০৫:০৯ পি.এম
বাংলাদেশ হকি দলের অনুশীলনের সময় পল্টনের ক্যাপ্টেন এম মনসুর আলী স্টেডিয়ামে প্রধান কোচ আনা আলোনসো এবং সহকারী কোচ ডালিয়া আক্তারের দুটি আইফোন চুরি হয়েছে। বিদেশি কোচের ফোনের সঙ্গে তার ক্রেডিট কার্ডও হারিয়ে গেছে।
শনিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় নারী হ্যান্ডবল দলের অনুশীলন শুরু হয়। এই সময় খেলোয়াড়দের নিয়ে কাজ করছিলেন আনা আলোনসো ও ডালিয়া।
দুজনের ফোনই রাখা ছিল কোর্টের পাশের একটি টেবিলে। বেলা পৌনে তিনটার দিকে ডালিয়া নিজের ফোনটি না পেয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে দেখা যায়, টেবিলে রাখা অন্য ফোনটিও নেই। তিনি নিজের নম্বরে কল দিয়ে ফোনটি বন্ধ পান।
আরও পড়ুন: জ্বরের কারণে প্রথম ম্যাচে না খেলে আফগানিস্তানের বিরুদ্ধে ফিরছেন মিরাজ
ডালিয়ার ফোনটি আইফোন ১৭ প্রো ম্যাক্স মডেলের। আনা আলোনসোর ফোনের সঙ্গে ক্রেডিট কার্ড হারিয়ে যাওয়ায় বিষয়টি নিয়ে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।
হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা ফোন দুটি উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন। স্টেডিয়ামের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে ঘটনার সূত্র খোঁজার চেষ্টা চলছে। এ ঘটনায় হ্যান্ডবল অঙ্গনে চাপা উত্তেজনা বিরাজ করছে।
একই স্টেডিয়ামে আগামীকাল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি শুরু হওয়ার কথা। চার দেশের অংশগ্রহণে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি চলছিল ফেডারেশনের। টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বিদেশি কোচসহ দুজনের ফোন উধাও হওয়ার ঘটনায় আয়োজকদের অস্বস্তি আরও বেড়েছে।
আরও পড়ুন: শোচনীয় পরাজয়ের পর জরিমানাও গুনছে বাংলাদেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন