ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

তানোরে আউশ চাষে বিপুল লোকসান, কৃষকরা দুর্ভিক্ষের শঙ্কায়


তানোরে আউশ চাষে বিপুল লোকসান, কৃষকরা দুর্ভিক্ষের শঙ্কায়

রাজশাহীর তানোর উপজেলা, যা কৃষিপ্রধান অঞ্চল হিসেবে পরিচিত, সম্পূর্ণরূপে কৃষির ওপর নির্ভরশীল। এখানে বসবাসকারী শতকরা প্রায় ৮০ ভাগ মানুষ ধান চাষাবাদের মাধ্যমে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে। কিন্তু চলতি আউশ মৌসুমে স্থানীয় চাষিরা ধানের নজিরবিহীন লোকসানে ভুগছেন।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, তানোরে আউশ চাষের লক্ষ্যমাত্রা ছিল ৮ হাজার ৫০০ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭৫ হেক্টর বেশি জমিতে আউশ ধানের চাষাবাদ করা হয়েছে। এসব জমিতে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে।

তথ্য অনুসারে, তানোর পৌরসভার জিওল গ্রামের পূর্বদিকে বিল পাড়ে অবস্থিত সরনজাই ইউপির রহিমাডাঙ্গা মৌজায় ৯২ হেক্টর বা ৬৯০ বিঘা আবাদি জমি রয়েছে। এর মধ্যে সাড়ে ৬০০ বিঘা জমিতে ৫৭, ৬৫ ও ৭৬ জাতের আউশ ধান রোপণ করা হয়েছিল। যদিও সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ধান কাটা ও মাড়াইয়ের কাজ শুরু হয়েছে, কৃষকদের মুখে কোনো হাসি নেই। এবারের আউশ ধান চাষে সার ও কীটনাশক সিন্ডিকেটের কারণে দ্বিগুণ দামে ক্রয় করতে হচ্ছে, যা কৃষকদের জন্য অতিরিক্ত অর্থের বোঝা হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরের চাপরতলায় দুই চেয়ারম্যান প্রার্থীর প্রচারণায় সরগরম মাঠ, বিএনপির মনোনয়ন ঘিরে আলোচনা

মাঠপর্যায়ের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা জমিতে ধান রোপণ ও পরিচর্যার জন্য খরচ হচ্ছে ৮ হাজার টাকা, কাটা ও বহণের জন্য ৫ হাজার টাকা এবং মাড়াইয়ের জন্য আরও ৫ হাজার টাকা ব্যয় হচ্ছে। অর্থাৎ, প্রতি বিঘার উৎপাদিত ধান ঘরে তুলতে কৃষকদের মোট ১৮ হাজার টাকা খরচ হচ্ছে। কিন্তু প্রতিবিঘায় উৎপাদিত ধানের ফলন হচ্ছে (২৮ কেজিতে) ২০ মণ। এই ধান খোলা বাজারে বিক্রি হচ্ছে ৭৫০ টাকা দরে।

বর্তমানে, কৃষকরা এই উৎপাদিত ধান বিক্রি করে পাচ্ছেন মাত্র ১৫ হাজার টাকা। ফলে লাভ তো দূরের কথা, প্রতিবিঘা জমিতে কৃষকদের সরাসরি ৩ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে। পুরো তানোরজুড়ে একই চিত্র দেখা যাচ্ছে। উৎপাদন খরচের তুলনায় বাজারে ধানের দাম চরমভাবে কম থাকায় তানোরের প্রান্তিক কৃষকরা এখন এক নীরব দুর্ভিক্ষের মধ্যে দিন কাটাচ্ছেন।

তানোর পৌর এলাকার জিওল গ্রামের কৃষক ওমর হাজী এবং বুরুজ গ্রামের কৃষক জুয়েলসহ শতাধিক ভুক্তভোগী কৃষক এই চরম লোকসানের তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, ধার-দেনা এবং চড়া সুদে ঋণ নিয়ে তারা আউশ আবাদ করেছিলেন। এখন বিঘাপ্রতি ৩ হাজার টাকা লোকসান হওয়ায় ঋণের টাকা পরিশোধ করা তো দূরের কথা, সংসারের দৈনিক খরচ চালানো তাদের জন্য অসম্ভব হয়ে পড়েছে। বিল পারের রহিমাডাঙ্গা মৌজার সাড়ে ৬০০ বিঘার এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে এবং কৃষকদের বাঁচাতে সরকারি পর্যায়ে দ্রুত ধান কেনা ও বিশেষ প্রণোদনার দাবি জানিয়েছেন স্থানীয় চাষিরা।

