ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যদিবস ২৫ অক্টোবর


অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যদিবস ২৫ অক্টোবর

ঢাকা, ১৮ অক্টোবর, ২০২৬ : চলমান অবকাশকালীন ছুটির পর বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রথম কার্যদিবস আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী একটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন যে, চলমান অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হবে ২৫ অক্টোবর।

প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা ওই দিন সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত 'সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ড' এ বিজ্ঞ এটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং অন্যান্য আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, মন্তব্য দিল্লির হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১১ পি.এম


এআইয়ের ব্যবহার রুখতে আদালতে কৃতি, মন্তব্য দিল্লির হাইকোর্ট

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির একজন জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন সম্প্রতি দিল্লি হাইকোর্টে নিজের ব্যক্তিত্বের অধিকার সুরক্ষিত রাখার জন্য আবেদন করেছেন। তিনি আইনি সুরক্ষা দাবি করেছেন, যাতে তার নাম, মুখ, ছবি ও কণ্ঠস্বর অথবা পরিচিতি অনুমতি ছাড়া বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করা না হয়।

বর্তমানে বিনোদন জগতের তারকাদের নাম ও ছবি বাণিজ্যিক উদ্দেশ্যে অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। এআই দ্বারা তৈরি কনটেন্ট, ডিপফেক এবং ডিজিটাল ছদ্মপরিচয়ের মাধ্যমে তারকাদের পরিচয় ব্যবহারের মতো বিষয়গুলো আদালতে মামলা সৃষ্টি করছে। কৃতি শ্যাননের মতো একাধিক তারকা এর আগে নিজেদের নাম, চেহারা ও কণ্ঠের সুরক্ষা নিয়ে আদালতে আবেদন করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর) এই মামলার শুনানিতে আদালত ব্যক্তিত্বের অধিকার নিয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করে। আদালত এ অধিকার কী কী বিষয়কে সুরক্ষা দেয়, তা স্পষ্ট করতে প্রাসঙ্গিক রায় ও আইনি গবেষণাপত্র জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে। দিল্লি হাইকোর্ট জানিয়েছে, আইনজীবীদের জমা দেওয়া রায় ও গবেষণাপত্র পর্যালোচনা করে বিস্তারিত আদেশ প্রদান করা হবে। মামলাটির পরবর্তী শুনানি ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে।

বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরবের এজলাসে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। কৃতি শ্যাননের পক্ষে আদালতে আইনজীবী প্রবীণ আনন্দ উপস্থিত ছিলেন। শুনানির শুরুতে বিচারপতি জানতে চান— ব্যক্তিত্বের অধিকার আওতায় কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে পারে। আদালত আইনি সীমা ও পরিধি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চেয়েছে।

কৃতির আইনজীবীকে এ বিষয়ে প্রাসঙ্গিক বিচারবিভাগীয় রায়, গবেষণাপত্রসহ অন্যান্য আইনি নথির সংকলন জমা দিতে বলা হয়েছে। আদালতের সামনে এ অধিকার সম্পর্কে তার নিজস্ব আইনি ব্যাখ্যা তুলে ধরার জন্যও বলা হয়েছে।

এদিকে, কৃতি শ্যাননকে সর্বশেষ ‘ককটেল ২’ সিনেমায় দেখা গেছে। ১৯ জুন মুক্তি পাওয়া সিনেমাটি তেমন সাফল্য অর্জন করতে পারেনি। সিনেমার গল্পের দুর্বলতা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। কৃতির সঙ্গে সিনেমায় শহীদ কাপুর ও রাশমিকা মান্দানা জুটি বেঁধে কাজ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? বললেন ব্রেট লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে কি গতি কমাচ্ছেন ফাস্ট বোলাররা? বললেন ব্রেট লি

আন্তর্জাতিক ক্রিকেটে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতিতে বল করে আলোড়ন সৃষ্টি করেছিলেন ব্রেট লি। তবে বর্তমান প্রজন্মের পেসারদের মধ্যে সেই গতির অভাব লক্ষ্য করা যাচ্ছে। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগের বাড়তি চাপ, দীর্ঘ ক্যারিয়ার এবং আর্থিক নিরাপত্তার চিন্তায় বোলাররা নিজেদের সর্বোচ্চ গতির দিকে ফিরে আসছেন কি না, সেই প্রশ্ন তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার।

‘উইজডেনস স্কুপ এক্সটেন্ডেড’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে লি উল্লেখ করেন, বর্তমানে ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম এমন বোলারের সংখ্যা খুবই কম। তার মতে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বিস্তার এবং সেখানে বিপুল অর্থের প্রলোভন পেসারদের বোলিংয়ের গতির চেয়ে ফিটনেস ধরে রাখার দিকে বেশি মনোযোগী করে তুলতে পারে।

আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্রুততম বোলারদের মধ্যে একজন হলেন ব্রেট লি। ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনি ঘণ্টায় ১৬০ দশমিক ৮ কিলোমিটার গতিতে বল করেছিলেন। তার চেয়ে দ্রুত বল করার রেকর্ড রয়েছে কেবল পাকিস্তানের শোয়েব আখতারের। ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে শোয়েব ঘণ্টায় ১৬১ দশমিক ৩ কিলোমিটার গতিতে বল করেছিলেন।

এরপর থেকে ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির মাইলফলক ছুঁতে পেরেছেন খুব কম বোলার। আধুনিক ক্রিকেটে নিয়মিত ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে সক্ষম এমন পেসারের সংখ্যা হাতেগোনা।

লি আশা প্রকাশ করেন, তরুণ পেসাররা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা কাজে লাগিয়ে গতির নতুন সীমা ছোঁয়ার চেষ্টা করবেন। তার ভাষায়, ‘আমি চাই বোলাররা ঘণ্টায় ১৬০ কিলোমিটার গতির মাইলফলক ছোঁয়ার চ্যালেঞ্জ নিক। কিন্তু এখন তেমনটা দেখছি না। তরুণ ফাস্ট বোলারদের দৌড়ে এসে প্রচণ্ড গতিতে বল করতে দেখতে চাই।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আর্থিক সুবিধা বোলারদের মানসিকতায় পরিবর্তন আনছে কি না, সেই প্রশ্নও তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা। তার মতে, একজন বোলার হয়তো এখন ভাবছেন, বিশ্বের সাত-আটটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাবেন। সেখান থেকে বিপুল অর্থ আয় করে ১৫ থেকে ২০ বছর, এমনকি ১০ বছরের ক্যারিয়ার দিয়েও ভবিষ্যৎ নিরাপদ করতে পারবেন।

লি বলেন, ‘সেটা করতে হলে আপনাকে ক্রিকেট মাঠে থাকতে হবে। সে ক্ষেত্রে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির মাইলফলক হয়তো আর তাদের কাছে ততটা আকর্ষণীয় মনে হচ্ছে না। বরং তারা ঘণ্টায় ১৩৫ থেকে ১৪০ কিলোমিটার গতির মধ্যে থাকতে চাইছেন, যাতে শরীরের ওপর চাপ কম পড়ে।’

বোলারদের এমন প্রবণতাকে উদ্বেগের বিষয় হিসেবে দেখছেন লি। কারণ, দর্শক হিসেবে তিনি পেসারদের দৌড়ে এসে প্রচণ্ড গতিতে বল করতে দেখতে চান। তার মতে, আধুনিক ক্রিকেটে দীর্ঘদিন ফিট থাকার চিন্তা গুরুত্বপূর্ণ হলেও ফাস্ট বোলারদের আগ্রাসন ও গতির চ্যালেঞ্জ হারিয়ে যাওয়া উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


সাজেক থেকে ফেরার পথে চাঁদের গাড়ি উল্টে ৭ পর্যটক আহত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি থেকে ফেরার সময় চাঁদের গাড়ি (জিপ) উল্টে গিয়ে অন্তত ৭ জন পর্যটক আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে সাজেকের হাউসপাড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন।

আহত সাত পর্যটক মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাসিন্দা। দুর্ঘটনার পর দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে আজাহার মিয়া (৬০), শাহানারা আক্তার, আরিফুর রহমান (৩৫), মো. সোহরাব (২৬), নাসরিন (৩৫), মো. শাহজাহান (৪৫) ও আশা (১৩) রয়েছেন। তাদের মধ্যে আজাহার মিয়া ও শাহানারা আক্তারের অবস্থা গুরুতর। দুর্ঘটনায় নাসরিনের মাথায় আঘাত লেগেছে, মো. শাহজাহানের হাত কেটে গেছে এবং কিশোরী আশার ডান হাত ভেঙে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নাচোল উপজেলার ১নং কসবা ইউনিয়নে কৃষক-কৃষাণীদের সংগঠিত করার রাজনৈতিক কাজে বাধা প্রদান, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং নারী রাজনৈতিক কর্মী মরিয়ম বেগমকে মানসিকভাবে হেনস্থা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় গণসংহতি আন্দোলন নাচোল উপজেলা অফিসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নাচোল উপজেলা আহ্বায়ক নূরুদ্দীন। লিখিত বক্তব্যে জানানো হয়, কসব ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে কৃষক-কৃষাণীদের সংগঠিত করার কাজ চলছিল। এই কার্যক্রম চলাকালে গত ২ অক্টোবর স্থানীয় মইনুল নামের এক ব্যক্তির নেতৃত্বে কিছু স্বার্থান্বেষী ব্যক্তি মরিয়ম বেগমকে অশালীন ভাষায় গালিগালাজ, মানসিকভাবে হেনস্থা এবং মিথ্যা তথ্য ছড়িয়ে হয়রানি করে।

বক্তারা অভিযোগ করেন, অভিযুক্তরা মিথ্যা অভিযোগে মরিয়ম বেগমকে অবরুদ্ধ করে রেখে গ্রাম পুলিশ ডেকে আনে এবং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিডিও ধারণ করে। পরবর্তীতে 'নাচোল বার্তা' নামের একটি ফেসবুক পেজ থেকে সেই ভিডিও প্রকাশ করে রাজনৈতিক ও সামাজিকভাবে তার চরিত্রহনন ও অপপ্রচার চালানো হয়।

সংবাদ সম্মেলন থেকে বক্তারা এই অন্যায় ও কুৎসিত ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ৩ দফা দাবি তুলে ধরেন:

১. আইনের আওতায় আনা: মূল হোতা মইনুল ও অপপ্রচারকারী ফেসবুক পেজের এডমিনসহ ঘটনায় জড়িত ৪-৫ জনের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

২. রাজনৈতিক স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ: নাচোল উপজেলার কসবা ইউনিয়নসহ যেকোনো এলাকায় গণসংহতি আন্দোলনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়া বন্ধ করতে হবে।

৩. নারী কর্মীদের নিরাপত্তা: মাঠে-ঘাটে কাজ করা নারী রাজনৈতিক কর্মীদের সার্বিক নিরাপত্তা এবং নির্বিঘ্নে কাজ করার গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মরিয়ম বেগম নিজে উপস্থিত থেকে তার ওপর ঘটে যাওয়া নিপীড়নের কথা তুলে ধরেন। এতে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য মুরাদ মোর্শেদ এবং রাজশাহী বিভাগীয় সম্পাদক জুয়েল রানা।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ভয়ভীতি প্রদর্শন, অপপ্রচার কিংবা প্রশাসনিক হুমকি দিয়ে গণসংহতি আন্দোলনের রাজপথের লড়াই ও সাংগঠনিক কর্মকাণ্ড দমন করা যাবে না। অবিলম্বে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%