ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা


যুক্তরাষ্ট্রে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রে ভ্রমণের ইচ্ছা পোষণকারী বাংলাদেশিদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস একটি নতুন সতর্কবার্তা প্রকাশ করেছে। এই সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চাইলে চিকিৎসাজনিত জরুরি অবস্থার খরচসহ প্রয়োজনীয় পর্যাপ্ত আর্থিক সামর্থ্য নিশ্চিত করার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।

সোমবার দূতাবাসের ফেসবুক পেইজে প্রকাশিত এই বার্তায় বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের পরিকল্পনা করার সময় নিশ্চিত করুন যে, ভ্রমণের সময় যদি কোনো ধরনের বিঘ্ন ঘটে অথবা চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতির খরচ আপনার দ্বারা বহন করার মতো পর্যাপ্ত আর্থিক সামর্থ্য আপনার রয়েছে।

এছাড়াও, এতে আরও বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ দিয়ে পরিচালিত সুবিধার অপব্যবহার করলে তা 'স্থায়ী পরিণতির' কারণ হতে পারে। এই কারণে ভবিষ্যতে আপনাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ, পড়াশোনা কিংবা কাজ করার ক্ষেত্রে অযোগ্য হিসেবে বিবেচনা করা হতে পারে।

আরও পড়ুন: এক পয়সাও নয়ছয় সহ্য করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ পি.এম


বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবির-ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদল এবং ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার একটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় দিনব্যাপী আয়োজিত শাখা ছাত্রশিবিরের 'জুলুমের বিরুদ্ধে জুলাই' শীর্ষক প্রদর্শনীতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হওয়া নেতৃবৃন্দের ছবি অপসারণের দাবিতে আপত্তি জানিয়ে ছাত্রদল বাধা দেয়। এই সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়।

একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল নিক্ষেপ করা হলে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেন ছাত্রশিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ-পাল্টা আক্রমণ। এ সময় বেরোবি শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির-সমর্থিত প্যানেলের ব্রাকসুর জিএস পদপ্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার ও মুরসালিন আহত হন। এছাড়া ছাত্রদল নেতা আশিকসহ উভয় পক্ষের আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে বেরোবি ছাত্রশিবিরের সভাপতি আব্দুর রাকিব মুরাদ বলেন, প্রশাসনের অনুমতি নিয়ে আমরা একটি কর্মসূচির আয়োজন করেছি। ছাত্রদল একটি ব্যানার নিয়ে আপত্তি তোলে। তারা প্রশাসনকে না জানিয়ে কর্মসূচি পণ্ড করতে আসে এবং আমাদের ওপর হামলা চালায়। আমরা সবকিছু সমাধানের চেষ্টা করছি। তবে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তার দায় ছাত্রদলকে নিতে হবে।

বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন ইসলাম বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত জামায়াত নেতাদের ছবি-সংবলিত একটি ব্যানার টাঙানো হয়। ছাত্রদলের নেতাকর্মীরা সেই ব্যানার সরানোর দাবি জানালে শিবিরের পক্ষ থেকে তাদের ওপর হামলা করা হয়।

এ বিষয়ে বেরোবি প্রক্টর অধ্যাপক ড. ফেরদৌস রহমান বলেন, ছাত্রশিবিরের কর্মসূচিতে একটি ব্যানার নিয়ে ছাত্রদল আপত্তি তোলে। এ ঘটনাকে কেন্দ্র করেই মূলত বাকবিতণ্ডা হয়। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উসকানিতে এ ধরনের ঘটনা ঘটছে বলে আশঙ্কা করছি। আমরা উভয় পক্ষের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।

বেরোবির উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, আজকের ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। বিশেষ করে যারা আহত হয়েছেন, তাদের প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। এ ধরনের কোনো অশুভ শক্তি ক্যাম্পাসে প্রবেশ করে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে। তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। আমরা ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করব এবং তারা যে-ই হোক না কেন, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ বুলু বদলগাছী নওগাঁ প্রতিনিধি

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ পি.এম


বদলগাছীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অফিসে ভাঙচুর-অগ্নিসংযোগ
 

 

 

নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আলফা কিন্ডার গার্ডেন স্কুলের প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বিরুদ্ধে একাধিক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ অভিযোগের জেরে মঙ্গলবার (৪ আগষ্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ের অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

 
স্থানীয়দের দাবি, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ ওঠার পর ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যালয়ে গিয়ে অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
 
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক শফিউল আলম দিপুর বক্তব্য পাওয়া যায়নি।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে ৫ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৪ পি.এম


‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে ৫ আগস্ট

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হতে যাচ্ছে, যা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদ ও যোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ করবে। আগামীকাল বুধবার (০৫ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ক-মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ তথ্য জানিয়ে বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করবেন। একইসঙ্গে, জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাপ্রবাহ, গণমানুষের অংশগ্রহণ এবং বিজয়ের ইতিহাস নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকবে।

জুলাই জাদুঘর প্রকল্পে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সুনির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এসময় প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের পরদিন, অর্থাৎ ৬ আগস্ট থেকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের সাংবাদিকরা ফুটবল খেলোয়াড়দের অসুস্থ করে ফেলছে: নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৬ পি.এম


দেশের সাংবাদিকরা ফুটবল খেলোয়াড়দের অসুস্থ করে ফেলছে: নেইমার

ব্রাজিলের সংবাদমাধ্যমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ফুটবল তারকা নেইমার জুনিয়র। তার অভিযোগ, ভিত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশের ফলে ফুটবলারদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নেইমার জুনিয়র প্রজেক্ট ইনস্টিটিউটের ষষ্ঠ নিলাম অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ মন্তব্য করেছেন সান্তোসের ফরোয়ার্ড নেইমার।

গত কয়েক সপ্তাহ ধরে তিনি ব্রাজিলের সংবাদমাধ্যম নিয়ে ক্ষুব্ধ। বিশ্বকাপ থেকে ফেরার পর তার ক্যাসিনোতে যাওয়ার খবর প্রকাশ এবং সান্তোসের ড্রেসিংরুমের কিছু ঘটনার সংবাদ প্রকাশের পর থেকেই তার অসন্তোষ বৃদ্ধি পেয়েছে।

নেইমার এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করেছেন। তার বক্তব্য, সান্তোসের ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত ভালো রয়েছে।

অনুষ্ঠানে সাংবাদিকদের উদ্দেশ্যে নেইমার বলেন, "আমার মনে হয় ব্রাজিলের সংবাদমাধ্যমের একটি বড় অংশ সব ফুটবলারকে অসুস্থ করে ফেলবে।" তিনি উল্লেখ করেন, এটি সবচেয়ে পরিচিত পেশার মধ্যে একটি, তবে একই সময়ে এটি সবচেয়ে বেশি আক্রমণের শিকারও হয়।

নেইমার আরও যোগ করেন, "এজন্য সংবাদ প্রকাশের আগে আরও দায়িত্বশীল হওয়া উচিত। কারণ বেশিরভাগ খবরই সত্য নয়। এতে ক্ষতিগ্রস্ত হন খেলোয়াড়, তাদের পরিবার, ভক্ত এবং পেশাগত জীবন।"

তিনি খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের বিষয়টিও তুলে ধরেন। নেইমার বলেন, "একজন ফুটবলারের মানসিকভাবে শক্ত হওয়া প্রয়োজন।" তার মতে, "আমার মানসিকতা হয়তো শক্ত, কিন্তু সবার ক্ষেত্রে তা নয়। কেউ বেশি কষ্ট পায়, কেউ কম।"

বিশেষ করে তিনি সব সাংবাদিককে অনুরোধ করেন, "হাতে মাইক্রোফোন থাকলেই যেন যা খুশি বলা না হয়। কারণ পরদিন খবরটি ভুল প্রমাণিত হলেও অনেক সময় তার কোনো সংশোধন হয় না।" নেইমার বলেন, "এসব একসময় সীমা ছাড়িয়ে যায়।"

দেশের সাংবাদিকতার দায়িত্বের ওপর গুরুত্ব দিয়ে নেইমার মনে করেন, দায়িত্বশীল সাংবাদিকতাই খেলোয়াড়দের মানসিক সুস্থতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%