এ ব্যাপারে তানোর উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন, "কৃষিপণ্যের দাম নির্ধারণ করে থাকে কৃষি বিপণন বিভাগ।" তিনি আরও জানান, "কৃষি দপ্তর চাষাবাদ কিভাবে হবে, কিভাবে রোগবালা দূর হবে এসব নিয়ে কাজ করে।" তবে, আউশ আবাদের পরিচর্যা ও রোগবালাই দমনে কৃষকদের কীটনাশক প্রয়োগে সঠিক পরামর্শ দেয়া হয়েছে। ফলে আউশ ধানের মোটামুটি ভাল ফলন হয়েছে বলে তিনি জানান।

আরও পড়ুন: কোম্পানীগঞ্জে কাদের মির্জার অনুসারী শীর্ষ সন্ত্রাসী কেচ্ছা রাসেল গ্রেফতার

ই/তা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি প্রকাশ, ১২ দল খেলবে ৩০টি ম্যাচ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


২০২৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের সূচি প্রকাশ, ১২ দল খেলবে ৩০টি ম্যাচ

আইসিসি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে।

আজ কেপটাউনে বিশ্বকাপের আনুষ্ঠানিক ক্ষণগণনা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ সূচি উন্মোচন করা হয়েছে। একইসঙ্গে টিকিটের জন্য ব্যালট প্রক্রিয়াও শুরু হয়েছে।

আগামী বছরের ২ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপের ১৪তম আসর।

এই টুর্নামেন্টে তিন দেশের ১২ ভেন্যুতে ১৪টি দল ৫৭টি ম্যাচ খেলবে। ফাইনাল অনুষ্ঠিত হবে জোহানেসবার্গে।

গ্রুপ পর্বে ১২ দল ৩০টি ম্যাচ খেলবে। সেই সূচি এক নজরে দেখে নিন—

৭ অক্টোবর    ভারত - অস্ট্রেলিয়া    কেপটাউন

৮ অক্টোবর    পাকিস্তান - আফগানিস্তান    শোয়ানে

৮ অক্টোবর    ইংল্যান্ড - বাংলাদেশ    উইন্ডহোক

৯ অক্টোবর    জিম্বাবুয়ে - কোয়ালিফায়ার ‘এ’    বুলাওয়ে

৯ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা - নিউজিল্যান্ড    কেপটাউন

১০ অক্টোবর    ভারত - পাকিস্তান    জোহানেসবার্গ

১০ অক্টোবর    শ্রীলঙ্কা - কোয়ালিফায়ার ‘বি’    উইন্ডহোক

১১ অক্টোবর    জিম্বাবুয়ে - আফগানিস্তান    বুলাওয়ে

১২ অক্টোবর    অস্ট্রেলিয়া - কোয়ালিফায়ার ‘এ’    পার্ল

১২ অক্টোবর    নিউজিল্যান্ড - বাংলাদেশ    কুগোম্পো সিটি

১৩ অক্টোবর    ইংল্যান্ড - শ্রীলঙ্কা    উইন্ডহোক

১৩ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা - কোয়ালিফায়ার ‘বি’    পার্ল

১৪ অক্টোবর    ভারত - আফগানিস্তান    শোয়ানে

১৫ অক্টোবর    পাকিস্তান - কোয়ালিফায়ার ‘এ’    ব্লুমফন্টেইন

১৫ অক্টোবর    জিম্বাবুয়ে - অস্ট্রেলিয়া    হারারে

১৬ অক্টোবর    শ্রীলঙ্কা - বাংলাদেশ    ডারবান

১৬ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা - ইংল্যান্ড    গেবেখা

১৭ অক্টোবর    ভারত - কোয়ালিফায়ার ‘এ’    ব্লুমফন্টেইন

১৭ অক্টোবর    নিউজিল্যান্ড - কোয়ালিফায়ার ‘বি’    হারারে

১৮ অক্টোবর    অস্ট্রেলিয়া - আফগানিস্তান    কুগোম্পো সিটি

১৯ অক্টোবর    জিম্বাবুয়ে - পাকিস্তান    হারারে

১৯ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা - বাংলাদেশ    ডারবান

২০ অক্টোবর    নিউজিল্যান্ড - শ্রীলঙ্কা    জোহানেসবার্গ

২০ অক্টোবর    ইংল্যান্ড - কোয়ালিফায়ার ‘বি’    হারারে

২১ অক্টোবর    আফগানিস্তান - কোয়ালিফায়ার ‘এ’    কুগোম্পো সিটি

২২ অক্টোবর    অস্ট্রেলিয়া - পাকিস্তান    পার্ল

২২ অক্টোবর    দক্ষিণ আফ্রিকা - শ্রীলঙ্কা    জোহানেসবার্গ

২৩ অক্টোবর    ইংল্যান্ড - নিউজিল্যান্ড    গেবেখা

২৩ অক্টোবর    বাংলাদেশ - কোয়ালিফায়ার ‘বি’    শোয়ানে

২৪ অক্টোবর    জিম্বাবুয়ে - ভারত    ভিক্টোরিয়া ফলস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাহেরপুরে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


তাহেরপুরে এমপি ডাঃ আব্দুল বারীর গণসংযোগ ও পথসভা

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত করেন বাগমারা আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। বুধবার বিকেলে তিনি পৌরসভার বিভিন্ন অংশে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা শোনেন।

গণসংযোগের সময় এমপি ডাঃ আব্দুল বারী সরদার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলোচনা করেন এবং এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেন। এ সময় তিনি মানুষের বিভিন্ন প্রশ্ন ও সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

পরে তিনি বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখেন। বক্তব্যে ডাঃ আব্দুল বারী সরদার উল্লেখ করেন, সাধারণ মানুষের প্রয়োজন ও এলাকার বাস্তব সমস্যাগুলো সরেজমিনে চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, তাহেরপুর পৌরসভার কোনো এলাকা যেন উন্নয়ন থেকে পিছিয়ে না থাকে, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল আহাদ কবিরাজ, বাগমারা উপজেলা জামায়াতের আমীর বাবুল হুসাইন, সেক্রেটারি ড. ওয়ারেছ আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, তাহেরপুর পৌর জামায়াতের আমীর শহীদুজ্জামান মীরসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আতাইকুলায় ভিমরুলের কামড়ে ২ শিশুর প্রাণ গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


আতাইকুলায় ভিমরুলের কামড়ে ২ শিশুর প্রাণ গেল

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় ভিমরুলের কামড়ে আহত দুই শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পাবনা জেনারেল হাসপাতালে বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের মৃত্যু ঘটে। এর পূর্বে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে, তারা ভিমরুলের কামড়ে আহত হয়েছিল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত দুই শিশুর মধ্যে একজন হলো গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান হোসেন (৩) এবং অপরজন একই এলাকার সুজন হোসেনের ছেলে আরাফাত হোসেন (৪)। পরিবার ও স্থানীয়দের সূত্রে ওসি মজিবর রহমান জানান, মঙ্গলবার বিকেলে খেলতে বের হয়েছিল ওই দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে তারা একটি ভিমরুলের বাসা দেখতে পেয়ে পাটখড়ি দিয়ে খোঁচা দেয়। তখন ভিমরুলের দল তাদের কামড় দেয় এবং তারা গুরুতর আহত হয়।

তাদের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে আহত দুই শিশু মারা যায়। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

একই পরিবারের ৫ সদস্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪২ পি.এম


একই পরিবারের ৫ সদস্য খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় একই পরিবারের পাঁচ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, খ্রিস্টান ধর্ম ত্যাগ করে। তারা ধর্মীয় বিশ্বাস ও নিজেদের সিদ্ধান্তের ভিত্তিতে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। পরে নওগাঁ জেলা আদালতে স্থানীয় আলেমদের উপস্থিতিতে কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্মে দীক্ষিত হন। ইসলাম ধর্ম গ্রহণকারী পরিবারের সদস্যরা হলেন- যথাক্রমে মো. আবু মুছা, তার স্ত্রী মোসা. ফাতেমা বিবি, এবং তিন সন্তান মো. হাসান, মো. হুসাইন ও মোসা. আমেনা। তারা আলমপুর ইউনিয়নের সোনাদিঘী এলাকার বাসিন্দা।

খোজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় সম্পর্কে জানার পর পরিবারের সদস্যদের মধ্যে ইসলাম সম্পর্কে আগ্রহ তৈরি হয়। পরবর্তীতে তারা শান্তির ধর্ম ইসলাম ধর্মের ধর্মীয় বিশ্বাস, আচার-অনুষ্ঠান ও ইসলামি জীবনব্যবস্থা সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পান। একপর্যায়ে নিজেদের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন পরিবারের ওই পাঁচ সদস্য। গত বুধবার বিকালে নওগাঁ জেলা আদালতে এফিডেভিটের মাধ্যমে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তারা কালেমা শাহাদাত পাঠ করেন। ইসলাম ধর্ম গ্রহণের পর তারা নিয়মিত নামাজ আদায়সহ ইসলামের বিধি-বিধান মেনে চলার প্রত্যয় ব্যক্ত করেন।

ইসলাম গ্রহণের পর মোছাঃ ফাতেমা বিবি বলেন, “নিজেদের স্বাধীন সিদ্ধান্ত ও বিশ্বাস থেকেই আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি। ইসলাম সম্পর্কে জানার পর আমরা এ ধর্মের প্রতি আকৃষ্ট হই। সবকিছু জেনে-বুঝেই ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি।” তিনি আরও জানান, তারা আগামী দিনগুলোতে সমাজের মুসলিম ধর্মের মানুষদের সহিত একত্রে বসবাস করতে চান। এদিকে, একই পরিবারের পাঁচ সদস্যের ইসলাম ধর্ম গ্রহণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আগ্রহ সৃষ্টি হয়। স্থানীয় কয়েকজন মুসল্লি তাদের ইসলামি জীবনযাপনে প্রয়োজনীয় সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%