক্ষক ও কর্মকর্তাদের আন্তরিক প্রচেষ্টা প্রশংসনীয়।’

যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে উচ্চশিক্ষাকে কর্মমুখী করার বিষয়ে ড. আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের কর্মজীবন ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম পরিমার্জন ও সংশোধন করা হচ্ছে। একই সঙ্গে তাদের জন্য দক্ষতাভিত্তিক বিভিন্ন আধুনিক কোর্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যদিবস ২৫ অক্টোবর

কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আখতার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক দপ্তরের পরিচালক মোহাম্মদ শফিউল করিমসহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


মেহেরপুরে গ্রাম আদালত নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত

মেহেরপুর, ২৩ সেপ্টেম্বর ২০২৬ : আজ জেলায় ‘গ্রাম আদালত সক্রিয়করণ-৩য় পর্যায়’ প্রকল্পের আওতায় গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা পরিচালনার উদ্দেশ্যে স্থানীয় অংশীজনদের সঙ্গে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভাটি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক শিল্পী রানী রায়।

সভাটির সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) তরিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নাসিমা খাতুন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ, এবং গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন প্রমুখ।

জেলা প্রশাসক শিল্পী রানী রায় সভায় বলেন, "যারা গ্রাম আদালতের কার্যক্রম বাস্তবায়ন ও পরিদর্শনের সঙ্গে যুক্ত, তাদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গ্রাম আদালতকে কার্যকর ও সক্রিয় করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। গ্রাম আদালতের কার্যক্রম যত বেশি সক্রিয় হবে, সাধারণ মানুষের মধ্যে এর প্রতি আস্থা তত বেশি বাড়বে।"

সভায় গ্রাম আদালত কার্যক্রমের বিভিন্ন দিক, জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় অংশীজনদের সম্পৃক্ততা এবং কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


শিক্ষকদের শুধু ডিগ্রি নয়, নৈতিকতা ও দায়িত্ববোধ থাকতে হবে: ইউজিসি চেয়ারম্যান

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, ২০২৬ : বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মন্তব্য করেছেন যে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য কেবল উচ্চতর ডিগ্রি, গবেষণা এবং একাডেমিক দক্ষতা থাকা যথেষ্ট নয়; তাদের নৈতিকতা, দায়িত্ববোধ, সততা এবং মূল্যবোধও রক্ষা করতে হবে।

গতকাল মঙ্গলবার রাতে গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সিডিএমে ১০ দিনব্যাপী ‘মাস্টার ট্রেইনার’ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

আজ বুধবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর বক্তব্যের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘শিক্ষককে শিক্ষার্থী ও সমাজের মানুষ একজন আদর্শ ব্যক্তি হিসেবে অনুসরণ করেন। ফলে একজন শিক্ষকের আচরণ, মূল্যবোধ ও দায়িত্বশীলতা শিক্ষার্থীদের ব্যক্তিত্ব ও ভবিষ্যৎ জীবন গঠনে গভীর প্রভাব ফেলে। শিক্ষকেরা শুধু পাঠদান করেন না; শিক্ষার্থীদের চিন্তা, আচরণ ও সামাজিক দায়িত্ববোধ গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

উচ্চশিক্ষার মানোন্নয়নে সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ জানান, উচ্চশিক্ষার ইতিবাচক রূপান্তরের লক্ষ্যে সরকার ও ইউজিসি যৌথভাবে একটি কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করছে। এই পরিকল্পনার আওতায় শিক্ষার্থী ও শিক্ষকদের ডিজিটাল সাক্ষরতা, সফট স্কিল এবং নৈতিকতা ও মূল্যবোধ উন্নয়নে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হবে, যা আগামী নভেম্বর থেকে কার্যকর করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনার উদ্দেশ্যে মাস্টার ট্রেইনার তৈরি করা হচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকেরা নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে অন্যান্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন এবং ইউজিসির কর্মসূচির অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন।

গবেষণা ও পিএইচডি ফেলোশিপ প্রসঙ্গে ইউজিসি চেয়ারম্যান বলেন, আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ৫০০ জনকে পিএইচডি ফেলোশিপ দেওয়ার পরিকল্পনা করছে ইউজিসি। এ বছর গত বছরের তুলনায় ফেলোশিপের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, তবে মানসম্মত প্রার্থীর সংকট রয়েছে। দেশে গবেষণার জন্য পর্যাপ্ত অর্থ ও সুযোগ রয়েছে উল্লেখ করে তিনি সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানান।

অনুষ্ঠানে হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমির ডিন অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, হিট প্রকল্পের কনসালট্যান্ট অধ্যাপক ড. মোহাম্মাদ মনিনুর রশিদ, অধ্যাপক ড. মো. আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ-উল-ইসলাম, ব্রিটিশ কাউন্সিলের হায়ার এডুকেশন প্রকল্পের সিনিয়র এডুকেশন কনসালট্যান্ট অধ্যাপক ড. মার্ক ও’হারা, ব্রিটিশ কাউন্সিলের ডেপুটি ডিরেক্টর মারিয়া রেহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্ছেদ অভিযানে হামলার পর অনুতপ্ত যুবককে মানবিক দৃষ্টিতে মুক্তি দিল প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


উচ্ছেদ অভিযানে হামলার পর অনুতপ্ত যুবককে মানবিক দৃষ্টিতে মুক্তি দিল প্রশাসন

মানিকগঞ্জের ঘিওরে আদালতের নির্দেশে জমির দখল পুনরুদ্ধারের লক্ষ্যে উচ্ছেদ অভিযান চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় একজন ভেকু চালক আহত হন। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা মৌজায় এই ঘটনা ঘটে। ঘটনার পর আটক হওয়া ব্যক্তি নিজের ভুলের জন্য ক্ষমা চাওয়ার কারণে এবং অসুস্থ হয়ে পড়ায় সহকারী কমিশনার (ভূমি) তাঁকে মানবিক দৃষ্টিতে মুক্তি দেন।

উপজেলা ভূমি অফিস ও পুলিশ সূত্রে জানা যায়, ফুলহারা মৌজার ৬ শতাংশ জমির দখল নিয়ে মোজায়াল হক মুকা, মোহাম্মদ সেলিম বেপারী, রেহনা বেগম ও রোকসানা আক্তারের আবেদনের প্রেক্ষিতে গত ৬ আগস্ট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত উচ্ছেদ ও দখল পুনরুদ্ধারের নির্দেশ প্রদান করেন।

আদালতের নির্দেশনা অনুযায়ী, বুধবার সকাল ১০টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানভীর ইসলামের নেতৃত্বে ঘিওর থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা অভিযানে অংশ নেন। সকাল সাড়ে ১১টার দিকে উচ্ছেদ চলাকালে মো. শরিফুল ইসলাম হঠাৎ উত্তেজিত হয়ে ভেকুর দিকে ইট ছুড়ে মারেন। ইটের আঘাতে ভেকুর কাচ ভেঙে চালক অজয় মন্ডল বুকে আঘাত পেয়ে আহত হন। তাঁকে দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং পুলিশ ঘটনাস্থল থেকে শরিফুল ইসলামকে আটক করে।

আটকের পর শরিফুল ইসলাম ঘটনার জন্য গভীর অনুশোচনা প্রকাশ করেন। তিনি জানান, পরিস্থিতির আকস্মিকতায় নিজের রাগ সংবরণ করতে না পেরে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন। একই সাথে তিনি নিজের ভুল স্বীকার করে চালক ও প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থনা করেন। শরিফুল অসুস্থ বোধ করতে শুরু করলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তানভীর ইসলাম তাঁকে মানবিক দৃষ্টিতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

দীর্ঘ ২৫ বছর পর আদালতের রায়ে জমির দখল ফেরত পেয়ে আবেদনকারী মোহাম্মদ সেলিম বেপারী সন্তোষ প্রকাশ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিসের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিসের

মোহাম্মদ সাইফউদ্দিন হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে এশিয়ান গেমস থেকে বাদ পড়েছেন। তার পরিবর্তে বাংলাদেশ দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আলিস আল ইসলামকে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে আলিস আল ইসলামের নাম প্রকাশ করেছে।

আলিস সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে সিরিজে অংশগ্রহণ করেছেন। সেই সিরিজে তার পারফরম্যান্সের ভিত্তিতে তাকে দলে নেওয়া হয়েছে।

সাইফউদ্দিন ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে শারীরিক পরীক্ষা ও এমআরআই করার পর তার চোট নিশ্চিত হয়।

বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হতে প্রায় তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে। ফলে, বলা যায় তিনি পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন।

বিসিবির ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, "১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%