১১:২৩ পি.এম
ভোলার দৌলতখানে উপজেলা বিএনপি'র দলীয় কার্যালয়ে হামলার ঘটনায় ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার ভবানীপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সপু এবং একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের সাদ্দাম হোসেনকে পুলিশ গ্রেফতার করে।
জানা যায়, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় নির্বাচনে ভবানীপুর ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেনকে দলীয় মনোনয়ন ফরম না দেয়ায় তার সমর্থকরা উপজেলা বিএনপি অফিসে হামলা চালায়। হামলাকারীরা দলীয় অফিসের সামনে সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
এ ঘটনার পর দলীয় আচরণবিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে পুলিশ তাদের গ্রেফতার করে। দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে "আমার দেশ"কে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে দুর্গাপূজা উপলক্ষে শতাধিক অসহায় পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন