ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া


কৃষ্ণসাগরে জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়া

ঢাকা, ১৭ অক্টোবর, ২০২৬ : চলতি সপ্তাহে কৃষ্ণসাগরে মাল্টার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলার ঘটনায় যুদ্ধাপরাধের তদন্ত শুরু করেছে বুলগেরিয়ার সামরিক কৌঁসুলির দপ্তর।

বুলগেরিয়ার সামরিক কৌঁসুলি শুক্রবার জানিয়েছেন, মঙ্গলবার ‘চেলসি থ্রি’ নামের জাহাজটিতে তিনটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়। একই সময়ে আরেকটি জাহাজেও হামলা হয় এবং সেটি ডুবে যায়। এই ঘটনায় জাহাজটির ১১ জন নাবিক প্রাণ হারান।

এ বিষয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

আরও পড়ুন: ঘুমিয়ে পড়ায় চালকের কারণে বাস খাদে, নিহত ৮

চেলসি থ্রি-তে হামলার পর বুলগেরিয়ার প্রধানমন্ত্রী সোফিয়ায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেন।

একটি বিবৃতিতে জানানো হয়েছে, চেলসি থ্রি-র নাবিকদের হত্যা করার নির্দেশ দেওয়া হয়েছিল কি না এবং জাহাজটির ব্যাপক ক্ষতিসাধনের উদ্দেশ্যে হামলা চালানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে সামরিক তদন্ত দল।

জাহাজটিতে থাকা ১৫ জন নাবিকের সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরে জাহাজটিকে টেনে বন্দরে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় সম্ভাব্য যুদ্ধাপরাধের অভিযোগে দুটি বেসরকারি সংস্থা—বুলগেরিয়ান হেলসিঙ্কি কমিটি এবং বুলগেরিয়ান লইয়ার্স ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস—আইনি অভিযোগ দায়ের করেছে।

আরও পড়ুন: চীনে কৃত্রিম টাইফুনের অভিজ্ঞতা নিতে পর্যটকদের ভিড়, বাড়ছে ‘ডার্ক ট্যুরিজম’

চলতি মাসে বুলগেরিয়ার উপকূলের কাছে চারটি জাহাজে এবং রোমানিয়ার উপকূলের কাছে অন্তত দুটি জাহাজে হামলা হয়েছে।

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুসর ড্যান বৃহস্পতিবার জানান, কৃষ্ণসাগরে এসব ড্রোন হামলার বিষয়ে আগামী সপ্তাহে ন্যাটোর সদস্যদেশগুলো আলোচনা করবে।

এর আগে চলতি সপ্তাহে ডান বলেন, এসব হামলা ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসী যুদ্ধের সরাসরি পরিণতি’।

আরও পড়ুন: ইসরাইলি মন্ত্রীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে ইতালিতে তদন্ত শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

আন্তর্জাতিক ডেস্ক

ফাতিমা আক্তার মিম কাঠালিয়া সংবাদদাতা

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৪ এম


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বাণী

"শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কাঠালিয়া-রাজাপুরসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি।"

দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসব নয়, এটি হিংসা-বিদ্বেষ, অন্যায় ও অশুভ শক্তিকে বিনাশ করে সত্য, ন্যায় ও শান্তির বার্তা নিয়ে আসে। আমাদের দীর্ঘদিনের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হোক—এই শুভ কামনায়।

আসুন, সকল ভেদাভেদ ভুলে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি।
শারদীয় শুভেচ্ছা! শুভ দুর্গাপূজা!
শুভেচ্ছা আন্তে:
হাবিবুর রহমান সেলিম রেজা
গণমানুষের নেতা (কাঠালিয়া-রাজাপুর)
সভাপতি, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:০৭ এম


আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

জামাল ভাইয়ের সাথে আমার ঘনিষ্ঠ পরিচয় ২০০৮ সালে তার নির্বাচনী প্রচারণায় চিংড়াখালী মিয়াজি দরবারে এসেছিলেন সেই থেকে। খুব কাছ থেকে দেখেছি। বহু গল্প, বহু কথা, বহু রাজনৈতিক ঘটনার রাজসাক্ষী আমি। ঝালকাঠি বিএনপি এবং কাঠালিয়া- রাজাপুরে তার রাজনৈতিক বিচরণে সীমাহীন প্রতিকূলতার মধ্য দিয়ে তার অবিস্মরণীয় উত্থানের রাজসাক্ষী আমি। কাঠালিয়ার মাত্র কয়েকজন মানুষ আমরা তার অফিসে যাতায়াত করতাম। তৎকালীন সময় তার অফিসে যাওয়া হ্যাডাম নেতা কর্তৃক নিষিদ্ধ ছিল।

একটা সময় ছিল জামাল ভাইকে জেলা বিএনপির কমিটিতে নেয়া হয়নি। হেডাম নেতা কর্তৃক নির্যাতিত ছিলেন তিনি। সাধারণ কর্মীরা তার সাথে দেখা করতে ভয় পেত।

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে ঝালকাঠি জেলা বিএনপি পুনর্গঠনের দায়িত্ব দিলেন। জনাব শাহজাহান ওমরের বিরুদ্ধে গিয়ে ঝালকাঠি বিএনপি কমিটি করা দুষ্কর ছিল। কেউ তো তখন বিশ্বাস-ই করেনি এটা সম্ভব। অনেকেই সাহস করেনি কমিটিতে আসার। অবশেষে ঝালকাঠি বিএনপির কমিটি পাশ হলো। তিনি হলেন জেলা বিএনপি'র সদস্য। বাধা, হুংকার, সিংহের গর্জন আসতে থাকলো। কোথাও কমিটি করতে দেয়া হবে না। যাই হোক জামাল ভাইয়ের নেতৃত্বে সকল কমিটি হলো। মামলা, হামলা জেলখাটা, রাজপথে রক্ত দেয়া সবই তার ভাগ্যে ছিল।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে কেন্দ্রীয় ওলামাদল পুনর্গঠনের দায়িত্ব দিলেন। শুরু হলো তার সাংগঠনিক দক্ষতা প্রমাণের সুযোগ। ওলামা দলের কেন্দ্রীয় কমিটি অনুমোদন হলো। সারা বাংলাদেশে ওলামা দলকে নিয়ে ঘুরে বেড়ালেন। একটি শক্তিশালী অঙ্গ সংগঠনের রূপান্তরিত করলেন। সাংগঠনিক নিপুন দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করলেন। এরপর আর তাকে পিছু ফিরতে হয়নি।

তারপর বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক, ঝালকাঠি ১ আসন কাঠালিয়া রাজাপুরের মাননীয় এমপি, ধর্মবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি।

একজন রাজনৈতিক ব্যক্তিত্বের উত্থান কখনোই শুধু পদ-পদবির গল্প নয়; এটি দীর্ঘ পথচলা, প্রতিকূলতার মুখোমুখি হওয়া, মানুষের সঙ্গে সংযোগ এবং সময়ের পরীক্ষায় নিজেকে প্রতিষ্ঠিত করার গল্প। তাঁর রাজনৈতিক পথচলার প্রতিটি অধ্যায় যেন একেকটি অভিজ্ঞতার দলিল। বাধা এসেছে, কঠিন সময় এসেছে—তবুও পথচলা থেমে থাকেনি। ধৈর্য্, দৃঢ়তা, সততা ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে তিনি নিজের অবস্থানকে ক্রমশ দৃশ্যমান করেছেন।

চরম প্রতিকূলতা কখনো কখনো একজন রাজনৈতিক ব্যক্তির পথকে থামিয়ে দেয় না; বরং তাঁর রাজনৈতিক যাত্রাকে আরও দৃঢ় ও তাৎপর্যপূর্ণ করে তোলে। অসংখ্য বাধা, প্রতিকূল পরিবেশ, রাজনৈতিক চাপ, সমালোচনা এবং আওয়ামী দুশাসনের কঠিন সময়ের মধ্য দিয়েও তিনি তাঁর রাজনৈতিক পথচলা অব্যাহত রেখেছেন। ১৭ বছরের আওয়ামী লীগের দুঃশাসনের সীমাহীন জুলুম নির্যাতনের বিরুদ্ধে তিনি ছিলেন বলিষ্ঠ কণ্ঠস্বর। একদিকে তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার ছিলেন অন্যদিকে দলীয় প্রভাবশালী নেতা জনাব শাহজাহান ওমরের সকল ষড়যন্ত্র রুখে দিয়ে তিনি ঝালকাঠি বিএনপিকে রক্ষা করেছিলেন। জনাব শাজাহান ওমর যেদিন বিএনপির সাথে বেইমানি করে আওয়ামী লীগে গিয়ে এমপি হলেন। বিএনপির বেশ কিছু নেতাকর্মী ওমর লীগে যোগ দিল। সে ঘোষণা করলো রাজাপুর কাঠালিয়া কোন বিএনপি নামক সংগঠন নাই। দলীয় নেতাকর্মীরা ছিল অসহায়, নিশ্চুপ, দিশহারা। অনেকে হৃদয়ে বিএনপি ধারণ করলেও মুখে বলতে সাহস পেত না। সেদিনের সেই অনিশ্চিত গন্তব্যের দিনেও জামাল ভাই বিএনপি'র হাল ধরেছিলেন। আহ: সে কি দুর্বিষহ স্মৃতি, কাঠালিয়া রাজাপুর বিএনপি'র কি ভয়াবহ করুন দৃশ্য! ২০২২ সালে যখন উপজেলা বিএনপির কমিটি হয় তখন অনেকের সাথেই গোপনে যোগাযোগ করে কমিটিতে আহ্বান করা হয়েছিল। যারা কমিটিতে আসতে অস্বীকৃতি জানিয়েছিল তাদের কথা আজও মনে আছে।

যখন পথ ছিল কঠিন ও কন্টকময়, তখনও আমাদের প্রিয় জামাল ভাই পিছিয়ে যাননি; বরং ধৈর্য্, অধ্যবসায় ও মানুষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থানকে এগিয়ে নিয়েছেন। তার আজকের অবস্থানে পৌঁছানোর পেছনে তার রয়েছে দীর্ঘ পথের সংগ্রাম, সততা, একনিষ্ঠতা, দলের প্রতি ভালবাসা ও অঙ্গীকার এবং নানা প্রতিকূলতা। ইতিহাসের কঠিন অধ্যায়গুলো অতিক্রম করে যে রাজনৈতিক যাত্রা সামনে এগিয়ে যায়, সেই উত্থানই হয়ে ওঠে স্মরণীয়—একটি দীর্ঘ সংগ্রামের প্রতিচ্ছবি।

সময়ের স্রোতে অনেক নাম হারিয়ে যায় কিন্তু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তাদের কর্ম, বক্তব্য ও দীর্ঘ পথচলার কারণে মানুষের স্মৃতিতে বিশেষভাবে থেকে যান। তাঁর উত্থানের গল্পও তেমনই—একটি ঐতিহাসিক অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়, যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে শিক্ষনীয় বিষয় হয়ে থাকবে।

আমি বিশ্বাস করি বিএনপি'র রাজনীতিতে তিনি বহুদূর যাবেন। আল্লাহ তার উজ্জ্বল ভবিষ্যৎ দান করুক, আমীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনা রিচার্ড ম্যাককিনির ইসলাম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৩ এম


মসজিদ ধ্বংস করতে এসে মার্কিন সেনা রিচার্ড ম্যাককিনির ইসলাম গ্রহণ

একসময় তিনি মুসলিমদের প্রতি তীব্র ঘৃণা অনুভব করতেন। একটি মসজিদে বোমা হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। কিন্তু সেই মসজিদে গিয়ে মুসলিমদের আন্তরিক আচরণের সম্মুখীন হওয়ার পর তার চিন্তাভাবনা পরিবর্তিত হয়।

যে ইসলামকে তিনি সন্ত্রাসের প্রতীক মনে করতেন, সেই ইসলাম সম্পর্কে নতুন করে জানতে শুরু করেন। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণ করেন। সাবেক মার্কিন সেনা রিচার্ড ‘ম্যাক’ ম্যাককিনির জীবনের এই পরিবর্তন উঠে এসেছে অস্কার মনোনয়ন পাওয়া প্রামাণ্যচিত্র Stranger at the Gate-এ।

রিচার্ড ম্যাককিনি যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের মুনসি শহরের বাসিন্দা। মার্কিন সামরিক বাহিনীতে প্রায় ২৫ বছর দায়িত্ব পালন করা এই ব্যক্তি একসময় মুসলিমদের সম্পর্কে নেতিবাচক ধারণা পোষণ করতেন। তাঁর মনে জন্ম নেয় তীব্র বিদ্বেষ। সেই বিদ্বেষ থেকেই মুনসি শহরের একটি মসজিদে বোমা হামলার পরিকল্পনা করেন তিনি। তাঁর উদ্দেশ্য ছিল মসজিদে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়ে প্রাণহানি ঘটানো।

পরিকল্পনা বাস্তবায়নের আগে মসজিদটির পরিবেশ সম্পর্কে জানার জন্য সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন রিচার্ড। তাঁর ধারণা ছিল, মসজিদের ভেতরে গিয়ে এমন কিছু দেখতে পাবেন, যা মুসলিমদের প্রতি তাঁর ঘৃণাকে আরও বাড়িয়ে দেবে। কিন্তু সেখানে গিয়ে সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি।

মসজিদে উপস্থিত মুসলিমরা রিচার্ডকে শত্রু হিসেবে দেখেননি। বরং তাঁকে আন্তরিকভাবে গ্রহণ করেন। তাঁদের সৌজন্য, অতিথিপরায়ণতা ও মানবিক ব্যবহার রিচার্ডের মনে গভীর প্রভাব ফেলে। যাদের সম্পর্কে তাঁর মনে এত দিন ভয় ও বিদ্বেষ জমে ছিল, তাঁদের মধ্যেই তিনি আন্তরিকতা ও সহমর্মিতা দেখতে পান।

এই অভিজ্ঞতা রিচার্ডকে নিজের বিশ্বাস ও ধারণা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। মুসলিমদের সম্পর্কে তাঁর পূর্বধারণার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার বড় ধরনের পার্থক্য তাঁকে ইসলাম সম্পর্কে জানার আগ্রহী করে তোলে। যে উদ্দেশ্য নিয়ে তিনি মসজিদে প্রবেশ করেছিলেন, সেখান থেকেই শুরু হয় তাঁর চিন্তাজগতের পরিবর্তন।

এরপর ইসলাম সম্পর্কে পড়াশোনা শুরু করেন রিচার্ড। তিনি পবিত্র কোরআনের ইংরেজি অনুবাদ পড়েন। ইসলামের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে জানতে গিয়ে তাঁর আগের ধারণাগুলো নতুন করে পর্যালোচনার সুযোগ তৈরি হয়। একপর্যায়ে তিনি ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন। ঘৃণা থেকে শুরু হওয়া তাঁর সেই যাত্রা শেষ হয় বিশ্বাস ও সম্প্রীতির পথে।

রিচার্ডের জীবনের এই অসাধারণ পরিবর্তন নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র Stranger at the Gate ২০২৩ সালে অস্কারের সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পায়। এতে তুলে ধরা হয়েছে, কীভাবে একটি মসজিদে হামলার পরিকল্পনাকারী ব্যক্তি সেখানকার মুসলিমদের আন্তরিকতা ও মানবিকতার সংস্পর্শে এসে নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করেন।

রিচার্ড ম্যাককিনির গল্প কেবল একজন মানুষের ধর্মান্তরের ঘটনা নয়; এটি মানুষের প্রতি আচরণ, সহমর্মিতা ও পারস্পরিক বোঝাপড়ার শক্তির একটি উল্লেখযোগ্য উদাহরণ। যে ঘৃণা একসময় তাঁকে ধ্বংসাত্মক পরিকল্পনার দিকে ঠেলে দিয়েছিল, সেই ঘৃণার দেয়াল ভাঙতে ভূমিকা রেখেছিল কয়েকজন মানুষের আন্তরিক ব্যবহার। তাঁর জীবনের এই পরিবর্তন মনে করিয়ে দেয়, পূর্বধারণা ও বিদ্বেষের বিপরীতে মানবিক আচরণ কখনো কখনো মানুষের চিন্তা ও জীবনকে নতুন পথে পরিচালিত করতে পারে।

সূত্র: আলজাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে বিক্ষোভের আগে সিজেপির অভিজিৎ দীপকে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৩ এম


দিল্লিতে বিক্ষোভের আগে সিজেপির অভিজিৎ দীপকে গ্রেপ্তার

ভারতের রাজধানী দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ প্রতিবাদ মিছিলের পূর্বে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) প্রধান নেহা বোরাকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিল্লির কনট প্লেসে এই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে শনিবার ভোরে নেহা বোরাকে মুক্তি দেওয়া হলেও অভিজিৎ দীপকে প্রতিরোধমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।

এনডিটিভি সূত্রে জানা যায়, শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনার কারণে ভারতের নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ ধারায় দীপকে গ্রেপ্তার করা হয়েছে। আজকের দিন শেষে তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার পরিকল্পনা রয়েছে। দিল্লি পুলিশের আইন ৬৫ ধারায় আটকের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইনবিষয়ক প্রধান রত্না সিং অভিযোগ করেছেন যে, অভিজিৎ দীপের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। এমনকি তার আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে সক্ষম হননি।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে রত্না সিং একটি পোস্টে উল্লেখ করেন, "অভিজিৎকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হবে। তবে তিনি কোথায় আছেন, তা এখনো জানা যায়নি। আইনজীবীরাও তার সঙ্গে দেখা করতে পারেননি।"

এদিকে, ভারতের বিভিন্ন স্থানে সিজেপি, বিরোধী দল, ছাত্রসংগঠন ও নাগরিক সমাজের সদস্যরা বিক্ষোভে অংশগ্রহণ করছেন। ভোটার তালিকায় অভিযোগিত অনিয়ম এবং নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন। বিক্ষোভকারীরা প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তুলছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%